তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাআন্ফাল ২৪৫ অর্থাৎ এমন পরিস্থিতি বা অবস্থা সত্তেও এজন্য যুদ্ধ সংঘটিত হয়েই' গেল, যেন আল্লাহ্‌ তা'আলা যে কাজের সিদ্ধান্ত করে রেখেছেন তা পূর্ণ করে দেখিয়ে দেন। আর তা ছিল এই যে, এক হাজার জওয়ানের সশস্ত্র ও সমরোপকরণে সমৃদ্ধ বাহিনীর মুকাবিলায়' তিন শ* তের জন নিরন্তর ও নিঃসম্বল ক্ষুধার্ত মুসলমানের একটি ক্ষুদ্র দল-আবার তাও যুদ্ধের অবস্থানের দিক দিয়ে একান্ত অনুপযোগী স্থান থেকেও যখন এ পাহাড়ের সাথে সংঘর্ষে লিশ্ত হয়ে পড়ে, তখন এ পাহাড়ও চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং এই সামান্য দলটি হয় বিজয়ী, যা সুস্পষ্টভাবে এ কথারই চাক্ষুস প্রমাণ যে, এদের পিছনে কোন মহাশক্তি কাজ করছিল, যা থেকে বঞ্চিত ছিল এই এক হাজারের বাহিনী । তাছাড়া এ কথাও সুস্পষ্ট যে, তাদের সমর্থন ছিল ইসলামের দরুন এবং ওদের বঞ্চিতি ছিল কুফরীর কারণে । তাতে করে প্রতিটি বুদ্ধিমান-বিবেচক মানুষ বুঝতে পারল সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায়ের পার্থক্য । সে কারণেই আয়াতের শেষ অংশে বলা হয়েছে ঃ 815 ৩৯ ১০ ০১১৪ ৪25 এ ১০ 444 অর্থাৎ বদরের ঘটনায় ইসলামের সুস্পষ্ট সত্যতা এবং কুফরের অসত্য ও বর্জনীয় হওয়ার বিষয়টি এজন্য খুলে প্রকাশ করে দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে যারা ধ্বংসের সন্থুথীন হতে চায়, তারা যেন দেখে শুনেই তাতে পা. বাড়ায়, আর যারা বেঁচে থাকতে চায় তারাও যেন দেখেশুনেই বেঁচে থাকে; কোনটাই যেন অন্ধকারে এবং ভুল বোঝাবুঝির মাঝে না হয়। এ আয়াতের শব্দগুলোর মধ্যে 'হালাক' বা ধ্বংসের দ্বারা কুফরীকে এবং “হায়াত” বা জীবন শব্দের দ্বারা ইসলামকে বোঝানোই উদ্দেশ্য। অর্থাৎ সত্য বিষয়টি পরিফার হয়ে যাবার পর ভুল বোঝাবুঝির সম্ভাবনা এবং ওজর-আপত্তির কারণ শেষ হয়ে গেছে। এখন যে লোক কুফরী অবলম্বন করবে সে চোখে দেখেই ধ্বংসের দিকে যাবে আর যে লোক ইসলাম অবলম্বন করবে ' সবে দেখেশুনেই চিরস্থায়ী ও অনন্ত জীবন গ্রহণ করবে । অতঃপর বলা হয়েছে ঃ পিন 22 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা যথেষ্ট শ্রবণকারী, সবার মনের গোপন কুফরী ও ঈমান পর্যন্ত সুস্পষ্টভাবে তার সামনে রয়েছে এবং এগুলোর শাস্তি ও প্রতিদান সম্পর্কেও তিনি পরিজ্ঞাত। | ৪৩ ও ৪৪ত্বম আয়াতে প্রকৃতির .এক অপূর্ব বিস্ময় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা বদর যুদ্ধের ময়দানে এই. উদ্দেশ্যে কার্যকর করা হয়, যাতে উত্তয় রাহিনীর কোন একটিও যুদ্ধক্ষেত্র থেকে ষরে গিয়ে যুদ্ধের অনুষ্ঠানকেই না শেষ করে দেয়। কারণ এ যুদ্ধের ফলশ্রুতিতে বন্তুগত দিক দিয়েও ইসলামের সত্যতার বিকাশ ঘট্রানো ছিল নির্ধারিত 3. ও : ৰন্তুত্ত প্রকৃতির -সে বিস্ময়টি ছিল এই যে, কাফির রাহিনী যদিও তিনগুণ বেশি ছিল, কিন্তু আল্লাহ তা'আলা শুধুমাত্র স্বীয় পরিপূর্ণ ক্ষমা ও কুদরতবলে তাদের -স্ংখ্যাকে.. মুসলমানদের চোখে কম করে দেখিয়েছেন, যাতে মুসলমানদের মধ্যে কোন দুর্বলতা ও বিরোধ সৃষ্টি হয়ে না যায়। আর এ ঘটনাটি ঘটে দু'বার । একবার মহানবী (সা)-কে স্বপ্নযোগে দেখানো হয় এবং তিনি বিষয়টি মুসলমানদের কাছে বলেন । তাতে তাদের মনোবল বেড়ে যায়। আর দ্বিতীয়বার ঠিক যুদ্ধক্ষেত্রে যখন উভয়. পক্ষ সামনাসামনি হয়, তখন মুসলমানদের তাদের সংখ্যা কম করে দেখানো, হয়। সুতরাং ৪৩তম আয়াতে সবপ্পের ঘটনা এবং ৪৪তম আয়াতে প্রত্যক্ষ জাগ্রত অবস্থার. ঘটনা উল্লেখ করা হয়েছে । | //4.09119021-0017

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।