সূরা আন্ফাল ২৩৯ এতে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে, সবরকম লোকের পৃথক পৃথক হক ছিল না। যদি তাই হতো, তবে যাবিল-কোরবার অধিকারে ফাতিমা যোহ্রা (রা)-র চেয়ে বেশি অগ্রাধিকার আর কার থাকতে পারে ? সুতরাং এগুলো ছিল প্রাপ্য ক্ষেত্রের বিবরণ, প্রাপ্য অধিকারের বিবরণ নয়। মহানবী (সা)-এর ওফাতের পর এক-পঞ্চমাংশের বন্টন ৪ অধিকাংশ ইমামের মতে গনীমতের এক-পঞ্চমাংশের মধ্য থেকে যে অংশ রাসূলুল্লাহ্ সো)-এর জন্য রাখা হয়েছিল তা এ অধিকারও দেয়া. হয়েছিল যে, তিনি সমগ্র গনীমতের মালামালের মধ্য থেকে নিজের পছন্দমত যেকোন বস্তু নিতে পারতেন। সে অধিকার বলে কোন কোন গনীমতের মধ্য থেকে মহানবী (সা) কোন কোন বস্তু নিয়েও ছিলেন। আর গনীমতের পঞ্চমাংশ থেকে তিনি তার পরিবার-পরিজনের জন্য ভাতাও গ্রহণ করতেন। তার ওফাতের পর এই অংশ নিজে থেকেই শেষ হয়ে যায় । কারণ তার পরে আর কোন নবী-রাসূল নেই । যাবিল-কোরবার পঞ্চমাংশ £ এতে কারো কোন দ্বিমত নেই যে, গনীমতের এক-পঞ্চমাংশে দরিদ্র নিকটাত্্ীয়ের অধিকার বা হক এর অন্যান্য প্রাপক এতীম মিসকীন ও মুসাফিরের অগ্রবর্তী। কারণ নিকটাত্বীয়কে সদকা-যাকাত প্রভৃতি দিয়ে সাহায্য করা যায় না, অথচ অন্যান্যের ক্ষেত্রে যাকাত-ফিতরার দ্বারা সাহায্য করা যায়। অবশ্য ধনী নিকটাত্ীয়কে এর মধ্য থেকে দেয়া যাবে কিনা, এ প্রশ্নে হযরত ইমাম আ'যম আবু হানীফা (র) বলেন, স্বয়ং রাসূলুল্লাহ্ (সা) যে নিকটাত্্ীয়দের দান করতেন তার দু'টি ভিত্তি ছিল। (১) তাদের দরিদ্র ও অসহায় এবং (২) দীনের প্রতিষ্ঠা ও ইসলামের প্রতিরক্ষার ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা)-এর সাহায্য-সহায়তা । দ্বিতীয় ভিত্তিটি রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাতের সাথে সাথেই শেষ হয়ে গেছে। অবশিষ্ট থাকতে পারে শুধু দারিদ্র্য ও অসহায়ভ্বের বিষয়টি । আর এই ভিত্তিতে কিয়ামত অবধি প্রত্যেক ইমামই তাদেরকে অন্যান্যের তুলনায় অগ্রবর্তী গণ্য করবেন । (হিদায়া, হা অর নুহিি হতেও এ বক্তব্যই উদ্ধত রয়েছে।-(কুরতুবী) কোন কোন ফিকাহবিদের মতে যাবিল-কোরবার অংশ রাসূলুল্লাহ্ সা)-এর নৈকট্ের ভিত্তিতে চিরকাল বলবৎ থাকবে এবং তাতে ধনী-গরীব সবাই শরীক থাকবে । তবে সমকালীন আমীর (শাসক) নিজ বিবেচনায় তাদেরকে অংশ দেবেন ।-(মাযহারী) এ ব্যাপারে আদত বিষয়টি হলো খুলাফায়ে-রাশিদীনের অনুসৃত রীতি । দেখতে হবে, তারা মহানবী (সা)-এর ওফাতের পর কি করেছেন। হিদায়া গ্রন্থকার এ ব্যাপারে লিখেছেন 85) 31 ০৮_&14। 01 ₹4-৭ ডট ০০ ৫৯৯০ ০১০1১॥ অর্থাৎ চারজন খুলাফায়ে-রাশিদীনই মহানবী (সা)-এর ওফাতের পর গনীমতের এক-পঞ্চমাংশকে মাত্র ভিন ভাগে বিভক্ত করে এতীম, মিকীন ও ফকীরদের মাঝে বিতরণ করেছেন। অবশ্য ফারূকে আযম হযরত উমর (রো) থেকে প্রমাণিত রয়েছে যে, তিনি হুযূর (সা)-এর নিকটাত্বীয়ের মধ্যে যারা গরীব ও অভাবী ছিলেন, তাদেরকেও গনীমতের এক-পঞ্চমাংশ থেকে দিয়ে থাকতেন ।-(আবৃ দাউদ)। বলা বাহুল্য, এটা শুধুমাত্র হযরত উমর ফারূকেরই রীতি ছিল না, অন্য খলীফারাও তাই করতেন। //4.09119021-0017
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।