তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ তফসীরে মা'আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড (সা) স্বীয় কল্যাণ বিবেচনায় তা যেকোন স্থানে ব্যবহার করতে পারেন, যাকে খুশী দিতে পারেন। অতঃপর ₹১5 ৮০: ঠশ5$ আয়াত গনীমতের মালামালকে পাচ ভাগে বিভক্ত করে তার চার ভাগকে মুজাহিদীনের অধিকার বলে সাব্যস্ত করে দিয়েছে। কিন্তু এর পঞ্চমাংশটি পূর্ববর্তী নির্দেশেরই আওতাভুক্ত রয়ে গেছে। এর ব্যয় করার বিষয়টি রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিবেচনার উপরই ছেড়ে দেয়া হয়েছে। তবে এতটুকু বাড়িয়ে বলা হয়েছে যে, এখানে এই 'পঞ্চমাংশের জন্য পাঁচটি খাত নির্ধারিত করে বলে দেয়া হয়েছে যে, এ অংশটি এই পীচটি খাতেই আবর্তিত হতে থাকবে । অবশ্য অধিকাংশ বিজ্ঞ গবেষক ইমামের মতে এই এক-পঞ্চমাংশকে সমানভাবে পাচ ভাগ করে আয়াতে বর্ণিত পাঁচটি খাতে সমানভাবে বন্টন করে দেয়া মহানবী (সা)-এর জন্য অপরিহার্য ছিল না, বরং এটুকু অপরিহার্য ছিল যে, গনীমতের এই এক-পঞ্চমাংশকে এই পাঁচ প্রকারের সবাইকে অথবা কাউকে কাউকে স্বীয় বিবেচনা অনুযায়ী দান করবেন। এর সবচাইতে বড় ও প্রকৃষ্ট প্রমাণ হলো এ আয়াতের শব্দাবলী এবং তাতে বর্ণিত মাস্রাফ ও ব্যয়খাতসমূহের প্রকারগুলো। কারণ এসব প্রকার কার্যত পৃথক পৃথক নয় । বরং পারস্পরিক সমন্বিতও হতে পারে । যেমন, যে ব্যক্তি যাবিল-কোরবা বা নিকটাত্মীয়ের অন্তর্ভুত্ত হবে সে এতীমও হতে পারে, মিসকীন কিংবা মুসাফিরও হতে পারে । তেমনিভাবে মিসকীন-মুসাফির হলে সাথে সাথে তার এতীম হওয়াও বিচিত্র নয় । আর সে লোক যাবিল-কোরবাও হতে পারে৷ তেমনিভাবে যে মিসকীন সে লোক মুসাফিরের তালিকায়ও আসতে পারে । যদি এ সবরকম লোকের মাঝে পৃথকভাবে এবং সবার মাঝে সমান সমান বিতরণ করা উদ্দেশ্য হতো, তবে এক প্রকারের লোক অন্য প্রকারের অন্তর্ভুক্ত না হওয়াটাই হতো বাঞ্নীয়। তাহলে দেখা যেত যাবিল-কোরবার যে ব্যক্তি এতীম এবং মুসাফির ও মিসকীনও হতো, তবে প্রত্যেক প্রেক্ষিতের বিবেচনায় একেকটি করে মিলে চারটি অংশই তাকে দেয়া কর্তব্য হয়ে পড়ত। যেমন, মীরাস বন্টনের ক্ষেত্রে নিয়ম রয়েছে যে, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির সাথে বিভিন্ন রকমের নিকটাত্মীয়তার সম্পর্কযুক্ত হয়, তাহলে প্রত্যেক নৈকট্যের জন্যই সে পৃথক পৃথকভাবে মীরাসের অংশ পেয়ে থাকে । গোটা উম্মতের কেউ এ মতের প্রবক্তা নন যে, গনীমতের বেলায় কোন এক ব্যক্তিকে চার ভাগ দেয়া যেতে পারে । এতে প্রতীয়মান হয় যে, মহানবী (সা)-এর উপর এমন বাধ্যবাধকতা আরোপ করা আয়াতের উদ্দেশ্যই নয় যে, এই পাচ প্রকার লোকের সবাইকে অবশ্য অবশ্যই দিতে হবে এবং সমান সমান অংশে দিতে হবে। বরং আয়াতের উদ্দেশ্য হলো এই যে, গনীমতের এক-পঞ্চমাংশ মাল উল্লিখিত পীচ প্রকার লোকের মধ্য থেকে যাকে যে পরিমাণ দিতে চাইবেন, মহানবী (সা) নিজের ইচ্ছামত দিতে পারবেন ।-মোযহারী) সে কারণেই হযরত ফাতিমা যোহরা (রা) যখন নবী করীম (সা)-এর নিকট এই এক-পঞ্চমাংশ গনীমতের মধ্য থেকে একটি খাদেমের জন্য আবেদন করলেন এবং সাথে সাথে সংসারের কাজকর্মে নিজের পরিশ্রম, অন্যান্য অসুবিধা এবং নিজের শারীরিক দুর্বলতার কথাও ব্যক্ত করলেন, তখন মহানবী (সা) এই অপারকতার কথা জানিয়ে তাকে দান করতে অস্বীকার করলেন যে, আমার সামনে তোমার চেয়ে বেশি অসুবিধায় রয়েছেন সুফফাবাসীরা | তারা সীমাহীন দারিদ্রয-দুর্দশায় নিপতিত । কাজেই তাদের বাদ দিয়ে আমি তোমাকে দিতে পারি না।-(সহীহ্‌ বুখারী ও মুসলিম) ///.09119021-0017

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।