তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২৩৭ আল্লাহ্‌র জন্য। তাছাড়া এখানে বিশেষভাবে এ শব্দটি ব্যবহার করার মাঝেও একটি বিশেষ তাৎপর্য রয়েছে, যেদিকে তফসীরে মাযহারিতে ইঙ্গিত করা হয়েছে। তা হলো এই যে, মহানবী (সা) এবং তার খান্দান তথা পরিবার-পরিজনদের জন্য সদকার মালামাল গ্রহণ করাকে হারাম সাব্যস্ত করে দেয়া হয়েছে। কেননা তা তার সম্মান ও মর্ধাদার পক্ষে শোভন নয়। তার কারণ, এসব মালামাল সাধারণ মানুষের ধনসম্পদ পবিব্র-পরিচ্ছন্ন তথা পঙ্চিলতামুক্ত করার জন্য মূল সম্পদের মধ্য থেকে পৃথক করে নেয়া হয়। এ মালকে হাদীসে বলা হয়েছে ঃ ১০। (৮.1 অর্থাৎ মানুষের গাদ-কাচড়া। এহেন বস্তু নবীপরিবারের যোগ্য নয় । ূ গনীমতের মালামালের পঞ্চমাংশ থেকে যেহেতু কোরআন রাসূলে করীম ও তার খান্দানকেও অংশী সাব্যস্ত করেছে, কাজেই এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে যে, অংশটি লোকদের মালিকানা থেকে পরিবর্তিত হয়ে আসেনি, বরং সরাসরি আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে এসেছে। যেমন, এইমাত্র উল্লেখ করা হয়েছে যে, গনীমতের মাল কাফিরদের অধিকার বা মালিকানা থেকে বেরিয়ে সরাসরিভাবে আল্লাহ্‌র নির্ভেজাল মালিকানায় পরিণত হয়ে যায়। তারপর আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে তা উপহার হিসাবে বিতরণ করা হয়। সে কারণেই এ বিষয়টির প্রতি ইঙ্গিত করার উদ্দেশ্য যে, রাসূলে করীম (সা) ও তার নিকটাত্মীয়-স্বজনকে অর্থাৎ || £১১-কে গনীমতের মাল থেকে যে পঞ্চমাংশ দেয়া হয়েছে তা মানুষের সদকা নয়, বরং সরাসরি আল্লাহ্‌ তা*আলার অনুথহ ও দান। আয়াতের প্রারন্তে বলা হয়েছে যে, এ সমস্ত মালামাল, প্রকৃতপক্ষে নির্ভেজালভাবে আল্লাহ্‌ তা“আলার মালিকানাভুক্ত। তারই নির্দেশ মুতাবিক উল্লেখিত ক্ষেত্রগুলোতে ব্যয় করা হবে ।' সে জন্যই এক-পঞ্চমাংশের প্রকৃত প্রাপক রয়েছে পাঁচটি । (১) রাসূল ; (২) যাবিল-কোরবা - (নিকট আত্মীয়-স্বজন), এতীম, (8) মিসকীন এবং (৫) মুসাফির । তারপরেও তাদের প্রাপ্যতার স্তরভেদ রয়েছে । কোরআন করীমের বর্ণনা কৌশল লক্ষ্য করার মত যে, প্রাপ্যতার এসমস্ত পার্থক্যকে কেমন সূজ্ম ও নাজুক ভঙ্গিতে প্রকাশ করেছে। এই পাচটি প্রাপকের বর্ণনা দিতে গিয়ে প্রথম দুটিতে “১ লাম বর্ণ ব্যবহার করেছে। বলা হয়েছে ঃ ০২৯প্র। এ১১1৯-১॥ অথচ অপর তিনটিতে “লাম' ব্যবহারের পরিবর্তে সবগুলোকে একটিকে অন্যটির সাথে জুড়ে দিয়ে উল্লেখ করা হয়েছে। আরবী ভাষায় +$ বর্ণাটি কোন বৈশিষ্ট্য প্রকাশ করার লক্ষ্যে ব্যবহৃত হয়ে থাকে। 4 শব্দে “লাম' বর্ণটি মালিকানার এ বৈশিষ্ট্য বা নির্দষ্টতা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে যে, যাবতীয় সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ্‌ তা'আলা । আর 1১.,১ শব্দে এর ব্যবহারের উদ্দেশ্য হলো প্রাপ্যতার বৈশিষ্ট্য বর্ণনা করা যে, আল্লাহ্‌ রাব্বুল 'আলামীন এই এক-পঞ্চমাংশ গনীমতের মালামাল ব্যয়-বন্টন করার অধিকার রাসূলুল্লাহ্‌ (সা)-কে দান করেছেন । ইমাম তাহাবীর গবেষণা এবং তফসীরে মাযহারীর বর্ণনা অনুযায়ী এর সারমর্ম এই যে, এখানে যদিও এক-পঞ্চমাংশের ব্যয়ক্ষেত্র বা প্রাপক হিসাবে পাচটি খাতের উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে রাসূলে করীম (সা)-এর পরিপূর্ণ এখতিয়ার রয়েছে যে, তিনি নিজের কল্যাণ বিবেচনা অনুসারে এই পাচটি ক্ষেত্রেই গনীমতের এক-পঞ্চমাংশ ব্যয় করতে পারেন । যেমন, সূরা আনফালের প্রথম আয়াতে সমুদয় গনীমতের মালামাল বন্টনের ব্যাপারে এ নির্দেশই ছিল যে, রাসূলে করীম //4.09119021-0017

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।