২৩৪ তফসীরে মা'আরেফুল কোরআন।॥ চতুর্থ খ পৃথক করতে কষ্ট না হয় এবং এ কথা উপলব্ধি করা যায় যে, গনীমতের, যাবতীয় মাল আল্লাহর সাহায্যেই অর্জিত হয়েছে। কাজেই এর এক-পঞ্চমাংশ যদি নাও পাওয়া যায়, তাতে কি হলো ; যে চার ভাগ পাওয়া গেল তাও তোমাদের ক্ষমতাবহির্ভতই ছিল। একান্ত আল্লাহর ক্ষমতাবলেই তা লাভ হয়েছে)। আর আল্লাহই সমস্ত বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতাশীল। (বেস্তুত তোমাদের এতটুকু পাবারও অধিকার ছিল না, যা পেলে, তাই অনেক বেশি ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এ আয়াতে গনীমতের বিধান ও তার বন্টননীতি বিশ্লেষণ করা হয়েছে। এর আগে কয়েকটি প্রয়োজনীয় কথা শুনে নিন। অভিযানে: 'গনীমত" বলা হয় সে সমস্ত মাল-সামানকে যা শক্রর নিকট থেকে লাভ হয়। শরীয়তের পরিভাষা অনুযায়ী অমুসলমানদের নিকট থেকে যুদ্ধ-বিগ্রহে বিজয়ার্জনের মাধ্যমে যে মালামাল অর্জিত হয়, তাকেই বলা হয় 'গনীমত* ৷ আর যা কিছু আপস, সন্ধি-সম্মতির মাধ্যমে অর্জিত হয়, যেমন জিযিয়া কর, খাজনা, ট্যাক্স প্রভৃতি-তাকে বলা হয় « + ॥ __ কোরআন করীমে এতদুভয় শব্দের মাধ্যমে (অর্থাৎ 'গনীমত' ও “ফাউন') এতদুভয় প্রকার মালামালের হুকুম-আহকাম তথা বিধি-বিধান বর্ণনা করা হয়েছে। সুরা আন্ফালে সে গনীমতের মালামালের কথাই আলোচিত হয়েছে যা যুদ্ধকালে অমুসলমানদের কাছ থেকে লাভ হয়েছে। এখানে সর্বাথে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যে, ইসলামী ও কোরআনী মতাদর্শ অনুযায়ী সমগ্র বিশ্ব-জাহানের মালিকানা শুধুমাত্র সে সন্তার জন্য নির্ধারিত যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। মানুষের পক্ষে কোন কিছুর মালিকানা লাভ করার একটি মাত্র পন্থা রয়েছে। তা হলো এই যে, স্বয়ং আল্লাহ তাআলা স্বীয় আইনের মাধ্যমে কোন বস্তুতে কোন ব্যক্তির মালিকানা সাব্যস্ত করে দেন। যেমন সূরা ইয়াসীনে চতুষ্পদ জীবের আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে ই 85১৫০ 41145 ০০০ (১1০4০ ৮০০ 3১61 ।951491 অর্থাৎ এরা কি দেখতে পায় না যে, চতুষ্পদ জন্তুসমূহ আমি নিজ হাতে সৃষ্টি করেছি (এবং) তারপর তারা সেগুলির মালিক হয়েছে। অর্থাৎ এদের মালিকানা নিজস্ব নয়; বরং আমিই নিজ অনুগহে তাদেরকে এগুলোর মালিক বানিয়েছি। কোন জাতি যখন আল্লাহ তা“আলার প্রতি বিদ্রোহ ঘোষণা করে, অর্থাৎ কুফর ও শিরকে লিপ্ত হয়ে পড়ে, তখন প্রথমে আল্লাহ তাদের সংশোধনের উদ্দেশ্যে স্বীয় রাসূল ও কিতাব পাঠিয়ে থাকেন যে হতভাগা এ আল্লাহর দানের মাধ্যমেও প্রভাবিত না হয়, তার বিরদ্ধে জিহাদ করার জন্য আল্লাহ তা“আলা যে নির্দেশ দিয়েছেন তার মর্ম দীড়ায় এই যে, এই বিদ্রোহীদের জানমাল সবই হালাল করে দেয়া হয়েছে; আল্লাহ প্রদত্ত মালামালের দ্বারা লাভবান হওয়ার কোন অধিকারই আর তাদের নেই। বরং তাদের ধনসম্পদ সরকারের পক্ষে বাজেয়াপ্ত করে নেয়া হয়েছে। এই বাজেয়াপ্ত করা মালামালেরই অপর নাম গনীমতের মাল যা কাফিরদের মালিকানা থেকে বেরিয়ে গিয়ে একান্তভাবে আল্লাহ তা'আলার মালিকানায় চলে আসে । বাজেয়াপ্ত করা এই মালামালের ব্যাপারে প্রাচীনকালে আল্লাহ তাআলার নিয়ম ছিল এই যে, এর দ্বারা উপকৃত হওয়ার কোন অনুমতি কারো জন্যই ছিল না, বরং এ ধরনের মালামাল ///.09119021-0017
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।