তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আন্ফাল ২৩১ ইসলামের শক্রদের বিরুদ্ধে যুদ্ধ-জিহাদের পরিণতিতে দু'টি অবস্থার সৃষ্টি হতে পারে। প্রথমত এই যে, তারা মুসলমানদের উপর অত্যাচার-উৎপীড়ন করা থেকে বিরত হয়ে যাবে, তা ইসলামী ভ্রাতৃত্বের অন্তর্তক্তির মাধ্যমেও হতে পারে, কিংবা নিজ নিজ ধর্মমতে থেকেই আনুগত্যের চুক্তি সম্পাদন করার মাধ্যমেও হতে পারে। দ্বিতীয়ত এতদুভয় অবস্থার কোনটি গ্রহণ. না করে অব্যাহত মুকাবিলায় স্থির থাকবে। আয়াতে এই উভয় অবস্থার হুকুমই বর্ণিত হয়েছে। বলা হয়েছে ঃ ১৮45 2509 20105 1১৫31 0 অর্থাৎ তারা যদি বিরত হয়ে যায়, তাহলে আল্লাহ তাদের কার্যকলাপ যথার্থভাবেই অবলোকন করেন। সে অনুযায়ীই তিনি তাদের সাথে ব্যবহার করবেন । সারমর্ম এই যে, তারা যদি বিরত হয়ে যায় তবে তাদের বিরুদ্ধে যেন যুদ্ধ বন্ধ করে দেয়া হয়। এ ক্ষেত্রে মুসলমানদের জন্য এমন আশঙ্কা দেখা দিতে পারে যে, যুদ্ধ-বিগ্রহের পর কাফিরদের পক্ষ থেকে সন্ধি চুক্তি সম্পাদন কিংবা মুসলমান হওয়ার কথা প্রকাশ করাটা শুধুমাত্র যুদ্ধের চাল এবং ধোকাও হতে পারে। এমতাবস্থায় যুদ্ধবিরতি করা মুসলমানদের পক্ষে ক্ষতিকর হওয়াই স্বাভাবিক। সুতরাং এরই উত্তর এভাবে দেয়া হয়েছে যে, মুসলমানরা তো বাহ্যিক আচার-অনুষ্ঠানেরই অনুবর্তা থাকবে । আর সে আচার-অনুষ্ঠানের অন্তর্নিহিত রহস্য সম্পর্কে জানেন একমান্তর আল্লাহ তা“আলা। কাজেই যখন তারা মুসলমান হওয়ার কথা প্রকাশ করবে এবং সন্ধিচুক্তি সম্পাদন করে নেবে, তখন মুসলমানরা তা মেনে নিয়ে জিহাদ-যুদ্ধ বন্ধ করতে বাধ্য । কথা হলো এই যে, তারা অকপট ও সত্য মনে ইসলাম কিংবা সন্ধিচুক্তিকে গ্রহণ করল, এবং তাতে কোন প্রতারণা নিহিত রয়েছে কিনা সে বিষয়টি আল্লাহ তা“আলা যথার্থভাবেই দেখেন ও অবগত রয়েছেন। তারা যদি এমনটি করে তবে তার জন্য ব্যবস্থা হয়ে যাবে । মুসলমানদের এ ধরনের ধারণা ও শঙ্কা-সংশয়ের উপর কোন বিষয়ের ভিত্তি রচনা করা উচিত নয়। ইসলাম গ্রহণ কিংবা সন্ধিচুক্তি সম্পাদনের কথা প্রকাশ করার পরেও যদি তাদের উপর হাত তোলা হয়, তবে যারা জিহাদ করেছে তারা অপরাধী হয়ে পড়বে । যেমন সহীহ্‌ বুখারী ও মুসলিমের এক হাদীসে রাসূলে করীম (সা) বলেছেন, আমাকে নির্দেশ দান করা হয়েছে, যেন আমি ইসলামের শক্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকি যতক্ষণ না তারা কলেমা £441 14113 এ] (১১০০০ [একমাত্র আল্লাহ ছাড়া অন্য উপাস্য নেই। আর মুহাম্মদ সো) আল্লাহর রাসূল |] এতে বিশ্বাস স্থাপন করবে, নামায প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং যখন তারা তা বাস্তবায়িত করবে, তখন তাদের রক্ত, তাদের ধনসম্পদ সবই নিরাপদ হয়ে যাবে । অবশ্য ইসলামী বিধান মতে কোন অপরাধ করলে সেজন্য তাদের শাস্তি দেয়া যাবে । বস্তুত তাদের মনের হিসাব-নিকাশের ভার থাকবে আল্লাহর উপর । তিনি জানবেন, তারা সত্য মনে এই কলেমা এবং ইসলামী আমলসমূহকে কবুল করেছে কি প্রতারণা করেছে। অপর একটি হাদীস যা হযরত আবু দাউদ (র) বহুসংখ্যক সাহাবায়ে-কিরামের রিওয়ায়েতক্রমে উদ্ধৃত করেছেন তা হলো এই যে, রাসূলে করীম (সা) বলেছেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ লোকের উপর অর্থাৎ এমন কোন লোকের উপর কোন অত্যাচার-উৎপীড়নে প্রবৃত্ত হয়, যে //4.091019021-0017

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।