তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৩০ তফসীরে মা'আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড আর দ্বিতীয় তফসীর যা হযরত আবদুল্লাহ্‌ ইবনে উমর (রা) প্রমুখ সাহাবায়ে কিরামের উদ্ধাতিতে বর্ণিত রয়েছে, তাহলো এই যে, এতে “ফিতনা অর্থ হচ্ছে সেসব দুঃখ-দুর্দশা ও বিপদাপদের ধারা, যা মক্কার কাফিররা সদাসর্বদা মুসলমানদের উপর অব্যাহত রেখেছিল যতক্ষণ পর্যন্ত তারা মক্কায় অবস্থান করছিলেন। প্রতি মুহূর্তে তাদের অবরোধে আবদ্ধ থেকে নানা রকম কষ্ট সহ্য করে গেছেন। তারপর যখন তারা মদীনার দিকে হিজরত করেন, তখন তারা প্রতিটি মুসলমানের পশ্চাদ্ধাবন করে তীদের হত্যা ও লুষ্ঠন করতে থাকে ।. এমনকি মদীনায় পৌছার পরও গোটা মদীনা আক্রমণের মাধ্যমে তাদের হিংসা-রোষই প্রকাশ পেতে থাকে। পক্ষান্তরে “দীন' শব্দের অর্থ হলো প্রভাব ও বিজয় । এ ক্ষেত্রে আয়াতের ব্যাখ্যা হবে এই যে, মুসলমানদের কাফিরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকা কর্তব্য, যতক্ষণ না তারা অন্যের অত্যাচার-উৎপীড়ন. থেকে মুক্তি লাভ করতে সমর্থ হন। হযরত আবদুল্লাহ্‌ ইবনে উমর (রা)-র এক ঘটনার দ্বারাও এ ব্যাখ্যাই পাওয়া যায়। তাহলো এই যে, মন্কার প্রশাসক হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবায়ের (রো)-র বিরুদ্ধে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ সৈন্য সমাবেশ করে এবং উভয়পক্ষে মুসলমানদের উপরই যখন মুসলমানদের তলোয়ার চলতে থাকে, তখন দু'জন লোক হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর কাছে উপস্থিত হয়ে নিবেদন করেন যে, এখন মুসলমানগণ যে মহাবিপদের সম্মুখীন, তা আপনি নিজেই দেখছেন; অথচ আপনি সেই উমর ইবনে খাত্তাবের পুত্র, তিনি কোনক্রমেই এহেন ফিৎ্না-ফাসাদকে বরদাশত করতেন না। কাজেই আপনি আজকের ফিতনার সমাধান করার উদ্দেশ্যে কি কারণে এগিয়ে আসেন না! হযরত আবদুল্লাহ্‌ ইবনে উমর (রা) বললেন, তার কারণ এই যে, আল্লাহ তা'আলা কোন মুসলমানের রক্তপাত করাকে হারাম সাব্যস্ত করেছেন। আগত দু'জন আরয করলেন, আপনি কি কোরআনের এ আয়াতটি পাঠ করেন না ৬২১ 04:55 545 % অর্থাৎ যুদ্ধ করতে থাক, যতক্ষণ না ফিতনা-ফাসাদ তথা দাঙ্গা-হাঙ্গামা থাকে । হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) বললেন, নিশ্চয়ই আমি এ আয়াত পাঠ করি এবং এর উপর আমলও করি । আমরা এ আয়াতের ভিত্তিতে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত.রেখেছি যতক্ষণ না ফিৎনা শেষ হয়ে দীন ইসলামের বিজয় সূচিত হবে । অথচ তোমরা আল্লাহ ব্যতীত সত্যধর্মের বিরুদ্ধে অন্য কারো বিজয় সূচিত হোক, তা চাও না। তার উদ্দেশ্য ছিল এই যে, জিহাদ ও যুদ্ধের হুকুম ছিল কুফুরীর ফিতনা এবং কাফিরদের অত্যাচার-উৎপীড়নের বিরুদ্ধে । তা আমরা করেছি এবং বরাবরই করে যাচ্ছি। আর তাতে করে সে ফিতনা প্রদমিত হয়ে গেছে। মুসলমানদের পারস্পরিক গৃহযুদ্ধকে তার সাথে তুলনা করা যথার্থ নয়। বরং মুসলমানদের পারস্পরিক লড়াই-বিবাদের ক্ষেত্রে মহানবী (সা)-এর হিদায়েত হচ্ছে এই যে, তাতে বসে থাকা লোকটি দীড়ানো ব্যক্তি অপেক্ষা উত্তম। বিশ্লেষণের সারমর্ম এই যে, মুসলমানদের উপর ইসলামের শক্রদের বিরদ্ধে ততক্ষণ পর্যত্ত যুদ্ধ-জিহাদ অব্যাহত রাখা ওয়াজিব, যতক্ষণ না মুসলমানদের উপর তাদের অত্যাচার-উৎপীড়নের ফিতনার পরিসমাপ্তি ঘটে এবং যতক্ষণ না তথাকথিত সমস্ত ধর্মের উপর ইসলামের বিজয় সূচিত হয়। আর এমন অবস্থাটি কিয়ামতের নিকটবর্তা কালেই বাস্তবায়িত হবে এবং সে কারণে কিয়ামত পর্যন্তই জিহাদের হুকুম অব্যাহত ও বলবৎ থাকবে । ///.091190781-0017

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।