তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আন্ফাল ২২৯ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন । (৪০) আর তারা যদি না মানে, তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের সমর্থক; এবং কতই না চমৎকার সাহায্যকারী । তফসীরের সার-সংক্ষেপ আর (হে মুসলমানগণ, তাদের এই কাফির থাকা অবস্থায়) তোমরা তাদের সাথে (অর্থাৎ আরব কাফিরদের সাথে) ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাক, যতক্ষণ না তাদের বিশ্বাসের বিভ্রান্তি (অর্থাৎ শিরকের ধারণা) শেষ হয়ে যায় এবং (আল্লাহর) দীন [নির্ভেজালভাবে যতক্ষণ না) আল্লাহর বলেই গণ্য হয় । (বস্তুত কারও ধর্মবিশ্বাস নির্ভেজালভাবে আল্লাহর প্রতি স্থাপিত হওয়া ইসলাম কবুল করার উপরই নির্ভরশীল । কাজেই মর্ম দীড়ায় এই যে, তারা যদি ইসলাম গ্রহণ না করে, তবে তাদের সাথে যুদ্ধ করতে থাক, যতক্ষণ না তারা ইসলাম কবৃল করে নেয়। কারণ আরবের কাফিরদের কাছ থেকে জিিয়া কর নেয়া যায় না) অবশ্য এরা যদি (কুফরী থেকে) বিরত হয়ে যায়, তবে তাদের বাহ্যিক ইসলামকেই স্বীকার করে নাও, (মনের অবস্থার যাচাই করতে যেও না। কারণ সাময়িকভাবে যদি তারা ঈমান না আনে তবে) তাদের কার্যকলাপগুলো আল্লাহ তা“আলা যথার্থভাবেই প্রত্যক্ষ করেন। (কাজেই তা তিনিই বুঝাবেন, এতে আপনার কি এসে যায় ?) আর যদি তারা (ইসলাম থেকে) বিমুখতা অবলম্বন করে, তবে (আল্লাহর নাম নিয়ে তাদের মুকাবিলা থেকে সরে এসো না, আর) দৃঢ়বিশ্বাস রেখো যে, আল্লাহ্‌ তা“আলা (তাদের মুকাবিলায়) তোমাদের বন্ধু। তিনি অতি উত্তম বন্ধু বটেন এবং অতি উত্তম সাহায্যকারী । (কাজেই তিনি তোমাদের সাহায্য ও সহায়তা দান করবেন)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এটি হলো সূরা আনফালের উনচল্লিশতম আয়াত । এতে দু'টি শব্দ বিশেষ তাৎপর্যপূর্ণ । (১) ফিতনা (২) দীন। আরবী অভিধান অনুযায়ী শব্দ দু'টি একাধিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তফসীরশান্ত্রের ইমামগণ সাহাবায়ে কিরাম ও তাবেঈনদের.নিকট থেকে এখানে দু"টি অর্থ উদ্ধত করেছেন। (১) ফিতনা অর্থ কৃফুর ও শিরক আর (২) দীন অর্থ ইসলাম ধর্ম নিতে হবে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকেও এই বিশ্রেষণই বর্ণিত হয়েছে। সুতরাং এই তফসীর অনুযায়ী আয়াতের অর্থ হবে এই যে, মুসলমানদের কাফিরদের বিরদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে, যতক্ষণ না কুফর নিঃশেষিত হয়ে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা ঘটে এবং ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অস্তিত্ব যতক্ষণ না বিলুপ্ত হয়ে যায়। এ ক্ষেত্রে এই নির্দেশ শুধুমাত্র মক্কাবাসী এবং আরববাসীদের জন্য নির্দিষ্ট হবে। কারণ আরব হচ্ছে ইসলামের উৎসস্থল। এতে ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম বিদ্যমান থাকে তাহলে দীন ইসলামের জন্য তা হবে আশংকাজনক । তবে পৃথিবীর অন্যত্র অন্যান্য ধর্মমত ও আদর্শকে আশ্রয় দেয়া যেতে পায়ে। যেমন, কোরআন করীমের অন্যান্য আয়াতে এবং হাদীসের বিভিন্ন বর্ণনায় প্রমাণিত হয়েছে। ///.09119021-0017

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।