তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২২৫ আলোচ্য আয়াতগুলোতে বলা হচ্ছে যে, রাসূলে করীম (সা) কিংবা অসহায় ও দুর্বল মুসলমানদের কারণে যদি দুনিয়াতে তাদের আযাব রহিত হয়েও গিয়ে থাকে, তাদের ধারণা করা উচিত নয় যে, এরা আযাবের যোগ্যই নয়। বরং তাদের আযাবের যোগ্য হওয়াটা পরিষ্কার । তাছাড়া কুফরী ও অস্বীকৃতি ছাড়াও তাদের এমনসব অপরাধ রয়েছে যার ফলে তাদের উপর আযাব নেমে আসা উচিত । আলোচ্য আয়াত দুটিতে তাদের তিনটি অপরাধ বর্ণনা করা হয়েছে। প্রথমত এরা নিজেরা তো মসজিদে হারাম অর্থাৎ খানায়ে কা'বায় ইবাদত করার যোগ্য নয়, তদুপরি যেসব মুসলমান সেখানে ইবাদত-বন্দেগী ও নামায, তওয়াফ প্রভৃতি আদায় করতে চায়, তাদেরকে আগমনে বাধাদান করে। এতে হুদায়বিয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ৬ষ্ঠ হিজরী সালে যখন রাসূলে করীম (সা) সাহাবায়ে কিরামসহ ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন, তখন মক্কার মুশরিকরা তাকে বাধাদান করেছিল এবং ফিরে যেতে বাধ্য করেছিল। দ্বিতীয় অপরাধ হলো এই যে, এই নির্বোধের দল মনে করত এবং বলত যে, আমরা মসজিদে হারামের মুতওয়াল্লী, যাকে ইচ্ছা এখানে আসতে অনুমতি দেব, যাকে ইচ্ছা দেব না। তাদের এই ধারণা ছিল দু'টি ভুল বোঝাবুঝির ফলশ্রণতি । প্রথমত এই যে, তারা নিজেদের মসজিদে হারামের মুতাওয়াল্লী বলে মনে করেছিল, অথচ কোন কাফির কোন মসজিদের মুতাওয়াল্লী হতে পারে না। দ্বিতীয়ত তাদের এই ধারণা যে, যাকে ইচ্ছা তারা মসজিদে আসতে বাধাদান করতে পারে । অথচ মসজিদ যেহেতু আল্লাহ্‌র ঘর, সুতরাং এতে আসতে বাধা দেবার অধিকার কারো নেই । তবে এমন বিশেষ অবস্থার কথা স্বতন্ত্র, যাতে মসজিদের অবমাননা কিংবা অন্য নামাধীদের কষ্টের আশংকা থাকে। যেমন, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন “নিজেদের মসজিদসমূহকে রক্ষা কর ছোট শিশুদের থেকে, পাগলদের থেকে এবং নিজেদের পারস্পরিক বিবাদ-বিসংবাদ থেকে ।” ছোট শিশু বলতে সেসব শিশুকে উদ্দেশ্য করা হয়েছে, যাদের দ্বারা মসজিদ অপবিত্র হওয়ার আশংকা রয়েছে। আর পাগলের দ্বারা অপবিত্রতারও আশংকা থাকে এবং নামাধীদের কষ্টেরও আশংকা থাকে । এছাড়া নিজেদের পারস্পরিক বিবাদ- বিসংবাদের দরুন মসজিদের অসম্মানও হয় এবং নামাধীদের কষ্টও হয়। এ হাদীসের ভিত্তিতে মসজিদের একজন মুতাওয়াল্লীর এসব শিশু ও পাগলদেরকে মসজিদে আসতে না দেয়ার এবং মসজিদে পারস্পরিক বিবাদ-বিসংবাদ হতে না দেয়ার অধিকার থাকলেও এমন অবস্থা বা পরিস্থিতি ব্যতীত কোন মুসলমানকে মসজিদে আসতে বাধা দেবার কোন অধিকার নেই। কোরআন করীমে আলোচ্য আয়াতটিতে শুধু প্রথম বিষয়টিরই আলোচনা করা হয়েছে যে, মসজিদে হারামের মুতাওয়াল্লী যখন শুধুমাত্র মুত্তাকী পরহিযগার ব্যক্তিই হতে পারেন, তখন তাদেরকে কেমন করে এর মুতাওয়াল্লী হিসাবে স্বীকার করা যায় । এতে প্রতীয়মান হয় যে, মসজিদের মুতাওয়াল্নী কোন মুসলমান দীনদার ও পরহিযগার ব্যক্তিরই হওয়া বাঞ্ছনীয় । কোন কোন মুফাসসিরীন £:1211 '।-এর সর্বনামটি আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তিত বলে সাব্যস্ত করে এই অর্থ করেছেন যে, আল্লাহ্‌র ওলী শুধুমাত্র মুস্তাকী-পরহিযগার ব্যক্তিরাই হতে পারেন। মা'আরেফুল কুরআন (৪র্থ খণ্ড) ২৯ ///.09119021-0017

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।