২২৪ তফসীরে মা“আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড (49৫ $। বাক্যে, আরেক প্রতিক্রিয়া 3১4: -এর কাজ আরেক প্রতিক্রিয়া £-.--:; :৫--এর কাজ। সুতরাং বি দে এই শা অনুষ্ঠিত হযেছে। যেমন এই সূরার দিয় ককৃতে 1 1 ২১25 বলা হয়েছে (8574 এ১-এর পরে । আয়াতের এ পর্যন্ত তো ছিল তাদের কথা ও দৈহিক কাজকর্মের আলোচনা, তারপর আসছে তাদের আর্থ-কর্মের বিবরণ। বলা হচ্ছে__) নিঃসন্দেহে এই কাফিররা নিজেদের অর্থ-সম্পদ এজন্য ব্যয় করে চলছে, যাতে আল্লাহ্র পথ (অর্থাৎ দীন) থেকে (মানুষকে বাধাদান করতে পারে। [বস্তুত হুযুরে আকরাম (সা)-এর বিরুদ্ধে মুকাবিলা করার জন্য এবং তার বিরোধিতাকল্পে সেসব উপকরণ সংগহ করার উদ্দেশ্যে যে অর্থ ব্যয় করা হতো তার উদ্দেশ্যও যে তাই ছিল, তা বলাই বাহুল্য |] অতএব, এরা তো নিজেদের অর্থ-সম্পদ (এই উদ্দেশ্যেই) ব্যয় করতে থাকবে (কিন্তু) তারপর যখন অকৃতকার্যতার লক্ষণ অনুভূত হবে, তখন (ব্যয়কৃত) সে সম্পদ তাদের পক্ষে আক্ষেপ ও অনুতাপের কারণ হয়ে দাড়াবে । (ভাববে বৃথাই এ সম্পদ ব্যয় করলাম! আর) তারপর (শেষ পর্যস্ত যখন) ব্যর্থ হয়ে পড়বে (তখন সম্পদের বৃথা ব্যয়ের অনুতাপের সঙ্গে পরাজয় ও ব্যর্থতার দ্বিতীয় অনুতাপটি একত্রিত হবে)। আর (তাদের এই শাস্তি অনুতাপ ও ব্যর্থতার গ্লানি তো হলো পার্থিব জীবনের জন্য ৷ তদুপরি আখিরাতের শাস্তি তো আলাদা । যার বর্ণনা এই যে,) কাফিরদের দোযখের দিকে (নিয়ে যাবার জন্য কিয়ামতের দিন) সমবেত করা হবে, যাতে আল্লাহ্ তা“আলা অপবিত্র নাপাক (লোকদেরকে) পৃতঃপবিত্র (লোকদের) থেকে পৃথক করে দেন। (কোরণ দোযখীদের যখন দোযখের দিকে নিয়ে আসা হবে, তখন বাহ্যতই জান্নাতবাসীরা তাদের থেকে পৃথক হয়ে যাবে) এবং (যাতে তাদের থেকে পৃথক করার পর) নাপাকদের পরস্পর মিলিয়ে (এবং) তারপর একত্র করে (নিয়ে) সবাইকে জাহান্নামে নিপতিত করেন। এ সমন্ত লোরুই হলো পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত (যার কোন সীমা-পরিসীমা নেই । হে মুহাম্মদ (সা)] আপনি এসব কাফিরকে বলে দিন, যদি এরা (নিজেদের কুফরী থেকে) বিরত হয়ে যায়, (এবং ইসলাম গ্রহণ করে নেয়,) তবে তাদের সমস্ত পাপ যা (তাদের ইসলাম গ্রহণের) পূর্বে হয়েছে, সেসবই ক্ষমা করে দেয়া হবে। (এ হলো মুসলমান হওয়ার অবস্থার হুকুম ।) পক্ষান্তরে যদি তারা নিজেদের সেই (কুফরী) অভ্যাস-আচরণই বজায় রাখে, তাহলে (তাদেরকে জানিয়ে.দিন যে, সাবেক কাফিরদের ব্যাপারে (আমার) আইন প্রবর্তিত হয়ে গেছে। অর্থাৎ পার্থিব জীবনে ধ্বংস আর পরকালে যে আযাব, তাই তোমাদের জন্যও হবে । সুতরাং হত্যার মাধ্যমেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর আরব কাফির ব্যতীত অন্যান্য কাফিরের যিম্মী হওয়াকেও ধ্বংসই মনে করবে)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আয়াতগুলোতে বলা হয়েছিল যে, মক্কার মুশরিকরা নিজেদের কুফরীর ও অস্বীকৃতির দরুন যদিও আসমানি আযাব প্রান্তিরই যোগ্য, কিন্তু মক্কায় রাসূলে করীম (সা)-এর উপস্থিতি ব্যাপক আযাবের পথে অন্তরায় হয়ে আছে। আর তার হিজরতের পর সে সমস্ত অসহায় দুর্বল মুসলমানের কারণে এমন আযাব আসছে না যারা মন্কাম থেকে আল্লাহ্ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করে থাকেন। ///.09119021-0017
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।