তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২২৩ নিজেদের ধন-সম্পদ, যাতে করে বাধাদান করতে পারে আল্লাহ্‌র পথে। বস্তুত এখন তারা আরো ব্যয় করবে । তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে । আর যারা কাফির, তাদেরকে দোষখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। (৩৭) যাতে পৃথক করে দেন আল্লাহ্‌ অপবিত্র নাপাককে পবিত্র পাক থেকে । আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন এবং পরে দোযখে নিক্ষেপ করেন। এরাই হলো ক্ষতিগ্রস্ত । (৩৮) তুমি বলে দাও কাফিরদেরকে যে, তারা যদি বিরত হয়ে যায়, তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হয়ে যাবে । পক্ষান্তরে আবারও যদি তাই করে, তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে। তফসীরের সার-সংক্ষেপ আর (এ সমস্ত প্রতিবন্ধকতার দরুন অস্বাভাবিক রকমের কোন আযাব না আসার কারণে সম্পূর্ণভাবেই আযাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। কারণ উল্লিখিত বিষয়গুলো যেসব আযাবের প্রতিবন্ধক তেমনি তাদের আচার-আচরণগুলো আযাবের উপযোগী বটে। সুতরাং উপযোগিতার প্রতিক্রিয়া পরবর্তীতে প্রকাশ পাবে । তাদের উপর অস্বাভাবিক আযাব নাযিল হবে। অতএব, উপযোগিতার বর্ণনা প্রসঙ্গে বলা হচ্ছে যে,) তাদের কি যোগ্যতা রয়েছে যে, আল্লাহ্‌ তা“আলা যেন তাদেরকে (একেবারে সাধারণ) শাস্তিটুকুও না দেন ? অথচ (তাদের এ সমস্ত আচার-আচরণ সবই শাস্তিযোগ্য । যেমন,) তারা [রাসূলে করীম (সা) ও সাহাবায়ে কিরাম তথা মুসলমানদের] মসজিদে হারামে (যেতে; সেখানে নামায পড়তে এবং তার তওয়াফ করতে) বাধাদান করে । (যেমন, বাস্তব বাধাদান করেছে হুদায়বিয়ার সময়, যার ইতিবৃত্তান্ত সূরা বাকারায় বর্ণিত হয়েছে । আর মক্কায় অবস্থানকালে পরিস্থিতিগতভাবে বাধাদান করেছে। এমন জ্বালাতন করেছে যে, শেষ পর্যন্ত স্বদেশ ত্যাগ করে হিজরত করার প্রয়োজন পড়েছে)। অথচ তারা এই মসজিদের মুতাওয়াল্লী হেওয়ারও যোগ্য) নয়। (তাছাড়া ইবাদতকারীদের বাধা দেয়া তো দূরের কথা, সে অধিকার তো মুতাওয়াল্মীদেরও নেই ।) এর মুতাওয়াল্লী (হওয়ার যোগ্য) তো মুত্তাকীদের ছাড়া (যারা ঈমানদার) আর কেউই নয়। কিন্তু তাদের অধিকাংশ লোক (নিজেদের অযোগ্যতা সম্পর্কেও) জ্ঞান রাখে না। (জ্ঞান না থাকা কিংবা জ্ঞান থাকা সত্ত্বেও তার উপর আমল না করা অজ্ঞতারই অনুরূপ । যাহোক, যথার্থই যারা নামাধী ছিলেন তাদেরকে তো মসজিদ থেকে এভাবে বাধা দিয়েছে ।) আর (নিজেরা যে মসজিদের হক কতটা আদায় করেছে এবং তাতে কি উত্তম নামাযটি পড়েছে, তার বর্ণনা এই যে,) খানায়ে কাবা অর্থাৎ উল্লিখিত মসজিদে হারাম)-এর নিকট তাদের নামায শুধুমাত্র শিস দেওয়া ও তালি বাজানই ছিল । (অর্থাৎ নামাযের পরিবর্তে সেখানে তাদের এ সমস্ত মূর্খজনোচিত আচার-অনুষ্ঠানই অনুষ্ঠিত হতো ।) অতএব (তাদের এহেন কার্যকলাপের আবশ্যিক দাবি হলো তাদের উপর কোন না কোন আযাৰ আসা । সাধারণ ও স্বাভাবিক হলেও তা নাযিল করে তাদেরকে বলে দেয়া যে,) এবার নিজেদের কুফরীর স্বাদ গ্রহণ কর (যার একটির প্রতিক্রিয়া হলো :0.% বাক্যে এবং আরেকটি প্রতিক্রিয়া ///.09119021-0017

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।