তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২১৮ তফসীরে মাঁআরেফুল কোরআন॥ চতুর্থ খণ্ড নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং অবরোধকারীরা তার ব্যাপারে যে আলাপ-আলোচনা করছিল, তার উত্তর দান করেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাদের দৃষ্টি ও চিন্তাশক্তিকে তার দিক থেকে ফিরিয়ে অন্যদিকে নিবদ্ধ করে দিয়েছিলেন । ফলে কেউই তাকে দেখতে পায়নি ; অথচ তিনি সবার মাথায় মাটি দিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন । তার চলে যাবার পর কোন এক আগন্তুক এসে অবরোধকারীদের কাছে জিজ্ঞেস করল, তোমরা এখানে কেন দীড়িয়ে আছ ? তারা জানাল, মুহাম্মদ (সা)-এর অপেক্ষায় । আগন্তুক বলল, কোন্‌ স্বরণে পড়ে রয়েছ; তিনি এখান থেকে বেরিয়ে চলেও গিয়েছেন এবং যাবার সময় তোমাদের প্রত্যেকের মাথায় মাটি দিয়ে গিয়েছেন! তখন তারা সবাই নিজেদের মাথায় হাত দিয়ে বিষয়টি সত্য বলে প্রমাণ পেল । সবার মাথায় মাটি পড়েছিল । হযরত আলী (রা) মহানবী (সা)-এর বিছানায় শুয়েছিলেন। কিন্তু অবরোধকারীরা তার পাশ ফেরার ভঙ্গি দেখে বুঝতে পারল, তিনি মুহাম্মদ (সা) নন। কাজেই তাঁকে তারা হত্যা করতে উদ্যোগী হলো না। ভোর পর্যন্ত অবরোধ করে রাখার-পর এরা লজ্জিত-অপদস্থ হয়ে ফিরে গেল। এই রাত এবং এতে রাসূলে করীম (সা)-এর জন্য নিজেকে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন করার বিষয়টি হযরত আলী (রা)-এর বিশেষ বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত । কুরাইশী সর্দারদের পরামর্শে মহানবী (সা) সম্পর্কে যে তিনটি মত উপস্থাপিত হয়েছিল, সে সবকটিই কোরআনের এ আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ৪ ১2। ১১:31 4৯১১০ 2 45891 455১5এ 1254 অর্থাৎ সে সময়টি স্মরণযোগ্য, যখন কাফিররা আপনার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেয়ার বিষয় চিন্তা-ভাবনা করছিল যে, আপনাকে বন্দী করে রাখবে না হত্যা করবে, নাকি দেশ থেকে বের করে দেবে। কিন্তু আল্লাহ্‌ তাদের সমস্ত পরিকল্পনা ধুলিসাৎ করে দিয়েছিলেন। সুতরাং আয়াতের শেষাংশে বলা হয়েছে £ ১১১৩. ]| ১: 1) অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সবচেয়ে উত্তম ব্যবস্থাপক, যা যাবতীয় ব্যবস্থা ও পরিকল্পনাকে ছাপিয়ে যায়। যেমনটি এ ঘটনার ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে। আরবী অভিধানে ১৫, শব্দের অর্থ হলো কোন ছল-কৌশলের মাধ্যমে প্রতিপক্ষের লোককে তার উদ্দেশ্য সাধনে বিরত রাখা । বস্তুত এ কাজ যদি কোন সদুদ্দেশ্যে করা হয় তবে তা উত্তম প্রশংসার যোগ্য । কিন্তু অসৎ মতলবে করা হলে দূষণীয় এবং মন্দ কাজ। কাজেই এ শব্দটি মানুষের ক্ষেত্রে বলা যেতে পারে এবং আল্লাহ তা“আলার ক্ষেত্রেও প্রযোজ্য । অবশ্য আল্লাহ্‌ তা“আলার ক্ষেত্রে শুধুমাত্র এমনসব পরিবেশ ও পরিস্থিতিতেই এ শব্দের ব্যবহার হতে পারে যেখানে বাক্যের ধারাবাহিকতা কিংবা তুলনার মাধ্যমে দূষণীয় ছলনার কোন অবকাশ থাকতে না পারে। যেমনটি এখানে হয়েছে । (মাযহারী) এখানে এ কথাটিও প্রণিধানযোগ্য যে, আয়াতের শেষাংশে যেসব শব্দ বলা হয়েছে তা বর্তমান-ভবিষ্যতকাল জ্ঞাপক ক্রিয়াপদে ব্যবহৃত হয়েছে। বলা হয়েছে 8 141 /:৮:১ 4. অর্থাৎ তারা ঈমানদারদেরকে কষ্ট দানের জন্য কলাকৌশল করতে থাকবে এবং আল্লাহ্‌ তাদের সে কলাকৌশলকে ব্যর্থ করে দেয়ার ব্যবস্থা নিতে থাকবেন । এতে ইঙ্গিত করা হয়েছে যে, ///.09119021-0017

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।