তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২১৭ বন্দীকে মুক্ত করে নেবে । চারদিক থেকে সমর্থনের আওয়ায উঠল, নজদী শেখ যথার্থ বলেছেন। তারপর আবু আসওয়াদ মত প্রকাশ করল যে, তাকে মক্কা থেকে বের করে দেওয়া হোক। তিনি বাইরে গিয়ে যা খুশী তাই করুন । তাতে. আমাদের শহর তার ফিতনা-হাঙ্গামা থেকে বেছে থাকবে এবং আমাদেরকে যুদ্ধ-বিগ্রহেরও ঝুঁকি নিতে হবে না। এ কথা শুনে নজদী শেখ আবার বলল, এ মতটিও সঠিক নয়। তিনি যে কেমন মিষ্টভাষী তোমরা কি সে কথা জান না? মানুষ তার কথা শুনে মন্্রমুগ্ধ হয়ে যায় । তাকে এভাবে স্বাধীন ছেড়ে দেয়া হলে অতিশীঘ্বই তিনি এক শক্তিশালী দল সংগঠিত করে ফেলবেন এবং আক্রমণ চালিয়ে তোমাদেরকে পর্যুদস্ত করে ফেলবেন । এবার আবূ জাহ্‌্ল বলল, করার যে কাজ তোমাদের কেউ তা উপলব্ধি করতে পারনি । একটি কথা আমি বুঝতে পেরেছি। তা হলো এই যে, আমরা সমস্ত আরব গোত্র থেকে একেক জন যুবককে বেছে নেব এবং তাদেরকে একটি করে উত্তম ও কার্যকর তলোয়ার দিয়ে দেব। আর সবাই মিলে সমবেত হামলা চালিয়ে তাকে হত্যা করে ফেলবে । এভাবে আমরা তার ফিতনা-হামলা থেকে প্রথমে অব্যাহতি লাভ করি। তারপর থাকল তার গোত্র বনু আবদে মানাফ-এর দাবি-দাওয়া, যা তারা তার হত্যার কারণে আমাদের উপর আরোপ করবে। বস্তুত এককভাবে যখন তাকে কেউ হত্যা করেনি; বরং সব গোত্রের একেক জন মিলে করেছে, তখন কিসাস অর্থাৎ জানের বদলা জান নেয়ার দাবি তো থাকতেই পারে না । শুধু থাকবে হত্যার বিনিময়ের দাবি । তখন তা আমরা সব কবীলা বা গোত্র থেকে জমা করে নিয়ে তাদেরকে দিয়ে দেব এবং নিশ্চিন্ত হয়ে যাব । নজদী শেখ তথা ইবলীসে লাঈন একথা শুনে বলল, ব্যাস, এটাই হলো শত কথার এক কথা, মতের মত মত 1 আর এছাড়া অন্য কোন কিছুই কার্যকর হতে পারে না। অতঃপর গোটা বৈঠক এ মতের পক্ষেই সমর্থন দান করে এবং আজকের রাতের ভেতরেই নিজেদের ঘৃণ্য সিদ্ধান্ত বাস্তবায়নের দৃঢ়সংকল্প করে নেয় । কিন্তু নবী-রাসূলদের গায়েবী শক্তি সম্পর্কে এই মূর্থের দল কেমন করে জানবে ! সেদিকে হযরত জিবরাঈল (আ) তাদের পরামর্শ কক্ষের যাবতীয় অবস্থা সম্পর্কে রাসূলে করীম (সা)-কে অবহিত করে এই ব্যবস্থা বাতলে দেন যে, আজকের রাতে আপনি নিজের বিছানায় শয়ন করবেন না। সেই সাথে এ কথাও জানিয়ে দেন যে, আল্লাহ্‌ তা'আলা আপনাকে মক্কা থেকে হিজরত করারও অনুমতি দিয়ে দিয়েছেন। এদিকে পরামর্শ অনুযায়ী কুরাইশী নওজওয়ানরা সন্ধ্যা থেকেই সরওয়ারে দু'আলম (সা)-এর বাড়িটি অবরোধ করে ফেলে । রাসূলে করীম (সা) বিষয়টি লক্ষ্য করে হযরত আলী (রা)-কে নির্দেশ দিলেন যে, আজ রাতে তিনি মহানবীর বিছানায় রাত্রি যাপন করবেন এবং সাথে সাথে এই সুসংবাদ শুনিয়ে দিলেন যে, এতে বাহ্যিক দৃষ্টিতে প্রাণের ভয় থাকলেও শত্রুরা কিছুই ক্ষতি করতে পারবে না। হযরত আলী (রো) এ কাজের জন্য নিজেকে পেশ করলেন এবং মহানবী (সা)-এর বিছানায় শুয়ে পড়লেন । কিন্তু সমস্যা দেখা দিয়েছিল যে, হুযুর (সা) এই অবরোধ ভেদ করে বেরোবেন কেমন করে! বস্তুত স্বয়ং আল্লাহ্‌ তা'আলা এক মুজিযার মাধ্যমে এ সমস্যার সমাধান করে দেন। তা হলো এই যে, আল্লাহ্‌র নির্দেশক্রমে মহানবী (সা) একমুঠো মাটি হাতে মা'আরেফলুল কুরআন (৪র্থ খ্ড)-২৮ //4.09119021-0017

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।