তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ তফসীরে মা“আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড তাদের এ অপবিভ্র হীন চক্রান্তকে ধূলিসাৎ করে দেন এবং মহানবী (সা)-কে নিরাপদে মদীনায় পৌছে দেন। তফসীরে ইবনে কাম্ীর ও মাযহারীতে মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম আহ্মদ ও ইবনে জরীর (র) প্রমুখের রিওয়ায়েতক্রমে এই ঘটনাটি এভাবে উদ্ধৃত হয়েছে যে, মদীনা থেকে আগত আনসারদের মুসলমান হওয়ার বিষয়টি যখন মক্কায় জানাজানি হয়ে যায়, তখন মক্কার কুরাইশরা চিন্তান্বিত হয়ে পড়ে যে, এ পর্যস্ত তো তাঁর ব্যাপারটি মক্কার ভেতরেই সীমিত ছিল, যেখানে সর্বপ্রকার ক্ষমতাই ছিল আমাদের হাতে । কিন্তু এখন যখন মদীনাতেও ইসলাম বিস্তার লাভ করছে এবং বহু সাহাবী হিজরত করে মদীনায় চলে গেছেন, তখন এদের একটি কেন্দ্র অদীনাতেও স্থাপিত হয়েছে এমতাবস্থায় এরা যেকোন রকম শক্তি আমাদের বিরুদ্ধে সংগ্রহ করতে পারেন এবং শেষ পর্যন্ত আমাদের উপর আক্রমণও করে বসতে পারেন। সঙ্গে সঙ্গে তারা এ কথাও উপলব্ধি করতে পারে যে, এ পর্যন্ত সামান্য কিছু সাহাবীই হিজরত করে মদীনায় গিয়েছেন, কিন্তু এখন প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে যে, স্বয়ং মুহাম্মদ (সা)-ও সেখানে চলে যেতে পারেন। সে কারণেই মক্কার নেতৃবর্গ এ বিষয়ে সলা-পরামর্শ করার উদ্দেশ্যে “দারুন- নদ্‌ওয়াত':এ এক বিশেষ বৈঠকের আয়োজন করে। “দারুন-নদওয়া' ছিল মসজিদে-হারাম সংলগ্র কুসাই ইবনে কিলাবের বাড়ি । বিশেষ জটিল বিষয় ও সমস্যাদির ব্যাপারে সলা-পরামর্শ ও বৈঠকের জন্য তারা এ বাড়িটিকে নির্দিষ্ট করে রেখেছিল। অবশ্য ইসলামী আমলে এটিকে মসজিদে-হারামের অন্তর্ভুক্ত করে নেয়া হয়। কথিত আছে যে, বর্তমান “বাবুয-যিয়াদাতই' সে স্থান যাকে তৎকালে 'দারুন-নদওয়া' বলা হতো । | প্রচলিত নিয়মানুযায়ী এই গুরুতুপূর্ণ বিষয়ে পরামর্শের জন্য কুরাইশ নেতৃবর্গ দারুন- খালফ, আবু সুফিয়ান প্রমুখসহ বিশেষ বিশেষ ব্যক্তিত্ব অংশগ্রহণ. করেন এবং রাসূলুল্লাহ্‌ (সা) ও ইসলামের ক্রমবর্ধমান শক্তির মুকাবিলার উপায় ও ব্যবস্থা সম্পর্কে চিন্তা-ভাবনা করা হয়। পরামর্শ সভা আরম্ত হতে যাচ্ছিল। এমন সময় ইবলীসে লাঈন এক বর্ষীয়ান আরব শেখের রূপ ধরে “দারুন-নদওয়া"র দরজায় এসে দীড়াল। উপস্থিত লোকেরা জানতে চাইল যে, তুমি কে এবং এখানে কেন এসেছ। সে জানাল, আমি নজদের অধিবাসী । আমি জানতে পেরেছি, আপনারা একটি অতি গুরুতুপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করছেন। কাজেই প্রবল সহানুভূতির কারণে আমিও এসে উপস্থিত হয়েছি। হয়তো এ ব্যাপারে আধিও কোন উপকারী পরামর্শ দিতে পারব । একথা শোনার পর তাকেও ভেতরে ডেকে নেয়া হয়। তারপর যখন পরামর্শ আরন্ত হয় _সুহায়লীর রিওয়ায়েত অনুযায়ী-_তখন আবুল বুখতারী ইবনে হিশাম এই প্রস্তাব উত্থাপন করে যে, তাকে অর্থাৎ মহানবী (সা)-কে লোহার শিকলে বেঁধে কোন ঘরে বন্দী করে এমনভাবে তার দরজা বন্ধ করে দেয়া হোক, যাতে তিনি (নাউযুবিল্লাহ্‌) নিজে নিজেই মৃত্যুবরণ করেন । একথা শুনে নজদী শেখ ইবলীসে লাঈন বলল, এ মত যথার্থ নয়। কারণ তোমরা যদি এমন কোন ব্যবস্থা গ্রহণ কর, তবে বিষয়টি গোপন থাকবে না; দূর-দৃরান্তে ছড়িয়ে পড়বে । আর তার সাহাবী ও সঙ্গী-সাথীদের আত্মনিবেদনমূলক কীর্তি সম্পর্কে তো তোমরা সবাই অবগত হয়তোবা তারা সবাই সমবেত হয়ে তোমাদের উপর আক্রমণই করে বসবে এবং তাদের //4.0910190781-0017

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।