তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২১৫ পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। সে জন্যই কোরআনে করীমে গযওয়ায়ে বদরকে “ইয়াওমুল ফুরকান* তথা পার্থক্যসূচক দিন বলে আখ্যায়িত করা হয়েছে। এ আয়াতে বর্ণিত “তাকওয়া অবলম্বনকারীদের প্রতি “ফুরকান' দান করা হকে__কথাটির মর্ম অধিকাংশ মুফাস্সির মনীষীর মত এই যে, তাদের প্রতি আল্লাহ্‌ তা“আলার সাহায্য-সহায়তা থাকে এবং তিনি তাদের হিফাযভ করেন। কোন শক্র তাদের ক্ষতি সাধন করতে পারে না। যাবতীয় উদ্দেশ্যে তারা সাফল্য লাভে সমর্থ হন। ১০১৫ ৪৯৪০১ ৯3। ১০০ 45০ ১০১ 45১৯ ৮৮১1৩ ৩৯, 531 ১৮০০১ তফসীরে মুহায়েমী গ্রন্থে বর্ণিত রয়েছে যে, পূর্ববর্তী ঘটনায় হযরত আবু লুবাবা (রা) কর্তৃক স্বীয় পরিবার-পরিজনের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে যে পদস্থলন ঘটে গিয়েছিল, তা এ কারণেও একটি ক্রটি ছিল যে, পরিবার-পরিজনের হিফাযত ও রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ্‌ ও রাসূলের প্রতি যথাযথ আনুগত্য অবলম্বন করাই ছিল সঠিক পন্থা । তা হলেই ধন-সম্পদ ও সন্তান-সন্ততি সবই আল্লাহ্‌ তাআলার হিফাযতে চলে আসত। কোন কোন মুফাসসির বলেছেন যে, এ আয়াতে ফুরকান বলতে সেসব জ্ঞান-বুদ্ধিকে উদ্দেশ্য করা হয়েছে, যার মাধ্যমে সত্য-মিথ্যা ও খাটি-মেকীর মাঝে পার্থক্য করা সহজ হয়ে যায়। অতএব, মর্ম দীড়ায় এই যে, যারা “তাকওয়া' অবলম্বন করেন, আল্লাহ্‌ তাদেরকে এমন জ্ঞান ও অন্তর্দৃষ্টি দান করেন যাতে তাদের পক্ষে ভাল-মন্দের পার্থক্য করা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, তাকওয়ার বিনিময়ে যা লাভ হয়, তা হলো পাপের মোচন । অর্থাৎ পার্থিব জীবনে মানুষের দ্বারা যেসব ক্রটি-বিচ্যুতি ঘটে যায় দুনিয়াতে সেগুলোর কাফ্ফারা ও বদলার ব্যবস্থা করে দেয়া হয়। অর্থাৎ এমন সতকর্ম সম্পাদনের তৌফিক তার হয়, যা তার সমুদয় ক্রটি-বিচ্যুতির উপর প্রবল হয়ে পড়ে । তাকওয়ার প্রতিদানে তৃতীয় যে জিনিসটি লাভ হয়, তা হলো আখিরাতের মুক্তি ও যাবতীয় পাপের ক্ষমা লাভ। আয়াতের শেষাংশে বলা হয়েছে £ [44/০: 210 445 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা বড়ই অনুগবহশীল ও করুণাময় ৷ এতে ইঙ্গিত করে দেয়া হয়েছে যে, আমলের যে প্রতিদান তা তো আমলের পরিমাণ অনুযায়ীই হয়ে থাকে । এখানেও তাকওয়ার প্রতিদানে যে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, তা তারই বদলা বা প্রতিদান । কিন্তু আল্লাহ্‌ হচ্ছেন বিরাট অনুগ্রহ ও ইহসানের অধিকারী । তার দান ও দয়া কোন পরিমাপের গণ্ডিতে আবদ্ধ নয় এবং তার দান ও ইহসানের অনুমান করা কারও পক্ষে সম্ভব নয়। কাজেই তাকওয়া অবলম্বনকারীদের জন্য তিনটি নির্ধারিত প্রতিদান ছাড়াও আল্লাহ্‌র নিকট থেকে আরও বহু দান ও অনুগ্হ লাভের আশা রাখা কর্তব্য। দ্বিতীয় আয়াতে আল্লাহ্‌ তা'আলার বিশেষ এক অনুগ্রহ ও দানের কথা উল্লেখ করা হয়েছে, যা রাসূলে মকবুল (সা), সাহাবায়ে কিরাম তথা সমগ্র বিশ্বের উপরই হয়েছে। তা হলো এই যে, হিজরত-পূর্বকালে মহানবী (সা) যখন কাফিরদের ছ্বারা বেষ্টিত ছিলেন এবং তারা তাকে হত্যা কিংবা বন্দী করার ব্যাপারে সলা-পরামর্শ করছিল, তখন আল্লাহ্‌ রাব্বুল “আলামীন ///.091190781-0017

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।