তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২১৪ তফসীরে মা'আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড থাকে, তবে (একে অমান্য করার কারণে) আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ কর কিংবা আমাদের উপর (অন্য. কোন) বেদনাদায়ক আযাব নাধিল করে দাও (যা অস্বাভাবিকতার দিক দিয়ে প্রস্তর বর্ষণের মতই কঠিন হবে। কিন্তু এ ধরনের কোন আযাব নাধিল না হওয়ার দরুন কাফিব্রা নিজেদের সত্যতার উপর গর্ব করতে আরন্ত করে) এবং (এ কথা উপলব্ধি করে না যে, তাদের দাবির অসারতা প্রমাণ করার পরেও বিশেষ কোন বাধার ফলেই তাদের উপর সেরূপ আযাব অবতীর্ণ হচ্ছে না। বস্তুত সে বাধা এই যে,) আল্লাহ এমন করবেন না যে, তাদের মাঝে আপনার সত্তা বর্তমান থাকা সত্ত্বেও তাদের উপর (এমন) আয়াব দেবেন। তাছাড়া আল্লাহ্‌ তাদেরকে তাদের ক্ষমা প্রার্থনার অবস্থায় (এমন) আযাব দেবেন না। [যদিও এই ক্ষমা প্রার্থনা তাদের ঈমান না থাকার দরুন আখিরাতে লাভজনক হবে না, তথাপি তা যেহেতু একটি সৎ কাজ, সুতরাং পার্থিব জীবনে কাফিরদের জন্যও তা লাভজনক হয়ে থাকে । মোদ্দাকথা, এ সমস্ত অস্বাভাবিক আযাবের পথে দু'টি বিষয় অন্তরায় হিসাবে রয়েছে৷ এক, মক্কা নগরীতে কিংবা পৃথিবীতে হুযূর. আকরাম (সা)-এর বর্তমান থাকা এবং দুই. তাওয়াফ প্রভৃতি অনুষ্ঠানে তাদের ১1 ১৪ (হে পরওয়ারদিগার, আমাদের ক্ষমা কর) বলা যা হিজরত ও ওফাতের পরেও প্রচলিত ছিল। তাছাড়া হাদীসে আরও একটি প্রতিবন্ধকতার কথা উল্লেখ রয়েছে যে, তাদেরও হুযূর (সা)-এর উম্মতের মধ্যে হওয়া যদিও ঈমান গ্রহণ না করে। এই প্রতিবন্ধকতা কিংবা অস্বাভাবিক আযাবের পথে এই অন্তরায় কারও ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা না করা সত্ত্বেও বিদ্যমান রয়েছে। সুতরাং এ সমস্ত বিষয়ই বস্তুত আযাবের পথে অন্তরায় । অবশ্য কোন কোন অন্তরাক্ষ থাকা সত্ত্বেও কোন কোন অস্বাভাবিক আযাব বিশেষ কোন কল্যাণের ভিত্তিতে এসে যেতে পারে । যেমন, কিয়ামতের নিকটবর্তী সময়ে চেহারার বিকৃতি প্রভৃতি আযাবের কথা হাদীসসমূহে উল্লেখ রয়েছে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আয়াতে এ বিষয়ের আলোচনা হচ্ছিল যে, মানুষের জন্য ধন-সম্পদ ও সন্তান-সন্ততি একটি ফিতনা-বিশেষ। অর্থাৎ এগুলো সবই পরীক্ষার বিষয় । কারণ এসব বস্তুর মায়ায় হেরে গিয়েই মানুষ সাধারণত আল্লাহ্‌ এবং আখিরাতের প্রতি গাফিল হয়ে পড়ে । অথচ এই মহানিয়ামতের যৌক্তিক দাবি ছিল, আল্লাহ্‌র এহেন মহা অনুগ্রহের জন্য তার প্রতি অধিকতর বিনত হওয়া। আলোচ্য এ আয়াতসমূহের প্রথমটি সে বিষয়েরই উপসংহার । এতে বলা হয়েছে, যে লোক বিবেককে স্বভাবের উপর প্রবল রেখে এই পরীক্ষায় দৃঢ়তা অবলম্বন করবে এবং আল্লাহ্‌র আনুগত্য ও মহব্বতকে সবকিছুর উর্ধ্বে স্থাপন করবে__যাকে কোরআন ও শরীয়তের ভাষায় 'তাকওয়া' বলা হয়__তাহলে সে এর বিনিময়ে তিনটি প্রতিদান লাভ করে । (১) ফুরকান, (২) পাপের প্রায়শ্চিত্ত (৩) মাগফিরাত বা পরিত্রাণ । 0১৪ ও 3১৪ দু'টি ধাতুর সমার্থক । পরিভাষাগতভাবে ১৪ (ফুরকান) এমন সব বস্তু বা বিষয়কে বলা হয়, যা দু”টি বন্ধুর মাঝে প্রকৃষ্ট পার্থক্য ও দূরতৃ সূচিত করে দেয়। সেজন্যই কোন বিষয়ের মীমাংসাকে ফুরকান বলা হয় । কারণ তা হক ও না-হকের মধ্যকার পার্থক্য স্পষ্ট করে দেয়। তাছাড়া আল্লাহ্‌ তা'আলার সাহায্যকেও ফুরকান বলা হয়। কারণ এর দ্বারাও সত্যপস্থীদের বিজয় এবং তাদের প্রতিপক্ষের পরাজয় সূচিত হওয়ার মাধ্যমে সত্য ও মিথ্যার //4.09119021-0017

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।