২১০ তফসীরে মা“আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড এরং পরে স্বীয় অনুহ ও নিয়ামতের. মাধ্যমে অরস্থার পরিবর্তন ঘটিয়ে তাদেরকে শক্তি ও শাস্তিদানের কথা উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে ঃ £ 8০ 2 1553১, পুল পা হান (ভোমরা সে. অবস্থার কথা স্বরণ কর, বিজ রকী মুআয্যমায় ছিল। তখন তোমরা সংখ্যায় যেমন অল্প ছিলে তেমনি শক্তিতেও। সর্বক্ষণ আশংকা লেগেই থাকত যে, শক্ররা তাদের-ছিন্রভিন্ন করে ফেলবে । আল্লাহ্ তা'আলা তাদেরকে মদীনায় উত্তম অবস্থান দান করেছেন । শুধু অবস্থান বা আশ্রয় দান করেন নি ; বরং স্বীয় সমর্থন ও সাহায্যের মাধ্যমে তাদেরকে দান করেছেন শক্তি, শক্রর উপর বিজয় এবং বিপুল মালামাল । আয়াতের শেষাংশে বলা হয়েছে £ ১১455 ০৫1 অর্থাৎ তোমাদের অবস্থার এহেন পরিবর্তন, আল্লাহর উপটৌকন এবং নিয়ামতরাজি দানের উদ্দেশ্য হলো, যেন তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। সুতরাং এ কথা সুস্পষ্ট যে, শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশও তার নির্দেশ বা হুকুম-আহকাম পালনের উপরেই নির্ভরশীল । তৃতীয় আয়াতে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে যে, আল্লাহ্ তাআলার হকসমূহ কিংবা পারস্পরিকভাবে বান্দার হকসমূহের খেয়ানত করো না; হক আদায়ই করবে না কিংবা আদায় করলেও অন্য কোন রকম শৈথিল্যের সাথে আদায় করবে এমন যেন না হয়। আয়াতের শেষ ভাগে ১১০১ 1:১0 বলে এ কথাই বাতলে দেওয়া হয়েছে যে, তোমরা তো খেয়ানতের অপকারিতা ও বিপদ সম্পর্কে জানই। তারপরেও সেদিকে পদক্ষেপ নেওয়া মোটেই বুদ্ধিমত্তার কথা নয়। আর যেহেতু আল্লাহ্ ও বান্দার হকসমূহ আদায় করার ক্ষেত্রে গাফলতি ও শৈথিল্যের কারণ সাধারণত মানুষের ধন-দৌলত ও সম্তান-সন্ততিই হয়ে থাকে, কাজেই সে সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে বলা হয়েছে ৪? 872৮2 58০ এ]: 50239145525 ধোওন [51152051$ অর্থাৎ এ কথা জেনে রেখো যে, তোমাদের ধন-সম্পদ ও সন্তানসম্ততি তোমদের জন্য ফিতনা । ফিতনা" শব্দের অর্থ পরীক্ষাও হয়; আবার আযাবও হয়। তাছাড়া এমন সব বিষয়কেও ফিতনা বলা হয়, যা আযাবের কারণ হয়ে থাকে । কোরআন করীমের বিভিন্ন আয়াতে এই তিন অর্থেই “ফিতনা' শব্দের ব্যবহার হয়েছে। বস্তুত এখানে তিনটি অর্থেরই সুযোগ রয়েছে । কোন কোন সময় সম্পদ ও সন্তান মানুষের জন্য পৃথিবীতেই প্রাণের শত্রু হয়ে দাড়ায় এবং সেগুলোর জন্য শৈথিল্য ও.পাপে লিপ্ত হয়ে আযাবের কারণ হয়ে পড়াটা একান্তই স্বাভাবিক । প্রথমত ধন-দৌলত ও সন্তান-সন্ততির মাধ্যমে তোমাদের পরীক্ষা করাই আল্লাহ্ তা'আলার উদ্দেশ্য যে, আমার এসব দান গ্রহণ করার পর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর, না অকৃতজ্ঞ হও। দ্বিতীয় ও তৃতীয় অর্থ এও হতে পারে যে, ধন-সম্পদ ও সন্তান-সন্ততির মায়ায় জড়িয়ে গিয়ে যদি আল্লাহ্কে অসক্ভষ্ট করা হয়, তবে এই ধন-সম্পদ ও সন্তান-সন্ততিই তেমাদের জন্য আযাব হয়ে দাড়াবে । কোন সময় তো পার্থিব জীবনেই এসব বস্তু মানুষকে কঠিন বিপদের সম্মুখীন করে দেয় এবং দুনিয়াতে সে ধন-দৌলত ও সন্তান-সন্ততিকে আযাব বলে মনে করতে শুরু করে। অন্যথায় এ কথাটি অপরিহার্য যে, যে ধন-সম্পদ দুনিয়ায় আল্লাহ্ তাআলার হুকুম-আহকামের ///.091190781-0017
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।