সূরা আন্ফাল ২০৯ তিরমিযী ও আবূ দাউদ প্রভৃতি গ্রন্থে বিশুদ্ধ সনদসহ উদ্ধৃত রয়েছে যে, হযরত আবু বকর (রা) তার এক ভাষণে বলেছেন যে, আমি রাসূলে করীম (সা)-কে বলতে: শুনেছি, তিনি বলেছেন যে, মানুষ যখন.কোন অত্যাচারীকে দেখেও অত্যাচার থেকে তার হাতকে প্রতিরোধ করবে না, শীঘ্রই আল্লাহ্ তাদের সবার উপর ব্যাপক আযাব নাধিল করবেন। _ সহীহ বুখারীতে হযরত নু'মান ইবনে বশীর (রা)-এর রিওয়ায়েতক্রমে উদ্ধৃত রয়েছে যে, রাসূলে করীম (সা) বলেছেন, যারা আল্লাহ্র কানুনের সীমালংঘনকারী গোনাহগার এবং যারা তাদের দেখেও মৌনতা অবলম্বন করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে সেই পাপানুষ্ঠান থেকে বাধা দান করে; না, এতদুভয় শ্রেণীর উদাহরণ এমন একটি সামুদ্রিক জাহাজের. মত, যাতে দু”টি শ্রেণী রয়েছে এবং নীচের শ্রেণীর লোকেরা উপরে উঠে এসে নিজেদেন্ন প্রয়োজনে পানি নিয়ে যায়, যাতে উপরের লোকেরা কষ্ট অনুভব করে । নিচের লোকেরা এমন অবস্থা দেখে জাহাজের তলায় ছিদ্র করে নিজেদের কাজের জন্য পানি সংগ্রহ করতে শুরু করে। কিন্তু উপ্ররের লোকেরা এহেন কাণ্ড দেখেও বারণ করে না। এতে বলাই বাহুল্য যে, গোটা জাহাজেই পানি ঢুকে পড়বে । আর তাতে নিচের লোকেরা যখন ডুবে মরবে, তখন উপরের লোকেরাও বাচতে পারবে না। এসব রিওয়ায়েতের ভিত্তিতে অনেক তফসীরবিদ মনীবী সাব্যস্ত করেছেন যে, এ আয়াতে 45 ৪ (ফিতনাহ) বলতে এই পাপ অর্থাৎ “সৎ কাজে নির্দেশ দান ও অসৎ কাজে বাধা দান” উজ বু তফসীরে মাযহারীতে উল্লেখ রয়েছে যে, এই বলার উদ্দেশ্ম, হলো জিহাদ বর্জন করা। বিশেষ করে এমন সময়ে জিহাদ থেকে বিরত থাকা, যখন আমিরুল মু'মিনীন তথা মুসলমানদের নেতার পক্ষ থেকে জিহাদের জন্য সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয় এবং ইসলামী 'শেয়ার'-সমূহের হিফাযতও তার উপর নির্ভরশীল হয়ে দীড়ায়। কারণ তখন জিহাদ বর্জনের পরিণতি শুধু জিহাদ বর্জনকারীদের উপরই নয়; বরং সমগ্র মুসলিম জাতির উপর এসে পড়ে । কাফিরদের বিজয়ের ফলে নারী, শিশু, বৃদ্ধ এবং অন্যান্য বহু নিরপরাধ মুসলমান হত্যার শিকারে পরিণত হয়। তাদের জানমাল বিপদের সম্মুখীন হয়ে পড়ে। এমতাবস্থায় 'আযাব' অর্থ হবে পার্থিব বিপদাপদ। এই ব্যাখ্যা ও তফসীরের সামঞ্জস্য হচ্ছে এই যে, পূর্ববর্তী আয়াতগুলোতে জিহাদ বর্জনকারীদের ' প্রতি ভ€সনা করা হয়েছে £ ১২১৫৫ ১১৬৯৭। ০০ ৮৪৯৪ 5 এবং | 1১: এ 8 7491 85 5৪ এ ৬০১. 0৫ 2 প্রভৃতি পরবর্তী আয়াতগুলোও এরই বর্ণনা প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। . গযওয়ায়ে ওহুদের সময় যখন কতিপয় মুসলমানের পদন্খলন হয়ে যায় এবং খাটি ছেড়ে নিচে নেমে আসেন, তখন তার বিপদ শুধু তাদের উপরই আসেনি, বরং সমগ্র মুসলিম বাহিনীর উপরই আসে । এমনকি স্বয়ং মহানবী (সা)-কেও সে যুদ্ধে আহত হতে হয়। দ্বিতীয় আয়াতেও আল্লাহ্র নির্দেশের. আনুগত্যকে সহজ করার জন্য এবং তার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে মুসলমানদের তাদের-বিগত দিনের দুরবস্থা, দুর্বলতা.ও অসহায়ত্ মা'আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)__২৭ //4.09119021-0017
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।