২০৮ তফসীরে মা“আরেফুল কোরআন! চতুর্থ খ্ তোমাদের ধন-দৌলত.ও তোমাদের সন্তান-সন্ততি একটা পরীক্ষার বিষয় যাতে প্রতীয়মমান-হয়ে যায়, কারা এগুলোকে অগ্রাধিকার দেয়. আর কারা আল্লাহ্র ভালবাসাকে অগ্রাধিকার দেয় । অতএব তোমরা এগুলোর ভালবাসাকে অগ্রাধিকার দিও না) অগত্যা (যদি এগুলোর লাভালাভের প্রতি লোভই হয়, তবে তোমরা) এ কথাটিও জেনে রাখ যে, আল্লাহ্. তা'আলার নিকট (সে সমস্ত লোকের জন্য) অতি মহান প্রতিদান রয়েছে। (যারা আল্লাহ্র. ভালবাসাকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং যাদের নিকট আল্লাহ্-প্রীতির তুলনায় এই ধ্বংসশীল লাভালাভের কোন গুরুত্ব নেই)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় কোরআনে করীম গযওয়ায়ে বদরের কিছু বিস্তারিত বিবরণ' এবং তাতে মুসলমানদের প্রতি নাধিলকৃত এন“আমসমূহের কথা উল্লেখের পর তা থেকে অর্জিত ফলাফল এবং অতঃপর সে প্রসঙ্গে মুসলমানদের প্রতি কিছু উপদেশ দান করেছে। ১1,:.% «| 1৮::৯:। এ ৩২৩ 0 আয়াত থেকে তা আরন্ত হয়। আলোচ্য এ আয়াতগুলো তারই কয়েকটি আয়াত। _. এরর মধ্যে প্রথম আয়াতটিতে এমন সব পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে হিদায়েত করা হয়েছে, যার জন্য নির্ধারিত সুকঠিন আযাব শুধু পাপীদের পর্যন্তই সীমাবদ্ধ থাকে না; বরং পাপ করেনি এমন লোকও তাতে জড়িয়ে পড়ে । পু .. সে পাপ যে কি, সে সম্পর্কে তফসীরবিদ ওলামায়ে কিরামের বিভিন্ন মত রয়েছে। কোন কোন মনীষী বলেন, “আম্র বিল্ মা'রফ' তথা সৎ কাজের নিদর্শন দান এবং 'নাহী আনিল মুনকার" অর্থাৎ অসৎ কাজ থেকে মানুষকে বিরত করার চেষ্টা পরিহার করাই.হলো এই পাপ। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) বলেন, আল্লাহ্ মানুষকে নির্দেশ দিয়েছেন যেন তারা নিজের এলাকায় কোন অপরাধ ও পাপানুষ্ঠান হতে না দেয়। কারণ যদি তারা এমন না করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্বেও অপরাধ ও পাপকর্ম সংঘটিত হতে দেখে তা থেকে বারণ না করে, তবে আব্লাহ্ স্বীয় আযাব সবার উপরই ব্যাপক করে দেন। তখন তা থেকে না বাচতে পারে কোন গোনাহগার, আর না বাচতে পারে নিরপরাধ । এখানে “নিরপরাধ” বলতে সেসব লোককেই বোঝানো হচ্ছে, যারা মূল পাপে পাপীদের সাথে অংশগ্রহণ করেনি, কিন্তু তারাও “আমর বিল মা'রূফ' বর্জন করার পাপে পাপী । কাজেই এ.ক্ষেত্রে এমন কোন সন্দেহ করার কারণ নেই যে, একজনের পাপের জন্য অন্যের উপর আযাব করাটা অবিচার এবং কোরআনী সিদ্ধান্ত এ: 2১১), 9১) %-এর পরিপন্থী । কারণ এখানে পাপী তার মূল পাপের পরিগুতিতে এবং নিরপরাধরা তাদের “আমূর বিল মা“ূফ' থেকে রিরূত থাকার পাপের দরুন ধরা পড়েছে, কারো পাপ অন্যের কীধে চাপানো হয়নি। ইমাম বগভী (র) 'শরহুসূসুন্নাহ' ও “মা'আলিন' নামর গ্রন্থে হযরত আবদুল্লাহ্ ইবনে মসউদ (রা) ও হযরত আয়েশা সিদ্দীকা (রা)-এর রিওয়ায়েতক্রমে উদ্ধৃত করেছেন যে, রাসূলে করীম (সা) বলেন, আল্লাহ্ তা'আলা কোন নির্দিষ্ট দলের পাপের আযাব সাধারণ মানুষের উপর আরোপ করেন না, যতক্ষণ না এমন কোন অবস্থার উত্তব হয় যে, সে নিজের এলাকায় পাপকর্ম সংঘটিত হতে দেখে তা বাধাদানের ক্ষমতা থাকা সত্তেও তাতে বাধা দেয়নি । তবেই আল্লাহ্র আযাব সবাইকে ঘিরে ফেলে । | ///.09119021-0017
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।