১৯২ তফসীরে মা'আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড দু্কর। বৃষ্টি এখানে অল্প হয়। যাতে সমস্ত বালুকে বসিয়ে দিয়ে মাঠকে অতি সমতল ও আরামদায়ক করে দেওয়া হয়। উন্লিখিত আয়াতে এ দু'টি নিয়ামতের কথাই বলা হয়েছে। ১. নিদ্রা ও ২. বৃষ্টি, যাতে গোটা মাঠের রূপই বদলে যায় এবং দুর্বলচিত্ত ব্যক্তিদের মন থেকে সে সমস্ত শয়তানি ওয়াসওয়াসা ধুয়ে মুছে যায় যে, আমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা সন্ত্বে পরাজিত ও পতিত বলেমনে হচ্ছে, অথচ শক্ররা অন্যায়ের উপর থেকেও শক্তি-সামর্ঘ্য ও শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। উল্লিখিত আয়াতে বলা হয়েছে যে, সে সময়ের কথা স্মরণ কর, যখন আল্লাহু তোমাদের উপর তন্ত্রাচ্ছন্নতা চাপিয়ে দিচ্ছিলেন তোমাদের প্রশান্তি দান করার জন্য; আর তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন, যেন তোমাদের পবিভ্র করে দেন এবং যেন তোমাদের মন থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর করে দেন । আর যেন তোমাদের মনকে সুদৃঢ় করেন এবং তোমাদেরকে দৃঢ়পদ করেন।, দ্বিতীয় আয়াতে পঞ্চম নিয়ামতের উল্লেখ করা হয়েছে, যা বদরের সমরাঙ্গনে মুসলমানদের দেওয়া হয়েছে। তা'হলো এই যে, আল্লাহ্ তা'আলা যেসব ফেরেশতাকে মুসলমানদের সাহায্যের জন্য পাঠিয়েছিলেন তাদের সম্বোধন করে বলা হয়েছে, আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা ঈমানদারদের সাহস দান করতে থাক । আমি এখনই কাফিরদের মনে ভীতি সঞ্চার করে দিচ্ছি। বস্তুত তোমরা কাফিরদের গর্দানের উপর অস্ত্রের আঘাত হান । তাদের মার দলে দলে । এভাবে ফেরেশতাদের দু'টি কাজের দায়িতৃ অর্পণ করা হয়। প্রথমত মুসলমানদের সাহস বৃদ্ধি করবে । এ কাজটি ফেরেশতা কর্তৃক মুসলমানদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে দলবৃদ্ধি করা কিংবা তাঁদের সাথে মিশে যুদ্ধ করার মাধ্যমেও হতে পারে এবং নিজেদের দৈব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মুসলমানদের অন্তরসমূহকে সুদৃঢ় ও শক্তিশালী করেও হতে পারে । যা হোক, তাদের উপর দ্বিতীয় দায়িত্ব অর্পণ করা হয় যে, ফেরেশতারা নিজেরাও যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং কাফিরদের উপর আক্রমণও করবেন । সুতরাং এ আয়াতের দ্বারা এ কথাই প্রতীয়মান হয় যে, ফেরেশতারা উভয় দায়িত্ই যথাযথ সম্পাদন করেছেন । মুসলমানদের মনে দৈব ক্ষমতা প্রয়োগক্রমে তাদের সাহস ও বল বৃদ্ধি করেছেন এবং যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। তদুপরি বিষয়টির সমর্থন কতিপয় হাদীসের বর্ণনার দ্বারাও হয়, যা তফসীরে দুররে-মনসুর ও মাযহারীতে সবিস্তারে বিধৃত হয়েছে। তাতে ফেরেশতাদের যুদ্ধ সম্পর্কে সাহাবায়ে কিরামের চাক্ষুষ সাক্ষ্য- প্রমাণও বর্ণনা করা হয়েছে। আলোচ্য তৃতীয় আয়াতে বলা হয়েছে যে, কুফর ও ইসলামের এ সম্মুখ সমরে যা কিছু ঘটেছে তার কারণ ছিল কুফ্ফার কর্তৃক আল্লাহ্ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ । আর যে লোক আল্লাহ্ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার উপর আরোপিত হয় আল্লাহ্ তা*আলার সুকঠিন আযাব । এতে বোঝা যাচ্ছে যে, বদর যুদ্ধে একদিকে মুসলমানদের উপর নাযিল হয়েছে আল্লাহ্ তা'আলার নিয়ামতরাজি, অপরদিকে কাফিরদের উপর মুসলমানদের মাধ্যমে আযাব নাধিল করে তাদেরই অসদাচরণের যৎসামান্য শাস্তি দেওয়া হয়েছে । অবশ্য তার চেয়ে কঠিন শাস্তি হবে আখিরাতে ৷ আর তাই বলা হয়েছে চতুর্থ আয়াতে ৫13০ ১১১৪: ০15 ২১85587501১ ///.09119021-0017
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।