তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ তফসীরে মা'আরেফুল কোরআন॥ চতুর্থ খণ্ড বিবৃত হয়েছে। দ্বিতীয় নিয়ামত হলো ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করার ওয়াদা, যা ₹৫১: 3। £0। আয়াতে ব্যক্ত হয়েছে। আর তৃতীয় নিয়ামত দোয়ার মঞ্জুরী ও সাহায্যের ওয়াদা পূরণ । আর তারই আলোচনা করা হয়েছে ₹৫২) ১4১ -এ 3। আয়াতে । উল্লিখিত আয়াতসমূহের প্রথমটিতে রয়েছে চতুর্থ দানের আলোচনা ৷ তাতে মুসলমানদের জন্য দুটি নিয়ামতের কথা বলা হয়েছে। একটি হলো সবার উপর তন্দ্রা নেমে আসার ফলে র্রান্তি-শ্রান্তি বিদূরিত হয়ে যাওয়া এবং দ্বিতীয়টি হলো বৃষ্টির মাধ্যমে তাদের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া এবং যুদ্ধক্ষেত্রটিকে তাদের জন্য সমতল আর শক্রদের জন্য কাদাপূর্ণ করে দেওয়া । এ ঘটনার বিস্তারিত বিবরণ এই যে, কুফর ও ইসলামের সর্বপ্রথম এই সমর যখন অবশ্যন্তাবী হয়ে পড়ে, তখন মক্কার কাফির বাহিনী প্রথমে সেখানে পৌছে গিয়ে এমন জায়গায় অবস্থান নিয়ে নেয়, যা উপরের দিকে ছিল। পানি ছিল তাদের নিকটে । পক্ষান্তরে মহানবী (সা) ও সাহাবায়ে কিরাম সেখানে পৌঁছলে তাদেরকে অবস্থান গ্রহণ করতে হয় নিন্াঞ্চলে। কোরআনে করীম এই যুদ্ধকষেত্রের নকশা এ সূরার বিয়াল্পিশতম আয়াতে এভাবে বিবৃত করেছে £ 8131 | এ৬এ৩। ০১১১ (45 29:41; -এর সবিস্তার বিশ্লেষণ পরবর্তীতে করা হবে। রাসূলে করীম (সা) প্রথম যেখানে অবস্থান গ্রহণ করেন, সে স্থানের সাথে পরিচিত হযরত হোবাব ইবনে মুন্যির রো) স্থানটিকে যুদ্ধের জন্য অনুপযোগী বিবেচনা করে নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ! যে জায়গাটি আপনি গ্রহণ করেছেন, তা কি আপনি আল্লাহ্‌ তা“আলার নির্দেশে গ্রহণ করেছেন, যাতে আমাদের কিছু বলার কোন অধিকার নেই, না কি শুধুমাত্র নিজের মত ও অন্যান্য কল্যাণ বিবেচনায় বেছে নিয়েছেন ? হুযুর আকরাম (সা) বললেন, না, এটা আল্লাহ্‌র নির্দেশ নয়, এতে পরিবর্তনও করা যেতে পারে। তখন হোবাব ইবনে মুন্ষির (রা) নিবেদন করলেন, তাহলে এখান থেকে এগিয়ে গিয়ে মন্কী সর্দারদের বাহিনীর নিকটবতীঁ একটি পানিপূর্ণ স্থান রয়েছে, সেটি অধিকার করাই হবে উত্তম । মহানবী (সা) তার এ পরামর্শ গ্রহণ করেন এবং সেখানে পৌছে পানির জায়গাটি মুসলমানদের অধিকারে নিয়ে নেন। একটি হাউজ বানিয়ে তাতে পানির সঞ্চয় গড়ে তোলেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর হযরত সা'দ ইবনে মু'আয (রা) নিবেদন করেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমরা আপনার জন্য কোন একটি সুরক্ষিত স্থানে একটি সামিয়ানা টাঙ্গিয়ে দিতে চাই। সেখানে আপনি অবস্থান করবেন এবং আপনার সওয়ারীগুলিও আপনার কাছেই থাকবে। এর উদ্দেশ্য এই যে, আমরা শক্রর বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহ্‌ যদি আমাদিগকে বিজয় দান করেন, তবে তো এটাই উদ্দেশ্য । আর যদি খোদানাখাস্তা অন্য কোন অবস্থার উত্তব হয়ে যায়, তাহলে আপনি আপনার সওয়ারীতে সওয়ার হয়ে সে সমস্ত সাহাবায়ে কিরামের সাথে গিয়ে মিশবেন, যারা মদীনা তাইয়্যেবায় রয়ে গেছেন। কারণ আমার ধারণা, তারাও একান্ত জীবন উৎসর্গকারী এবং আপনার সাথে মহব্বতের ক্ষেত্রে তারাও আমাদের চাইতে কোন অংশে কম নয়। আপনার মদীনা থেকে বেরিয়ে আসার সময় তারা যদি একথা জানতেন যে, আপনাকে এহেন সুসজ্জিত বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে, তাহলে তাদের একজনও পেছনে থাকতেন না। আপনি মদীনায় গিয়ে পৌছলে তারা হবেন আপনার সহকর্মী । মহানবী ///.09119021-0017

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।