তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ তফসীরে মা'আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড তৃতীয় ও চতুর্থ আয়াতে রয়েছে সেই ঘটনার বিবরণ, যা সশস্ত্র বাহিনীর সাথে সম্মুখ সমর সাব্যস্ত হয়ে যাবার পর ঘটেছিল। রাসূলে করীম (সা) যখন লক্ষ্য করলেন যে, তার সঙ্গী মাত্র তিনশ তের জন, তাও আবার অধিকাংশই নিরস্ত্র, অথচ তাদের মুকাবিলায় রয়েছে এক হাজার জওয়ানের সশস্ত্র বাহিনী, তখন তিনি আল্লাহ্‌ জাল্লাশানুহুর দরবারে সাহায্য ও সহায়তার জন্য প্রার্থনার হাত ওঠালেন। তিনি দোয়া করছিলেন আর সাহাবায়ে কিরাম তার সাথে 'আমীন' “আমীন' বলে যাচ্ছিলেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রো) মহানবী (সা)-এর প্রার্থনার নিম্নলিখিত বাক্যগুলো উদ্ধৃত করেছেন । “ইয়া আল্লাহ্‌, আমার সাথে যে ওয়াদা আপনি করেছেন, তা যথাশীঘ্ৰ পূরণ করুন। ইয়া আল্লাহ্‌, মুসলমানদের এই সামান্য দলটি যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে পৃথিবীতে আপনার ইবাদত করার মত কেউ থাকবে না কোরণ গোটা বিশ্ব কুফরী ও শিরকীতে ভরে গেছে। এই কয়েকজন মুসলমানই আছে যারা ইবাদত-বন্দেগী সম্পাদন করে থাকে)। মহানরী (সা) অনর্গল এমনিভাবে বাম্পরুদ্ধ কণ্ঠে দোয়ায় তন্ময় হয়ে থাকেন। এমনকি তার কাধ থেকে চাদর পড়ে যায়। হযরত আবু বকর (রা) এগিয়ে গিয়ে সে চাদর তার গায়ে জড়িয়ে দেন এবং নিবেদন করেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বিশেষ চিত্তা করবেন না, আল্লাহ্‌ তা'আলা অবশ্যই আপনার দোয়া কবৃল করবেন এবং যে ওয়াদা তিনি করেছেন, তা অবশ্যই পূরণ করবেন। আয়াতে *২:) 34১54: | বাক্যের দ্বারা এ ঘটনাই উদ্দেশ্য । তার অর্থ হচ্ছে এই যে, সেই সময়ের কথা মনে রাখার মত, যখন আপনি স্বীয় পরওয়ারদিগারের নিকট প্রার্থনা করছিলেন এবং তার সাহায্য কামনা করছিলেন । এই প্রার্থনাটি যদিও রাসূলে করীম (সা)-এর পক্ষ থেকেই করা হয়েছিল, কিন্তু সাহাবায়ে কিরামও যেহেতু তার সাথে 'আমীন আমীন" বলছিলেন, তাই সমথ দলের সাথেই একে সম্পৃক্ত করা হয়েছে। অতঃপর এ প্্ঘনা মঞ্জুরীর বিষয়টি এমনভাবে বিবৃত হয়েছে £ ২৮০ ০ তে 5384 ১১ ৪১০০ ভখন। ১০ ২এট অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমাদের ফরিয়াদ গ্রহণ করেছেন এবং বলেছেন যে, এক হাজার ফেরেশতা দ্বারা তোমাদিগকে সাহায্য করব, যারা একের পর এক করে কাতারবন্দী অবস্থায় আসবে । আল্লাহ্‌ রাব্বুল আলামীন ফেরেশতাগণকে যে অসাধারণ শক্তি-সামর্থ্য দান করেছেন তার কিছুটা অনুমান করা যায় সেই ঘটনার দ্বারা, যা লূত আ)-এর সম্প্রদায়ের জনপদকে উল্টে দেয়ার সময় ঘটেছিল। জিবরাঈল (আ) একটি মাত্র পাখার (ঝাপ্টার) মাধ্যমে তা উল্টে দিয়েছিলেন। কাজেই এহেন অনন্যসাধারণ ক্ষমতাসম্পন্ন ফেরেশতাদের এত বিপুল সংখ্যককে এ মুকাবিলার জন্য পাঠানোর কোনই প্রয়োজন ছিল না। একজনই যথেষ্ট হতে পারত । কিন্তু আল্লাহ্‌ তার বান্দাদের প্রকৃতি সম্পর্কে যথার্থই অবগত, তারা সংখ্যার দ্বারাও প্রভাবিত হয়ে থাকে। তাই প্রতিপক্ষের সংখ্যানুপাতেই সমসংখ্যক ফেরেশতা পাঠানোর ওয়াদা করেছেন, যাতে তাদের মন পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে যায়। //4.0910190781-0017

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।