সূরা আন্ফাল ১৮৫ সুসজ্জিত সেনাদল যাকে ১ & নোফীর) নামে অভিহিত করা হয়েছে । এ আয়াতে বলা হয়েছে যে, তখন আল্লাহ্ তা'আলা স্বীয় রাসূল (সা) এবং তীর সাথে যুক্ত সমস্ত মুসলমানের সাথে ওয়াদা করেছিলেন যে, এ দু'টি দলের কোন একটির উপর তোমাদের পরিপূর্ণ দখল লাভ হবে । ফলে তাদের ব্যাপারে যা খুশী তা করতে পারবে। বলা বাহুল্য যে, বাণিজ্যিক কাফেলাটি হস্তগত করা ছিল সহজ ও ভয়হীন। আর সশস্ত্র বাহিনী হস্তগত করা ছিল কঠিন ও আশংকাপূর্ণ। কাজেই এহেন অস্পষ্ট ওয়াদার কথা শুনে অনেক সাহাবার কাম্য হয়, যে দলটির উপর মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রতি আল্লাহ্ তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে সেটি যেন নিরস্ত্র বাণিজ্যিক দলই: হয়। কিন্তু আল্লাহ্র ইঙ্গিতে রাসূলে করীম (সা) ও অন্যান্য বড় বড় সাহাবীর বাসনা ছিল যে সশস্ত্র দলটির উপর অধিকার প্রতিষ্ঠিত হলেই উত্তম হবে। এ আয়াতে নিরন্ত্র দলের উপর বিজয় বা অধিকার প্রত্যাশী মুসলমানদের অবহিত করা হয়েছে যে, তোমরা তো নিজেদের আরামপ্রিয়তা ও আশংকামুক্ততার প্রেক্ষিতে নিরন্তর দলের উপর অধিকার লাভ করাই পছন্দ করছ, কিন্তু আল্লাহ্র ইচ্ছা ইসলামের আসল উদ্দেশ্য অর্জন। অর্থাৎ সত্য ও ন্যায়ের যথার্থতা সুস্পষ্ট হয়ে যাওয়া এবং কাফিরদের মূল কর্তন। বলা বাহুল্য এটা তখনই হতে পারত, যখন সশন্ত্র বাহিনীর সাথে মুকাবিলা এবং তাদের উপর মুসলমানদের বিজয় ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হতো । এর সারমর্ম হলো মুসলমানদের এ বিষয়ে জানিয়ে দেয়া যে, তোমরা যে দিকটি পছন্দ করছ তা একাস্ত কাপুর্ঘতা, আরামপ্রিয়তা ও সাময়িক লাভের বিষয়। অতঃপর দ্বিতীয় আয়াতে এ বিষয়টিকে আরো কিছুটা পরিষ্কার করে বলা হয়েছে যে, আল্লাহ্ তা'আলার খোদায়ী ক্ষমতার আওতা থেকে কোন কিছু মুক্ত ছিল না; তিনি ইচ্ছা করলে বাণিজ্যিক কাফেলার উপরেও মুসলমানদের বিজয় ও অধিকার প্রতিষ্ঠিত হতে পারত। কিন্তু তিনি সশস্ত্র বাহিনীর সাথে মুকাবিলা করে বিজয় ও অধিকার প্রতিষ্ঠা করাকেই রাসূলে করীম (সা) এবং সাহাবায়ে কিরামের উচ্চ মর্যাদার উপযোগী বিবেচনা করেছেন, যাতে সত্যের ন্যায়সঙ্গতা ও মিথ্যার অসারতা সুস্পষ্ট হয়ে যায়। | এখানে প্রণিধানযোগ্য যে,আল্লাহ্ তা'আলা তো মহাজ্ঞানী, সর্ববিষয়ে সম্যক অবহিত এবং সর্ব কর্মের আদ্যোপান্ত সম্পর্কে অবগত । কাজেই তার পক্ষ থেকে এহেন অস্পষ্ট প্রতিশ্র্ণতির মাঝে এমন কি কল্যাণ নিহিত ছিল যে, দুটি দলের যেকোন একটির উপর মুসলমানদের বিজয় ও অধিকার লাভ হবে ? তিনি তো যেকোন একটির ব্যাপারে নির্দিষ্ট করে বলতে পারতেন যে, অমুক দলের উপর অধিকার লাভ হয়ে যাবে ? . এই অস্পষ্টতার কারণ আল্লাহই জানেন। তবে ষনে হয়- এতে সাহাবায়ে কিরামকে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল যে, তারা সহজ কাজটিকে পছন্দ করেন, নাকি কঠিন কাজকে । তাছাড়া এতে তাদের চারিত্রিক বলিষ্ঠতারও অনুশীলন ছিল। এভাবে তাদেরকে সৎসাহস ও উচ্চতর উদ্দেশ্য হাসিলের প্রচেষ্টায় কোন রকম ভয় বা আশংকা না করার শিক্ষা দেয়া হয়েছে। মা'আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)__-২৪ //4.09119021-0017
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।