তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৮৪ তফসীরে মা'আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড , নেই, তাই তোমাদের ভাগে আসুক; অথচ আল্লাহ চাইতেন সত্যকে স্বীয় কালামের মাধ্যমে সত্যে পরিণত করতে এবং কাফিরদের মূল কর্তন করে দিতে, (৮) যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন, যদিও পাপীরা অসন্ভুষ্ট হয়। (৯) তোমরা যখন ফরিয়াদ করতে আর়স্ত করেছিলে স্বীয় পরওয়ারদিগারের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরী দান করলেন যে আমি তোযাদিগকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে । (১০) আর আল্লাহ্‌ তো শুধু সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মন আশ্বস্ত হতে পারে । আর সাহায্য আল্লাহ্র পক্ষ থেকে ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহ্‌ মহাশক্কির অধিকারী, হিকমতওয়ালা । তফসীরের সার-সংক্ষেপ আর তোমরা স্মরণ কর সেই সময়টির কথা, যখন আল্লাহ্‌ তাঁআলা সে দু'টি দল (অর্থাৎ বাণিজ্যিক কাফেলা ও কুরাইশ বাহিনী)-এর মধ্য থেকে একটি (দল) সম্পর্কে ওয়াদা করছিলেন যে, তা (অর্থাৎ সে দল) তোমাদের হস্তগত হবে। [অর্থাৎ পরাজিত হয়ে পড়বে । মুসলমানদের সাথে এ ওয়াদাটি করা হয়েছিল, রাসূলুল্লাহ (সা)-এর মাধ্যমে ওহীযোগে । আর তোমরা কামনা করছিলে নিরস্ত্র দলটি (অর্থাৎ বাণিজ্যিক কাফেলাটি) যেন তোমাদের হস্তগত হয়। অথচ আল্লাহ্‌র ইচ্ছা ছিল স্বীয় আহকামের দ্বারা সত্যকে (কার্যকরভাবে বিজয় দান করে) সত্য হিসাবে প্রমাণ করে দেয়া এবং (তার ইচ্ছা ছিল সে সমস্ত) কাফিরদের মূল কেটে দিয়ে সত্যের সত্যতা ও মিথ্যার অসারতা (বাস্তব ক্ষেত্রে) প্রমাণ করে দেয়া। তা এই অপরাধীরা (অর্থাৎ পরাজিত কাফিররা একে যতই) অপছন্দ করুক না কেন। সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমরা তোমাদের পরওয়ারদিগারের কাছে (নিজেদের সংখ্যা ও যুদ্ধের সাজসরঞ্জামের স্বল্পতা এবং শত্রদের আধিক্য দেখে ফরিয়াদ) করছিলে তখন আল্লাহ্‌ তোমাদের ফরিয়াদে সাড়া দিলেন (এবং ওয়াদা করলেন) যে তোমাদেরকে এক হাজার ফেরেশতার দ্বারা সাহায্য করবেন যা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। আর আল্লাহ্‌ তা'আলা এই সাহায্য করেছিলেন শুধুমাত্র এই হিকমতের ভিত্তিতে, যাতে তোমরা (বিজয় লাভের) সুসংবাদ পেতে পার এবং যাতে তোমাদের মন আশ্বস্ত হয় (অর্থাৎ যেহেতু মানুষের মানসিক স্বস্তি উপকরণ এবং সাজসরঞ্জামের মাধ্যমেই হতে পারে সেজন্য তাও অন্তর্ভুক্ত করা হয়েছে ।) বস্তুত (প্রকৃতপক্ষে কৃতকার্ধতা ও বিজয় শুধুমাত্র আল্লাহ্‌র পক্ষ থেকেই হয়ে থাকে যিনি পরাক্রমশালী ও সুকৌশলী | আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় . উল্লিখিত আয়াতগুলোতে গযৃওয়ায়ে বদরের ঘটনা এবং তাতে আল্লাহ্‌ তা“আলার পক্ষ থেকে যে সাহায্য ও বিশেষ অনুগ্রহ মুসলমানদের প্রতি হয়েছিল, তারই বর্ণনা দেয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে, মহানবী (সা) ও সাহাবায়ে কিরাম (রা) যখন এই সংবাদ জানতে পারেন যে, কুরাইশদের এক বিরাট বাহিনী তাদের বাণিজ্যিক কাফেলার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে মক্কা থেকে রওয়ানা হয়ে গেছে, তখন মুসলমানদের সামনে ছিল দু'টি দল। একটি হলো বাণিজ্যিক কাফেলা যাকে হাদীসে ৯১০ (ঈর) বলা হয়েছে এবং অপরটি ছিল ///.091019021-0017

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।