সুরা আন্ফাল ১৮১ অপরদিকে সিরিয়ার বিখ্যাত স্থান “আইনে-যোর্কায়' পৌঁছে কোন এক লোক কুরাইশ কাফেলার নেতা আবূ সুফিয়ানকে এ সংবাদ জানিয়ে দিল যে রাসূলে করীম (সা) তাদের এ কাফেলার অপেক্ষা করেছেন, তিনি এর পশ্চান্ধাবন করবেন। আবূ সৃফিয়ান সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করল। যখন কাফেলাটি হিজাযের সীমানায় গিয়ে পৌছাল, তখন বিচক্ষণ ও কর্মক্ষম জনৈক দম্দম্ ইবনে উমরকে (১. ১: ১. ৬) কুড়ি মিসকাল সোনা অর্থাৎ প্রায় দু'হাজার টাকা মজুরি দিয়ে এ ব্যাপারে রামী করাল যে, সে একটি দ্রুতগামী উদ্ত্রীতে চড়ে যথাশীদ্ মক্কা মুকাররমায়.গিয়ে এ সংবাদটি পৌছে দেবে যে, তাদের কাফেলা সাহাবায়ে কিরামের আক্রমণ-আশংকার সম্মুখীন হয়ে পড়েছে। . দম্দম্ ইবনে উমর সেকালের বিশেষ রীতি অনুযায়ী আশংকার ঘোষণা দেয়ার উদ্দেশ্যে তার উদ্ত্রীর নাক-কান কেটে এবং নিজের পরিধেয় পোশাকের সামনের ও পিছনের অংশ ছিড়ে ফেলল এবং হাওদাটি উল্টোভাবে উদ্ীর পিঠে বসিয়ে দিল। এটি ছিল সেকালে ঘোর বিপদের চিহ্ন । যখন সে এভাবে মক্কায় এসে ঢুকল, তখন গোটা মক্কা নগরীতে এক হৈ-চৈ পড়ে গেল, সাজ সাজ রব উঠল । সমস্ত কুরাইশ প্রতিরোধের জন্য তৈরি হয়ে পড়ল। যারা এ যুদ্ধে ষেতে পারল, নিজেই অংশগ্রহণ করল । আর যারা কোন কারণে অপারক ছিল, তারা অন্য কাউকে নিজের স্থলাভিষিক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুত করল । এভাবে মাত্রতিন দিনের মধ্যে সমগ্র কুরাইশ বাহিনী পরিপূর্ণ সাজ-সরঞ্জাম নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তাদ্রের মধ্যে যারা এ যুদ্ধে অংশগ্রহণে গড়িমসি করত, তাদেরকে তারা সন্দেহের দৃষ্টিতে দেখত এবং মুসলমানদের . সমর্থক বলে মনে করত। কাজেই এ ধরনের লোককে তারা বিশেষভাবে যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করেছিল.। যারা প্রকাশ্যভাবে মুসলমান ছিলেন এবং কোন অসুবিধার দরুন তখনও হিজরত করতে না পেরে মন্কাতে অবস্থান করছিলেন, তাঁদেরকে এবং বনূ হাশিম গোত্রের যেসব লোকের প্রতি এমন ধারণা হতো যে, এরা মুসলমানদের প্রতি সহানুভূতি পোষণ করে, তাঁদেরকেও এ যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করা হয়েছিল৷ এ সমস্ত অসহায় লোকৈর মধ্যে মহানবী (সো)-এর পিতৃব্য হযরত আব্বাস (রা) এবং আব্ তালিবের দুই পুত্র তালিব ও আকীলও ছিলেন। যা হোক, এভাবে সব মিলিয়ে এই বাহিনীতে এক হাজার জওয়ান, দু'শ ঘোড়া, ছ'শ বর্মধারী এবং সারী গায়িকা বাঁদীদল তাদের বাধ্যযন্ত্রাদি সহ বদর অভিমুখে রওনা হলো। প্রত্যেক মঞ্জিলে তাদের থাবার জন্য দশটি করে উট জবাই করা হতো । অপরদিকে রাসূলে করীম (সা) শুধুমাত্র একটি বাণিজ্যিক কাফেরার মুকাবিলা করার অনুপাতে প্রস্তুতি নিয়ে ১২ই রমযান শনিবার মদীনা তাইয়্যেবা থেকে রওনা হন এবং কয়েক মঞ্জিল অতিক্রম করার পর বদরের নিকট এসে পৌছে দু'জন সাহাবীকে আবূ সুফিয়ানের কাফেলার সংবাদ নিয়ে আসার জন্য পাঠিয়ে দেন।__(মাযহারী) _. সংবাদবাহকরা ফিরে এসে জানালেন যে, আবু সুফিয়ানের কাফেলা মহানবীর পশ্চাদ্ধাবনের সংবাদ জানতে পেরে নদীর তীর ধরে অতিক্রম করে চলে গেছে । আর কুরাইশরা তাদের রক্ষণাবেক্ষণ ও মুসলমানদের সাথে মুকাবিলা করার জন্য মন্কা থেকে এক হাজার সৈন্যের এক : বাহিনী নিয়ে এগিয়ে আসছে। -(ইবনে কাসীর ) ///.09119021-0017
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।