১৮০ তফসীরে মা“আরেফুল কোরআন।॥ চতুর্থ খণ্ড ইবনে আব্বাস রো) প্রমুখের রিওয়ায়েত মতে বগভী (র) উল্লেখ করেছেন যে, এই কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন কুরাইশদের চল্লিশজন ঘোড়সওয়ার সর্দার, যাদের মধ্যে আমর ইবনুল আস, মাখরামাহ ইবনে নাওফেল বিশেষভাবে উল্লেখযোগ্য । তাছাড়া একথাও সবাই জানত যে, কুরাইশদৈর এই বাণিজ্য এবং বাণিজ্যিক এই পুঁজিই ছিল সবচেয়ে বড় শক্তি । এরই ভরসায় তারা রাসূলে করীম (সা) ও তার সঙ্গী-সাথীদের উৎপীড়ন করে মক্কা ছেড়ে যেতে বাধ্য করেছিল। সে কারণেই হুযূর (সা) যখন সিরিয়া থেকে এই কাফেলা ফিরে আসার সংবাদ পেলেন, তখন তিনি স্থির করলেন যে, এখনই কাফেলার মুকাবিলা করে কুরাইশদের ক্ষমতাকে ভেঙ্গে দেওয়ার উপযুক্ত সময় । তিনি সাহাবায়ে কিরামদের সাথে এ বিষয়ে পরামর্শ করলেন। তখন ছিল রমযানের মাস। যুদ্ধেরও কোন পূর্বপ্রস্তুতি ছিল না। কাজেই কেউ কেউ সাহস ও শৌর্য প্রদর্শন.করলেও অনেকে কিছুটা দোদুল্যমানতা প্রকাশ করলেন । স্বয়ং হুযূর (সা)-ও সবার উপর এ জিহাদে অংশগ্রহণ করাকে অপরিহার্য বা বাধ্যতামূলক হিসাবে সাব্যস্ত করলেন না; বরং তিনি হুকুম করলেন, যাদের কাছে সওয়ারীর ব্যবস্থা রয়েছে, তারা যেন আমাদের সাথে যুদ্ধযাত্রা করেন। তাতে অনেকে যুদ্ধযাত্রা থেকে বিরত থেকে যান। আর যারা যুদ্ধে যেতে ইচ্ছুক ছিলেন, কিন্তু তাদের সওয়ারী ছিল গ্রাম এলাকায়, তারা গ্রাম থেকে সওয়ারী আনিয়ে পরে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি চাইলেন, কিন্তু এতটা অপেক্ষা করার মত সময় তখন ছিল না। তাই নির্দেশ হলো, যাদের কাছে এ মুহূর্তে সওয়ারী উপস্থিত রয়েছে এবং জিহাদে যেতে চান, শুধু তারাই যাবেন। বাইরে থেকে সওয়ার আনিয়ে নেবার মত সময় এখন নেই। কাজেই হুযূর (সা)-এর সাথে যেতে আগ্রহীদের মধ্যেও অল্পই তৈরি হতে পারলেন। বস্তুত ধারা এই জিহাদে অংশগ্রহণের ইচ্ছাই করেনি, তার কারণও ছিল, তা এই যে, মহানবী সো) এতে অংশগ্রহণ করা সবার জন্য ওয়াজিব বা অপরিহার্য সাব্যস্ত করেন নি। তাছাড়া তাদের মনে এ বিশ্বাসও ছিল যে, এটা একটা বাণিজ্যিক কাফেলা মাত্র, কোন যুদ্ধবাহিনী নয় যার মুকাবিলা করার জন্য রাসূলে করীম (সা) এবং তীর সঙ্গীদের খুব বেশি পরিমাণ সৈন্য কিংবা মুজাহিদীনের প্রয়োজন পড়তে পারে। কাজেই সাহাবায়ে কিরামের এক বিরাট অংশ এতে অংশশ্রহণ করেন নি। মহানবী (সা) “বি*রে সুক্ইয়া' নামক স্থানে পৌছে যখন কায়েস ইবনে সা*সা"আ (রা)-কে সৈন্য গণনা করার নির্দেশ দেন, তখন তিনি তা গুণে নিয়ে জানান তিন'*শ তের জন রয়েছে। মহানবী (সো) এ কথা শুনে আনন্দিত হয়ে বললেন ঃ তালুতের সৈন্য সংখ্যাও এই ছিল। কাজেই লক্ষণ শুভ। বিজয় ও কৃতকার্য তারই লক্ষণ বটে। সাহাবায়ে কিরামের সাথে মোট উট ছিল সত্তরটি। প্রতি তিনজনের জন্য একটি, যাতে তারা পালাক্রমে সওয়ারী করেছিলেন। স্বয়ং রাসূলে করীম (সা)-এর সাথে অপর দু'জন একটি উটের অংশীদার ছিলেন। তারা ছিলেন হযরত আবু লুবাবাহ ও হযরত আলী (রা)। যখন হুযূর (সা)-এর পায়ে হেটে চলার পালা আসতো তখন তারা. বলতেন, ইয়া রাসূলাল্লাহ) আপনি উটের উপরেই থাকুন, আপনার পরিবর্তে আমরা হেঁটে চলব । তাতে রাহ্মাতুল্লিল আলামীনের পক্ষ থেকে উত্তর আসত £ না তোমরা আমার চাইতে বেশি বলিষ্ঠ, আর না আখিরাতের সওয়াবে আমার প্রয়োজন নেই যে আমার সওয়াবের সুযোগটি তোমাদের দিয়ে দেব। সুতরাং নিজের পালা এলে মহানবী (সা)-ও পায়ে হেটে চলতেন। ///.09119021-0017
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।