সুরা আন্ফাল ১৭৯ ০০০৪১ ১০১৫৪১১১৫১১ ৪53 ০০০5৭ ১৬৯৯ 050 ৪৯১৯১ ১৯৮৮০ জা ০৮5551 সা: করেছে বা প্রকাশ পেয়েছে। এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, এখানে 4) 4.১ বলা হয়েছে, যাতে আল্লাহর উল্লেখ এসেছে রব" গুণবাচক নামে । এতে ইঙ্গিত করা হয়েছে যে, তীর এ জিহাদ যাত্রা ছিল পালনকর্তা ও লালনসুলভ গুণেরই দাবি। কারণ এতে অত্যাচারিত, উৎপীড়িত মুসলমানদের জন্য বিজয় এবং অত্যাচারী, দান্তিক কাফিরদের জন্য আযাবের বিকাশই ছিল উদ্দেশ্য । এ ৮ ১০ -এর অর্থ হলো আপনার ঘর থেকে । অর্থাৎ আপনার পালনকর্তা আপনার ঘর থেকে বের করেছেন। অধিকাংশ তফসীরকারের মতে এই “ঘর' বলতে মদীনা তাইয়্েবার ঘর কিংবা মদীনাকে বোঝানো হয়েছে, যেখানে হিজরতের পর তিনি অবস্থান করছিলেন । কারণ বদরের ঘটনাটি হিজরী দ্বিতীয় বর্ষেই সংঘটিত হয়েছিল৷ এই সঙ্গে 1, শব্দ ব্যবহার করে বাতলে দেওয়া হয়েছে যে, এই সমুদয় বিষয়টিই সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় ও অসত্যকে প্রতিহত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য রাষ্ট্র বা সরকারের মত রাজ্য বিস্তারের লোভ কিংবা রাজন্যবর্গের রাগ-রোঘের প্রেক্ষিতে ছিল না। আয়াতের শেষাংশে বলা হয়েছে £ 2১5) 344 ১৯ 8১১ 1 অর্থাৎ মুসলমানদের কোন একটি দল এ জিহাদ কঠিন মনে করছিল এবং পছন্দ করছিল না। সাহাবায়ে কিরামের মনে এই কঠিনতাবোধ কেমন করে এল, সেকথা উপলব্ধি করার জন্য এবং পরবর্তী অন্যান্য আয়াত যথাযথভাবে বোঝার জন্য প্রথম গয্ওয়ায়ে বদরের প্রাথমিক অবস্থা ও কারণগুলো জেনে নেওয়া প্রয়োজন । সুতরাং প্রথম বদর যুদ্ধের পূর্ব ঘটনাটি লক্ষ্য করুন৷ ইবনে আকাবাহ ও ইবনে আমরের বর্ণনা অনুসারে ঘটনাটি ছিল এই যে, রাসূলে করীম (সা)-এর নিকট মদীনায় এ সংবাদ পৌছে যে, আবু সুফিয়ান একটি বাণিজ্যিক কাফেলাসহ বাণিজ্যিক পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে। আর এই বাণিজ্যে মক্কার কুরাইশ অংশীদার ৷ ইবনে আকাবার বর্ণনা অনুযায়ী মক্কায় এমন কোন কুরাইশ নারী বা পুরুষ ছিল না, যার অংশ এ বাণিজ্যে ছিল না। কারো কাছে এক মিস্কাল (সাড়ে চার মাশা) পরিমাণ সোনা থাকলে সেও তা এতে নিজের অংশ হিসাবে লাগিয়েছিল। এই কাফেলার মোট পুঁজি সম্পর্কে ইবনে আকাবার বর্ণনা হচ্ছে এই যে, তা পঞ্চাশ হাজার দীনার ছিল। দীনার হলো একটি স্বর্ণমুদ্রা যার ওজন সাড়ে চার মাশা। স্বর্ণের বর্তমান দর অনুযায়ী এর মূল্য হয় বায়ান্ন টাকা এবং গোটা পুঁজির মূল্য হয় ছাব্বিশ লক্ষ টাকা । আর তাও আজকের নয়, বরং চৌদ্দ'শ বছর পূর্বেকার ছাব্বিশ লক্ষ যা বর্তমানে ছাব্বিশ কোটি অপেক্ষাও অনেক গুণ বেশি হতে পারে । এই বাণিজ্যিক কাফেলার রক্ষণাবেক্ষণ এবং ব্যবসায়ের জন্য সত্তর জন কুরাইশ যুবক ও সর্দার এর সাথে ছিল। এতে প্রতীয়মান হয় যে, প্রকৃতপক্ষে এই বাণিজ্য কাফেলাটি ছিল কুরাইশদের একটি বাণিজ্য কোম্পানী | ///.09119021-0017
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।