তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

“সুরা আন্ফাল ১৬৭ তফসীরের সার-সংক্ষেপ & দহ কাকার হত দিন যে, যাবতীয় গনীমত আল্লাহ্র (অর্থাৎ সেগুলো আল্লাহ্‌র মালিকানা ও অধিকারতুক্ত । তিনি এ সম্পর্কে যা ইচ্ছা নির্দেশ দেবেন) এবং (এগুলো এ অর্থে) রাসূল (সা)-এর (যে, তিনি আল্লাহ্‌ তা'আলার কাছ থেকে হুকুম পেয়ে তা জারি করবেন । অর্থাৎ গনীমতের মাল-আসবাবসমূহের ব্যাপারে তোমাদের কোন মতামত কিংবা প্রস্তাবের কোন সুযোগ নেই । বরং তার ফয়সালা হবে শরীয়তের হুকুম অনুযায়ী ।) অতএব, তোমরা (পার্থিব লোভ করো না; আখিরাতের অনেষায় থাক । তা এভাবে যে,) আল্লাহ্‌কে ভয় কর এবং নিজেদের পারম্পরিক অবস্থার সংশোধন করে নাও (যাতে পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ও উর্ধা না থাকে)। আর আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ কর যদি তোমরা ঈমানদার হয়ে থাক। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এ আয়াতটি বদর যুদ্ধে সংঘটিত একটি ঘটনার সাথে সম্পর্কিত। আয়াতের বিস্তারিত তফসীরের আগে সে-ঘটনাটি সামনে রাখা হলে এর তফসীর বুঝতে একান্ত সহজ হয়ে যাবে বলে আশা করি। | "ঘটনাটি হলো এই যে, কুফর ও ইসলামের প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে যখন মুসলমানদের বিজয় সূচিত হয়ে গেল এবং কিছু গনীমতের মাল-সামান হাতে এল, তখন সেগুলোর বিলি-বষ্টন নিয়ে সাহাবায়ে-কিরামের মধ্যে এমন ঘটনা ঘটে যা নিঃস্বার্থতা, ইখলাস ও এঁক্যের সেই সুউচ্চ মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যার ভিত্তিতে সাহাবায়ে-কিরাম (রা)-এর গোটা জীবন ঢেলে সাজানো ছিল। সেজন্য সর্বাথে এ আয়াতে তার সমাধান করে দেয়া হয়, যাতে করে এই পৃত-পবিত্র এবং নিলুষ সম্প্রদায়ের অন্তরে বিশ্বাস ও নিঃস্বার্থতা এবং এক্য ও আত্মত্যাগের ঞপ্ররণা ড়া অন্য কোন বিষয় থাকতে না পারে। - -.এ ঘটনার বিস্তারিত বিবরণ বদর যুদ্ধে অংশগ্রহণকারী হযরত ওবাদা (রা)-এর রেওয়ায়েতক্রুমে রয়েছে যে, হযরত ওবাদা ইবনে সামেত (রা)-এর নিকট কোন এক ব্যক্তি আয়াতে উল্লিখিত 31 আনফাল) শব্দের মর্ম জিজ্ঞেস করলে তিনি বললেন, “এ আয়াতটি.তো -আমাদের অর্থাৎ বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পর্কে নাযিল হয়েছে ।:সে. ঘটনাটি ছিল এই যে, গনীমতের মালামাল বিলিবন্টন ব্যাপারে আমাদের মাঝে সামান্য মতবিরোধ হয়ে গিয়েছিল, যাতে আহ্বানের পবিত্র চরিত্রে একটা অশুভ, প্রতিক্রিয়া দেখা দেয়। : আল্লাহ্‌ এ আয়াতের মাধ্টমে-গনীমতের সমন্ত মালামাল আমাদের হাত থেকে নিয়ে রাসূলে করীম (সা)-এর দায়িতে অর্পণ করেন । আর রাসূলে করীম (সা) বদরে অংশগ্রহণকারী সবার মধ্যে সমানভাবে সেগুলো বন্টন করে দেন। - “ব্যাপার ঘটেছিল 'এই যে, বদরের বুদ্ধে আমরা রাসূলে করীম (সা)-এর সাথে. বেরিয়ে যাই এবং উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধের পর আল্লাহ্‌. তা“আলা যখন শক্রদের পরাজিত করে দেন, তখন আমাদের সেনাবাহিনী তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়৷ কিছু লোক-.শক্রদের পশ্চান্ধাবন ///.091019021-0017

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।