তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ তফসীরে মা“আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড রর ভোরে নিবি জারি়েযিব হারাতে মাযহারী, রূহুল বয়ান প্রভৃতি) তিলাওয়াত ও ধিকিরের দ্বিতীয় আদব হলো, না ও বিনয়ের সাথে বিকির করা। তার মর্ম এই যে, মানুষের অন্তরে আল্লাহ্‌ তা'আলার মহত্ব ও মহিমা উপস্থিত থাকতে হবে এবং যা কিছু যিকির করা হবে, তার অর্থ ও মর্ম সম্পর্কে অবহিত থাকতে হবে । | আর তৃতীয় আদব-আলোচ্য আয়াতের £_£ “ * শব্দের দ্বারা বাতলে দেওয়া হয়েছে: যৈ, তিলাওয়াত ও থিকিরের সময়ে মানব মনে আল্লাহ্র ভয়-ভীতির অবস্থা সঞ্চারিত হতে 'হবে। ভয় এ কারণে যে, আমরা আল্লাহ্‌ তা“আলার ইবাদত ও মহত্বের পুরোপুরি হক আদায় করতে পারছি না, আমাদের দ্বারা না জানি বে-আদবী হয়ে যায় ! তাছাড়া স্বীয় পাপের কথা স্বরণ করে আল্লাহ্র আযাবের ভয়; শেষ পরিণতি কি হয়, কোন্‌ অবস্থায় না জানি আমাদের মৃত্যু ঘটে । যা হোক, যিকির ও তিলাওয়াত এমনভাবে করতে হবে, যেমন কোন ভীত-সস্ত্রস্ত ব্যক্তি করে থাকে। দোয়া-প্রার্থনার এ সমস্ত আদব-কায়দাই উক্ত সূরা আ'রাফের প্রারন্তে ৮:১:১$:4) (৮21 22১৩ আয়াতে আলোচিত হয়েছে। তাতে £5; -এর পরিবর্তে $:;2 শব্দ ব্যবহৃত হয়েছে। ভার অর্থ হলো নীরবে বা নিঃশব্দে যিকির রুরা । এতে বোঝা যায় নিঃশব্দে এবং আস্তে আস্তে যিকির করাও যিকিরের একটি আদর । কিন্তু এ আয়াতে এ কথাও পরিষ্কার হয়ে- গেছে যে, যদিও সশব্দে. যিকির করা নিষিদ্ধ নয়, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত উচ্চৈঃস্বরে করবে না এবং এমন উচ্চৈন্বরে করবে না, যাতে বিনয় ও নম্রতা বিনষ্ট হয়ে যেতে পারে । .. ' আলোচ্য আয়াতের শেষাংশে ধিকির ও তিলাওয়াতের সময় বাতলে দেওয়া হয়েছে যে, ভা হবে সকাল ও সন্ধ্যায়। এর অর্থ এও হতে পারে যে, দৈনিক অন্তত দু'বেলা, সকাল ও সন্ধ্যায় আল্লাহ্‌র ঘিকিরে আত্মনিয়োগ করা কর্তব্য। আর এ অর্থও হতে পারে যে, সকাল-সন্ধ্যা বলে দিবা-রান্রির সব সময়কে বোঝানো হয়েছে। পূর্ব-পশ্চিম বলে' যেমন সারা দুনিয়াকে বোঝানো হয়। তখন আয়াতের অর্থ হবে এই যে, সর্বদা, সর্বাবস্থায় যিকির ও তিলাওয়াতে নিয়মানুবর্তী হওয়া মানুষের একান্ত কর্তব্য । এ প্রসঙ্গে হযরত আয়েশা (রা) বলেন, হুযুরে. আকরাম সো) সর্বদা, সর্বাবস্থায় আল্লাহ্‌র স্মরণে নিয়োজিত থাকতেন। আয়াতের শেষাংশে বলা হয়েছে £.: ১: 0135 5৫9 অর্থাৎ আলা স্বরণ ত্যাগ করে গাফিলদের অন্তর্ভূক্ত হয়ে যেও না । কারণ এটি বড়ই ক্ষতিকারক দ্বিতীয় আয়াতে মানুষের শিক্ষা ও উপদেশের জন্য আল্লাহ্‌ তাআলার দরবারে নৈকট্য লাভকারীদের এক বিশেষ অবস্থা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে, যারা আল্লাহু তা'আলার নৈকট্য লাভ রূরেছে তারা তার ইবাদতের ব্যাপারে গর্ব বা অহঙ্কার করে না। এখানে আল্লাহ্‌ নিকটে থাকা অর্থ আল্লাহ্র প্রিয় হওয়া। এতে সমস্ত ফেরেশতা, সমস্ত নবী-রাসূল-এনং সমস্ত সৎকর্মশীল লোকই অন্তর্ভুক্ত । আর তাকাব্তুর বা অহংকার না করা অর্থ হলো এই যে, নিজে নিজেকে বড় মনে করে ইবাদতের ক্ষেত্রে কোন ত্রুটি না করা। বরং নিজেকে অসহায়। সুখাপেক্ষী মনে করে সর্বক্ষণ আল্লাহ্‌র স্মরণে ও ইবাদতে নিয়োজিত থাকা, তসবীহ-তাহলীল করতে থাকা এবং আল্লাহকে সিজদা করতে থাকা । //4.09119021-0017

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।