তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরাআ'রাফ ১৬৩ নামাযের মাঝে কোরআন তিলাওয়াত সম্পর্কে মহানবী (সা) হযরত সিদ্দীকে আকবর (রা) ও হযরত 'ফানকে আযম (রা)-কে এ হিদায়েতই দিয়েছেন। » সহীহ-ও-বিশ্ুদ্ধ হাদীলে উল্লেখ রয়েছে যে, একবার রাসূলে করীম (সা) শেষ রাতে ঘর থেকে বেরিয়ে হযরত আব্‌ বকর সিদ্দীক (রা)-এর বাড়ি গিয়ে দেখলেন, তিনি নামায পড়ছেন। কিন্তু তাতে আস্তে আস্তে অর্থাৎ শব্দহীনভাবে কোরআন তিলাওয়াত করছেন। তারপর তিনি [হুযুর (সো)] সেখান. থেকে হযরত উমর ফারূক (রো)-এর বাড়ি গিয়ে দেখলেন, তিনি অতি উচ্চৈঃম্বরে তিলাওয়াত করছেন অতঃপর ভোরে যখন উভয়ে হুযূরে আকরাম (সা)-এর খিদমতে উপস্থিত হলেন, তখন তিনি হযরত আবূ বকর সিন্দীক রো)-কে লক্ষ্য করে বললেন, আমি রাতের বেলায় আপনার নিকট গিয়ে দেখলাম, আপনি অতি ক্ষীণ আওয়াযে কোরআন তিলাওয়াত ক্লুরছিলেন। হযরত সিদ্দীকে আকবর (রা) নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌, যে সত্তাকে শোনানো আমার উদ্দেশ্য ছিল তিনি শুনে নিয়েছেন, তাই যথেষ্ট নয় কি? তেমনিভাবে হযরত ফার্নিকে আযম (রা)-কে লক্ষ্য করে হুযূর (সা) বললেন, আপনি অতি উচ্চৈঃস্বরে তিলা- ওয়াত করছিলেন । তিনি নিবেদন করলেন, উচ্চ শব্দে কিরাআত পড়তে গিয়ে আমার উদ্দেশ্য ছিঙ্গ, যাতে ঘুম না আসে এবং শয়তান যেন সে শব্দ শুনে পালিয়ে যায়। অতঃপর হুযূরে আকরাম (সা) মীমাংসা করে দিলেন। তিনি হযরত সিদ্দীকে-আকবর (রা)-কে কিছুটা জোরে এবং হযরত ফারূকে আযম (রা)-কে কিছুটা আস্তে তিলাওয়াত করতে বললেন ।-(আবু-দাউদ) তিরমিযী ধরীফে বর্ণিত রয়েছে, কিছু লোক হযরত আয়েশা (রো)-র নিকট হুযুর আকরাম 84563724 ৪৪ ৯৫ ীন্তে তিলাওয়াত করতেন। রাব্রিকালীন নফল নামাযে এবং নামাযের বাইরে তিলাওয়াতে কোন কোন মনীষী জোরে তিলাঞ়াত করাকে পছন্দ করেছেন আর কেউ কেউ আস্তে পড়াকে পছন্দ করেছেন.। সে জন্যই ইমাম আঘম হয়রত আবু হানীফা (র) বলেছেন যে, যে লোক তিলাওয়াত করবে তার যে-কোনভাবে তিলাওয়াত করার অধিকার রয়েছে । তবে সশব্দে তিলাওয়াত করার জন্য সবার মতেই কয়েকটি প্রয়োজনীয় শর্ত রয়েছে। প্রথমত তাতে নাম-যশ এবং রিয়াকারী বা লোক- দেখানোর কোন আশংকা থাকবে না। দ্বিতীয়ত তার শব্দে অন্য লোকদের ক্ষতি কিংবা কষ্ট হবে না। অন্য কোন লোকের নামায, তিলাওয়াত কিংবা কাজকর্মে অথবা বিশ্রামে কোন রকম ব্যাঘাত যেন না হয়। যেখানে নাম-যশ ও রিয়াকারী কিংবা অন্যান্য লোকের কাজ-কর্ম অথবা আরাম-বিশ্রামের ব্যাঘাত সৃষ্টির আশংকা থাকবে, সে ক্ষেত্রে আস্তে আস্তে তিলাওয়াত করাই আর কোরআন তিলাওয়াতের যে হুকুম, অন্যান্য যিকির-আযকার ও তসবীহ তাহলীলেরও . একই ছকুম। অর্থাৎ আস্তে আন্তে কিংবা শব্দ করে উভয়ভাবে পড়াই জায়েয রয়েছে। অবশ্য জাওয়াষ এমন উচ্চ হবে না যা বিনয়, নম্রতা ও আদবের খেলাফ হবে । তাছাড়া তার সে আওয়াযে অন্য লোকের কাজকর্ম কিংবা আরা-কিশ্রামেরও যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। তবে সরব ও নীরব ধিকিরের মধ্যে কোনটি বেশি উত্তম, তার ফয়সালা ব্যক্তি ও অবস্থাভেদে বিভিন্ন রকম হয়ে থাকে । কারো জন্য জোরে যিকির করা উত্তম; আর কারো জন্য আস্তে করা ///.09119021-0017

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।