তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

অসুরাআ'রাঙ্ষ - ১৬১ তারা তার বন্দেগীর ব্যাপারে অহঙ্কার করেন না এবং স্মরণ করেন ভার পবিত্র সত্তাকে, আর তাকেই সিজদা করেন। ' আর (আপনি সবাইকে এ কথাও বলে দিন যে,) হে মানুষ, স্বীয় -পরওয়ারদিগারকে স্মরণ করতে থাক (কোরআন পাঠ কিংবা তস্বীহ-তাহলীলের মাধ্যমে) নিজের মনে, একাত্ত বিনয়ের সাথে (সে ম্মরণ-চাই মনে অর্থাৎ নীরবেই হোক অথবা) চিৎকার অপেক্ষা-কম স্বরেই হোক । (এমনি বিনয় ও ভীতির সাথে) সকাল-সন্ধ্যায় (অর্থাৎ নিয়মিতভাবে ম্বরণ কর) । আর (নিয়মিতভাবে. স্মরণ করার অর্থ এই যে,) শৈথিল্যপরায়ণদের মধ্যে পরিগণিত হবে না (যে, নির্ধারিত ও বিধিবদ্ধ যিকির-আযৃকারও পরিহার করে থাকবে)। লিশ্চয়ই যে সমস্ত ফেরেশতা তোমাদের পরওয়ারদিগারের নিকট (সানিধ্যপ্রাপ্ত) রয়েছেন, তারা তার ইবাদত-বন্দেশীর ব্যাপারে যোর মূল হলো আকীদা বা বিশ্বাস) অহঙ্কার করে না এবং তার পবিত্রতা বর্ণনা করতে থাকে (যা মুখের ইবাদত,) আর তাকে সিজদা করে (যা অঙ্গপ্রত্যঙ্গের আমল)। আনুষঙ্গিক আতব্য বিষয় এর পূর্ববর্তী আয়াতগুলোতে কোরআন মজীদ শোনার এবং তার রীতিনীতি সংক্রান্ত আলোচনা ছিল। বর্তমান দু'টি আয়াতে অধিকাংশের মতে সাধারণভাবে আল্লাহ্র যিকির এবং তার -আদব-কায়দা ৰা রীতিনীতির বিষয় আলোচনা করা হয়েছে। এতে অবশ্য' কোরআন তিলাওয়াতও অন্তর্ভুক্ত । আর হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা)-এর মতে আলোচ্য এ আয়াতটি কোরআন তিলাওয়াত সংক্রান্ত এবং এতেও কোরআন তিলাওয়াতের আদব সম্পর্কেই বলা হয়েছে। কিন্তু এটা কোন মতপার্থক্য নয়। কারণ কোরআন তিলাওয়াত ছাড়া অন্যান্য ধিকির-আযকারের বেলায়ও যে এই হুকুম ও আদব রয়েছে এ ব্যাপারে সবাই একমত | . সারকথা, এ আয়াতে মানুষকে আল্লাহ্‌ তা'আলার স্মরণ ও যিকির-আযকারের বিধি-বিধান এবং সেই সঙ্গে তার সময় ও আদব-কায়দা বাতলে দেয়া হয়েছে। নীরব ও সরব 'খিকিরের বিধি-বিধান $ ঘিকিরের প্রথম আদব হলো নিঃশন্দ যিকির কিংবা সশব্দ ঘিকিরসংক্রান্ত । এ আয়াতে কোরআনে করীম নিঃশব্দ যিকির ঝিংবা সশব্দ ধিকির__দু'রকম যিকিরেরই স্বাধীনতা দিয়েছে। নিঃশব্দ যিকির সম্পর্কে বলা হয়েছে $ ১৫: ৬৮ ১ ০5 4: অর্থাৎ স্বীয় পরওয়ারদিগারকে স্মরণ কর নিজের মনে । এরও দু'টি উপায় রূয়েছে। এক, জিহ্বা না নেড়ে শুধু মনে মনে আল্লাহ্‌র 'যাত' (সম্তা) ও গুণাবলীর ধ্যান করবে, যাকে যিকিরে কুল্বী' (আত্মিক যিকির) বা “তাফাক্কুর' (নিঝিষ্ট চিন্তা) বলা হয়। দুই. তৎসঙ্গে মুখেও ক্ষীণ শব্দে আল্লাহ্‌ তা'আলার নামের অক্ষব্গুলো উচ্চারণ করবে । এটাই হলো ধিকিরের সর্বোত্তম ও উৎকৃষ্টতর উপায় যে, যে বিষয়ের যিকির করা হচ্ছে তার বিষয়বস্তু উপলব্ধি করে অন্তরেও তার প্রতিফলন ঘটিয়ে ধ্যান করবে এবং মুখেও তা উচ্চারণ করবে । কারণ একভাবে অন্তরের সাথে মুখেও যিকিরে অংশগ্রহণ করে । পক্ষান্তরে যদি শুধু মনে মনেই ধ্যান ও চিন্তায়, মগ্্র থাকে, মুখে কোন অক্ষর উচ্চারিত না হয়, তবে তাতে যথেষ্ট সওয়াব রয়েছে, কিন্তু সর্বনিষ্ন স্তর হলো শুধু মুখে মুখে যিকির করা, অন্তরাত্মার তা থেকে বিমুখ থাকা ।-এমনি যিকির সম্পর্কে মা'আরেফুল কুরআন (৪র্থ খণ্ড) ২১ ///.009119021-0017

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।