সুরা আ'রাফ ১৫১ জন্য (রাগ-রোষ কিংবা অন্য কোন বিষয়) যখন শয়তানের পক্ষ থেকে কোন শঙ্কা দেখা দেয়, তখন (সঙ্গে সঙ্গে) তারা (আল্লাহকে) স্মরণ করতে আরম্ত করে। যেমন আশ্রয় প্রার্থনা, দোয়া করা, আল্লাহ তাআলার মহত্ব, তার আযাব ও সওয়াব প্রভৃতির স্মরণ করা-। সুতরাং সহসাই তাদের দৃষ্টি খুলে যায় (এবং বিষয়ের তাৎপর্য তাদের সামনে পরিশ্ছুটিত হয়ে ওঠে, যার ফলে সে আশঙ্কা কার্ধকর হতে পারে না।) আর (এরই বিপরীতে যারা শয়তানের দোসর সে (অর্থাৎ, শয়তান) তাদেরকে গোমরাহী ও পৎ্রষ্টতার প্রতি টানতে থাকে, আর তারা €এই পথভ্রষ্টতার অনুগমন) থেকে ফিরে আসতে পারে না। (নো তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারে, না নিরাপদ থাকতে পারে । কাজেই এই মুশরিকরা যখন শয়তানের অনুগত, তখন কেয়ন করে এরা ফিরে আসবে ? সুতরাং তাদের প্রতি রাগান্বিত হওয়া নিরর্€থক)। _ কোরআনী চরিত্রের একটি ব্যাপক হিদায়েতনামা $ আলোচ্য আয়াতগুলো কোরআনী চরিত্র দর্শনের এক অনন্য ও ব্যাপক হিদায়েতনামাস্বরূপ। এর মাধ্যমে রাসূলে করীম (সা)-কে প্রশিক্ষণ দান করে তাকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত সৃষ্টির মাঝে “মহান চরিত্রবান" খেতাবে ভূষিত করা হয়েছে। পূর্ববর্তী আয়াতসমূহে ইসলামের শত্রুদের মন্দ চালচলন, হঠকারিতা ও অসচ্চরিব্রতার আলোচনার পর আলোচ্য এই আয়াতগুলোতে তার বিপরীতে মহানবী (সা)-কে সর্বোত্তম চরিত্রের হিদায়েত দেওয়া হয়েছে। তাতে তিনটি বাক্য রয়েছে। প্রথম বাক্য ১১ খ। ১১ আরবী অভিধান মোতাবেক: (আফ্বুন)-এর অর্থ একাধিক হতে পারে এবং একত্রে সবক'টি অর্থই প্রযোজ্য হতে পারে । ঘে কারণেই তফসীরবিদ আলিমদের বিভিন্ন দল বিভিন্ন অর্থ গ্রহণ করেছেন। অধিকাংশ তফসীরকার যে অর্থ নিয়েছেন তা হলো এই যে,? $ * বলা হয় এমন প্রত্যেকটি কাজকে, যা সহজে কোন রকম আয়াস ব্যতিরেকে. সম্পন্ন হতে পারে । তাহলে বাক্যটির অর্থ দীড়ায় এই যে, আপনি এমন বিষয় গ্রহণ করে নিন, যা মানুষ অনায়াসে করতে পারে ! অর্থাৎ শরীয়ত নির্ধারিত কর্তব্য সম্পাদনে আপনি সাধারণ মানুষের. কাছে সুউচ্চমান দাবি করবেন না; বরং তারা সহজে যে পরিমাণ আমল করতে পারে আপনি তাই গ্রহণ. করে নিন। যেমন, নামাযের প্রকৃত রূপ হচ্ছে এই যে, বান্দা সমগ্ন দুনিয়া থেকে রিচ্ছিন্ন ও একাথ হয়ে আপন পালন্ক্র্তার সামনে হাত বেঁধে এমনভাবে দাড়াবে,.যেন আল্লাহ্র প্রশংসা ও গুণাবলী বর্ণনার মাধ্যমে নিজের আবেদনসমূহ কোন প্রকার মাধ্যম ব্যতীত তাঁর দরবারে সরাসরি পেশ করছে। তখন সে যেন সরাসরি আল্লাহ্ রাব্বুল আলামীনের সাথে কথোপকথন করছে। এজন্য যে বিনয়, নম্রতা, রীতি-পদ্ধতি ও সম্মান্বোধের প্রয়োজন, তা যে লাখো নামাধীর মধ্যে. বিরল বান্দাদের ভাগ্যেই জোটে, তা বলাই বাহুল্য। সাধারণ মানুষ এ স্তর লাভ করতে পারে না। অতএব, এ আয়াতে রাসূলে করীম সো)-কে শিক্ষা দেয়া হয়েছে যে, আপনি সেসব লোকের কাছে এমন সুউচ্চ স্তরের প্রত্যাশাই করবেন না। বরং যে স্তর তারা সহজে ও অনায়াসে লাভ করতে পারে, তাই গ্রহণ করে নিন। তেমনিভাবে অন্যান্য ইবাদত- যাকাত, রোযা, হজ্ব এবং সাধারণ আচার-আচরণ ও সামাজিক ব্যাপারে শরীয়ত নির্ধারিত কর্তব্যসমূহ ///.09119021-0017
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।