১৪৪ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড তেমনিভাবে ওহুদ যুদ্ধে মহানবী (সা) আহত হন এবং মুসলমানদের সাময়িক পরাজয় বরণ করতে হয়। এমনি আরও বহু অতি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যা মহানবী (সা)-এর জীবনে সংঘটিত হয়েছে। .আর এমনসব ঘটনা প্রকাশের উদ্দেশ্যও হয়তো এই ছিল, যাতে মানুষের সামনে কার্যত এ কথা স্পষ্ট করে দেয়া যায় যে, নবী-রাসূলগণ আল্লাহ তা“আলার নিকট সবচেয়ে বেশি উত্তম ও প্রিয় সৃষ্টি, কিন্তু তবুও তারা খোদায়ী জ্ঞান ও শক্তির অধিকারী নন । এভাবে সুস্পষ্ট করে দেয়ার উদ্দেশ্যও এই, যাতে মানুষ এমন কোন বিভ্রান্তিতে পতিত না হয় যে, নবী-রাসূলরা আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যাবলীর অধিকারী ৷ যেমন, ইহুদী-খৃস্টানরা এমনিভাবে নিজেদের রাসূলদের সম্পর্কে আল্লাহর গুণাবলীর অধিকারী হওয়ার বিশ্বাস করে শির্ক ও কুফরে পতিত হয়েছিল । _এআয়াত এ কথাও স্পষ্ট করে দিয়েছে যে, নবী-রাসূলরা সর্বশক্তিমানও নন এবং ইল্মে- গায়েবেরও মালিক নন, বরং তীরা জ্ঞান ও কুদরতের ততটুকুরই অপ্রিকারী হয়েছিলেন, যতটা আল্লাহ্ রাব্বুল আলামীন তাদেরকে নিজের পক্ষ থেকে দান.করেছিলেন। অবশ্য এতে কোন রকম সন্দেহ-সংশয়ের অবকাশ নেই যে, তাদেরকে জ্ঞানের যতটা অংশ দান করা হয়েছে, তা সমগ্র সৃষ্টির সমষ্টিগত জ্ঞানের চাইতেও বহু বেশি। বিশেষ করে আমাদের রাসূলে করীম (সো)-কে তাঁর পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র সৃষ্টির সমপরিমাণ জ্ঞান দান করা হয়েছে। অর্থাৎ সমস্ত নবী-রাসূলের যে পরিমাণ জ্ঞান দান করা হয়েছে সে সমুদয় এবং তার চেয়েও বহুগুণ বেশি জ্ঞান দান করা হয়েছিল। আর এই দানকৃত জ্ঞান অনুযায়ী তিনি শত-সহত্র গোপন বা সাধারণভাবে অজানা বিষয়ের সংবাদ দিয়েছেন, যার সত্যতা সম্পর্কে সাধারণ-অসাধারণ নির্বিশেষে সবাই প্রত্যক্ষ করেছেন। ফলে বলা যেতে পারে যে, রাসূলে করীম (সা)-কে লক্ষ গায়েব বলা হয় না, কাজেই রাসূলুলাহ্ (সা)-এর জ্ঞানকে ইলমে-গায়েব বলা যেতে পারে না। আয়াতের শেষাংশে বলা হয়েছে 82১: 9৩৪ ০০১৫১53। ৪: | অর্থাৎ মহানবী (সা) যেন এ ঘোষণাও করে দেন যে, আমার উপর অপি দারিতু হলো অসৎকী্দের আযাবের ভীতি প্রদর্শন করা এবং সত্কর্মশীল মু'মিনদের মহা-দানের সুসংবাদ শোনানো । _ দ্বিতীয় আয়াতে ইসলামের সর্ববৃহৎ মৌলিক বিশ্বাস, তওহীদ বা আল্লাহর একত্ববাদের কথা আলোচিত হয়েছে। আর সেই সঙ্গেই এসেছে শিরকের অযৌক্তিকতা ও অসারতার বিস্তারিত বিবরণ। : আয়াতের প্রারন্তে আল্লাহ রাব্বুল আ'লামীন স্বীয় অসীম ও পরিপূর্ণ ক্ষমতার একটি নিদর্শন হযরত আদম ও হাওয়ার জনুবৃত্তন্ত বর্ণনা প্রসঙ্গে বলেছেন 8 ১১ 0৯১৪১৯1১১১১ ০৭ 1৫৫০ (0 349 ৮+5 অর্থাৎ এটা আল্লাহ তা'আলারই কুদরত, যিনি সমস্ত আদম সন্তানকে একটিমাত্র সম্তা আদম থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই সৃষ্টি করেছেন তীর স্ত্রী হাওয়াকেও। যার উদ্দেশ্য ছিল, হযরত আদম যেন সমপর্যায়ের সঙ্গিনীর মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারেন । আল্লাহ্ তা'আলার এই আশ্চর্য সৃষ্টির দাবি ছিল, যাতে আদম সন্তানরা সবসময় তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে এবং কোন সৃষ্টিকেই যেন তার পরিপূর্ণ গুণাবলীতে অংশীদার ///.091019021-0017
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।