সূরা আ'রাফ ১৪৩ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ৃ টিটি বু রা যা তারা নবী-রাসূলদের ব্যাপারে পোষণ করত যে, তারা গায়েবী বিষয়েও অবগত রয়েছে। তাদের জ্ঞানও আল্লাহর মতই সমগ্র বিশ্বের প্রতিটি অণু-পরমাণুতে পরিব্যাপ্ত এবং তারা কল্যাণ-অকল্যাণের মালিক। যাকে ইচ্ছা কল্যাণ দান কিংবা যার জন্য ইচ্ছা অকল্যাণ করার ক্ষমতাও তাদেরই হাতে । এ বিশ্বাসের দরুনই তারা রাসূলে করীম (সা)-এর নিকট কিয়ামতের নির্দিষ্ট তারিখ জানতে চাইত । এ বিষয়ের আলোচনা পূর্ববর্তী আয়াতে করা হয়েছে। এ আয়াতে তাদের এই শিরকী আকীদার খণ্ডন উপলক্ষে বলা হয়েছে যে, ইল্মে গায়েব এবং সমগ্র বিশ্বের প্রতিটি অণু-পরমাণুর ব্যাপক ইল্ম শুধুমাত্র আল্লাহ তা“আলারই রয়েছে। এটা তারই বিশেষ বৈশিষ্ট্য । এতে কোন সৃষ্টিকে অংশীদার সাব্যস্ত করা, তা ফেরেশতাই হোক আর নবী রাসূলগণই হোক, শিরকী এবং মহাপাপ । তেমনিভাবে প্রত্যেক লাভ-ক্ষতি কিংবা মঙ্গলামঙগলের মালিক হওয়াও এককভাবে আল্লাহ তা'আলারই গুণ। এতে কাউকে অংশীদার দাড় করানোও শিরকী । বস্তুত এই শিরকী বা আল্লাহ রাব্বুল আলামীনের সাথে কোন অংশীদারিত্ের আকীদাকে খণ্ডন করার জন্যই কোরআন অবতীর্ণ হয়েছে এবং রাসূলে মকবুল (সা)-এর আবির্ভাব ঘটেছে। কোরআনে করীম তার অসংখ্য আয়াতে এ বিষয়টি একান্ত প্রকৃষ্টভাবে বিশ্লেষণ করেছে। ইরশাদ হয়েছে, ইলমে-গায়েব এবং ব্যাপক জ্ঞান, যে জ্ঞানের বাইরে কোন কিছুই থাকতে পারে না, তা শুধুমাত্র আল্লাহ তা'আলারই একক গুণ। তেমনি সাধারণ ক্ষমতা; অর্থাৎ যাবতীয় কল্যাণ-অকল্যাণ, লাভ-লোকসান সবই যার অন্তর্ভুক্ত তাও আল্লাহ্র একক গুণ। এতে আল্লাহ ছান়্া অপর কাউকে অংশীদার সাব্যস্ত করা শির্ক। এ আয়াতে. মহানবী (সা)-কে নির্দেশ দেয়া হয়েছে; আপনি ঘোষণা করে দিন যে, আমি নিজের লাভ-ক্ষতিরও মালিক নই, অন্যের লাভ-ক্ষতি তো দূরের কথা। . এভাবে তিনি যেন এ কথাও ঘোষণা করে দেন য়ে, আমি আলেমে-গায়েব নই যে, যাবতীয় বিষয়ের পূর্ণ জ্ঞান আমার থাকা অনিবার্য হবে। তাছাড়া আমার যদি গায়েবী জ্ঞান থাকতই, তবে আমি প্রত্যেকটি লাভজনক বস্তুই হাসিল করে নিতাম, কোন একটি লাভও আমার হাতছাড়া হতে পারত না। আর প্রতিটি ক্ষতিকর বিষয় থেকে সর্বদা রক্ষিত থাকতাম | কখনও কোন ক্ষতি আমার ধারে কাছে পর্যন্ত পৌছতে পারত না। অথচ এতদুভয় বিষয়ের কোনটিই বাস্তব নয় । বহু বিষয় রয়েছে যা রাসূলে করীম (সা) আয়ত্ত করতে চেয়েছেন, কিন্তু তা করতে পারেন নি। তাছাড়া বহু দুঃখকষ্ট রয়েছে যা থেকে আত্মরক্ষার জন্য তিনি ইচ্ছা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাতে পতিত হতে হয়েছে। হুদায়বিয়ার সন্ধির সময় হুযূর (সা) এহরাম বেঁধে সাহাবায়ে-কিরামের সাথে ওমরা করার উদ্দেশ্যে হেরেমের সীমানা পর্যন্ত এগিয়ে যান, কিন্তু হেরেম শরীফে প্রবেশ কিংবা ওমরা করা তখনও সম্ভব হতে পারেনি, সবাইকে এহরাম খুলে ফিরে আসতে হয়েছে। ///.09119021-0017
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।