তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড অবশ্যই সন্তানের গর্ত,) তখন (তাদের মনে নানা রকম কল্পনা ও আশংকা হতে থাকে । সুতরাং) স্বামী-্্রী-উভয়ে স্বীয় মালিক আল্লাহ তা“আলার নিকট দোয়া-প্রার্থনা করতে আরম্ত করে যে, তুমি যদি আমাদিগকে সুস্থ-সঠিক সন্তান দান কর তাহলে আমরা (তোমার) অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করব। (যেমন, সাধারণ অভ্যাস রয়েছে যে, যখনই মানুষ বিপদে পড়ে, তখনই আল্লাহ্‌ তা'আলার সাথে বড় বড় প্রতিজ্ঞা-প্রতিশ্রুতি দান করে) তেমনিভাবে আল্লাহ্‌ যখন তাদেরকে সুস্থ সন্তান দান করলেন তখন তারা উভয়ে আল্লাহ প্রদত্ত বিষয়ে আল্লাহর সাথে বিভিন্ন শরীক সাব্যস্ত করতে লাগল । [কেউ এমন বিশ্বাস পোষণের মাধ্যমে যে, এ সন্তান অমুক জীবিত অথবা মৃত ব্যক্তি দিয়েছে । আবার কেউ কার্যকলাপের মাধ্যমে, তাদের নামে নযর-নিয়ায মানত করে কিংবা শিশুকে নিয়ে শরীককৃত বন্তুর সামনে মাথা ঠেকিয়ে অথবা কথার মাধ্যমে-তার দাসত্রে সাথে যুক্ত করে আবৃদে শামস্‌ (সূর্যদাস) বান্দায়ে-আলী প্রভৃতি তাদের অন্যান্য উপাস্য দেব-দেবীর সাথে যুক্ত করে নাম রাখার মাধ্যমে । অথচ আল্লাহ পাক যে তাদের সন্তান দান করেন তার কৃতজ্ঞতা তারই দরবারে নিবেদন করা উচিত ছিল । কিন্তু তারা নিবেদন করল অন্য বাতিল মা'বুদের নিকট ।) বস্তুত আল্লাহ স্বীয় শরীক বা অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। (এ পর্যন্ত ছিল আল্লাহ তা“আলার গুণাবলীর উল্লেখ, যা তার মা'বুদ বা উপাস্য হওয়ারক্টু পরিচায়ক । পরবর্তীতে মিথ্যা উপাস্যসমূহের দোষ-ক্রটি বর্ণনা করা হচ্ছে, যা সেগুলোর উপাস্য হওয়ার অযোগ্যতার পরিচায়ক । বলা হচ্ছে,) তোমরা কি (আল্লাহ তা*আলার সাথে) এমন সব বস্তুকে অংশীদার সাব্যস্ত করছ, ঘা কোন কিছু তৈরী করতে পারে না এবং (অবশ্যই যা অন্যের দ্বারা তৈরী হয়ে থাকে ? এটা স্বতঃসিদ্ধ বিষয় যে, পৌত্তলিকরা নিজেরাই মূর্তি নির্মাণ করে নেয়।) তাছাড়া (কোন কিছু তৈরী করা তো দূরের কথা,) সেগুলো এতই অক্ষম যে, এর চেয়ে কোন সহজ কাজও করতে পারে না। যেমন পারে না তাদেরকে সামান্য সাহায্য করতেও । আর (শুধু তাই নয়,) তারা নিজেদেরও কোন সাহায্য করতে পারে না। তাদের উপর যদি কোন দুর্ঘটনা এসে উপস্থিত হয়, (সেগুলোকে যদি কেউ ভেঙ্গে-চুরে দিতে আরন্ত করে) এবং (এমনকি) তোমরা যদি কোন কথা শোনার জন্য তাদেরকে আহ্বান কর, তবে তারা তোমাদের আহ্বানে সাড়া দিতেও) এগিয়ে আসতে পারে না'। (এর দুটি অর্থ হতে পারে । প্রথমত এই যে, তোমরা ষদি তাদেরকে কোন বিষয় বাতলে দিতে বল, তবে তারা তা বাতলে দিতে পারে না। আর দ্বিতীয়ত তোমরা যদি তাদেরকে ডাক যে, এসো আমরাই তোমাদের কিছু বলে দিই, তাহলে তারা তোমাদের সে ডাকে সাড়া দেয় না। অর্থাৎ তোমাদের কথামত কাজ করতে পারে না। সেযা হোক, যখন তারা শোনে না, তখন) তাদেরকে ডাকা অথবা চুপ করে থাকা তোমাদের পক্ষে দুই-ই সমান। (চুপ করে থাকার ক্ষেত্রে শোনার তো প্রশ্বই ওঠে না। সারমর্ম হলো এই যে, কোন কথা বলার জন্য ডাকলে তা শুনে নেয়ার মত এমন সহজ কাজটিও যখন তাদের পক্ষে সম্ভব নয়, তখন এর চাইতে কঠিন কাজ আত্মরক্ষা কিংবা তার চেয়েও কঠিন কাজ অন্যের সাহায্য করা অথবা আরও কঠিন কোন কিছু সৃষ্টি করার মত কাজ করা তো কিছুতেই সম্ভব নয়। এরা সম্পূর্ণভাবে অক্ষম । কাজেই এহেন অক্ষম কোন বস্তু কেমন করে উপাস্য হতে পারে)। ///.09119021-0017

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।