১৩৬ তফসীরে মা'আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড তফসীরের সার-সংক্ষেপ যাকে আল্লাহ্. তা'আলা পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথে আনতে পারে না (কাজেই আক্ষেপ করা বৃথা)। আর আল্লাহ্ তাআলা তাদেরকে তাদের পথশ্রষ্টতার মাঝে উদ্ভ্রান্ত ছেড়ে দিয়ে থাকেন (যাতে একত্রেই পূর্ণ শান্তি প্রদান করতে পারেন)। লোকেরা আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে যে, কখন তা অনুষ্টিত হবে । আপনি-বলে দিন যে, এর অনুষ্ঠান সংক্রান্ত) জ্ঞান (অর্থাৎ কখন তা অনুষ্ঠিত হবে তা) শুধু আমার পালনকর্তার কাছেই রয়েছে (অন্য কেউ এ ব্যাপারে জানে না)। এর নির্ধারিত সময়ে একমাত্র আল্লাহ্ ছাড়া অন্য কেউ একে প্রকাশ করবেন না। (আর প্রকাশের অবস্থা হবে এমন যে, যখন তার অনুষ্ঠান হবে, তখন সবাই জানতে পারবে । নির্ধারিত সময়ের আগে কারও অনুরোধে তা প্রকাশ করা হবে না। কারণ) সেটা হবে আসমানসমূহ এবং যমীনসমূহের জন্য অতি কঠিন ও বিরাট ঘটনা । (কাজেই) তা তোমাদের উপর (তোমাদের অজান্তে) একান্ত দৈবাৎ এসে উপস্থিত হবে । (ফলে সেটা দেহকে পরিবর্তিত ও বিকৃত করে দেওয়ার ব্যাপারে যেমন কঠিন হবে, তেমনিভাবে অন্তরের পরেও তার কঠিন প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে। বন্জুত পূর্ব থেকে বাতলে দেওয়া হলে এমনটা হতো না। আর তাদের জিজ্ঞেস করাটাও একান্ত মামুলি প্রশ্ন নয়; বরং) তারা আপনার নিকট এমনই (পীড়াপীড়ি ও প্রবলতার) সাথে জিজ্ঞেস করে যে, আপনি যেন এ বিষয়ে তদন্ত-গবেষণা করে নিয়েছেন (আর এই তদস্ত-গবেষণার পর আপনি তার ব্যাপক জ্ঞানও লাভ করে নিয়েছেন)। আপনি বলে দিন যে, (বর্ণিত) এ ব্যাপারে বিশেষ জ্ঞান একমাত্র আল্লাহ্র কাছেই রয়েছে। কিন্তু অধিকাংশ লোক (এ বিষয়ে) জানে না [যে, কোন কোন বিষয়ের জ্ঞান আল্লাহ্ রাব্বুল আলামীন নিজেরে কাছেই সংরক্ষণ:করে রেখেছেন। নবী-রাসূলদেরও সে ব্যাপারে বিস্তারিত সংবাদ. দেননি । সুতরাং এই না জানার দরুন কোন নবীর কিয়ামতের সঠিক সময় সম্পর্কিত অজ্্রতাকে (নাউযুবিপ্লাহ) নবী না হওয়ার প্রমাণ মনে করে-তা এভাবে যে, নবুয়ত সাব্যস্ত হওয়ার জন্য এই ইলম অপরিহার্য, আর অপরিহার্য বিষয়ের অনুপস্থিতি তার সাথে সম্পৃক্ত বিষয়েরও অনুপস্থিতির প্রমাণ । অথচ প্রথম পর্টিই সম্পূর্ণ ভ্রান্ত) । পূর্ববর্তী আয়াতসমূহে কুফ্ফার ও মুনকেরীনদের হঠকারিতা এবং আল্লাহ্ তা'আলার মহা কুদরতের প্রকৃষ্ট দলীল-প্রমাণ থাকা সত্বেও ঈমান না আনার আলোচনা ছিল । আর বর্তমান বিষয়টি রাসূলে করীম (সা)-এর জন্য উম্মত এবং সাধারণ সৃষ্টির সাথে তার অসাধারণ প্রীতি ও দয়ার কারণে তার চরম মনোবেদনা ও দুঃখের কারণ হতে পারত বলে আলোচ্য আয়াতগুলোর প্রথম আয়াতে তাকে সান্ত্বনা প্রদান করে বলা হয়েছে-যাদেরকে আল্লাহ্ নিজে পথভ্রষ্ট করে দেবেন, তাদেরকে কেউ পথ দেখাতে পারে না। আর আল্লাহ্ তা'আলা এ ধরনের লোকদের পথত্রষ্টতায় উদ্ভ্রান্ত অবস্থায়ই ছেড়ে দেন। সারমর্ম এই যে, তাদের হঠকারিতা এবং সত্য গ্রহণে অনীহার দরম্ন তিনি যেন মনঃক্ষণ্র না হন। কারণ সত্য বিষয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন ও হৃদয়গ্রাহী ভঙ্গিতে পৌছে দেওয়াই ছিল তার ///.09119021-0017
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।