১৩৪ তফসীরে মা'আরেফুল কোরআন চতুর্থ খণ্ড কোরআন করীম বিভিন্ন সূরা ও আয়াতে এই পর্যায়করমিকতার আলোচনা করেছে। বলা হয়েছে £ 55 05 00১ 0 ৪০০5 ০9 325 05 ৮1০05 ৫ 29405151205 8 অর্থাৎ তারা যখন সে বিষয় বিস্মৃত হয়ে বসেছে, যা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের জন্য সব ব্যাপারে দরজা খুলে দিয়েছি। এমনকি তারা তাদের প্রাপ্ত ধন-দৌলতের কারণে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে । আর আমি তাদেরকে হঠাৎ আযাবের মাধ্যমে পাকড়াও করেছি। আর তখন তারা অব্যাহতি লাভের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। এই যে “ইসতিদরাজ' এটা কাফিরদের সাথেও ঘটে থাকে এবং পাপী মুসলমানের সাথেও । সে কারণেই সাহাবায়ে কিরাম (রা) এবং পূর্ববর্তী মহাত্মা মনীষীদের যখনই কোন পার্থিব নিয়ামত বা ধন-দৌলত আল্লাহ্ তা'আলা দান করতেন, তখন তীরা ভীতি বিহবলতার দরুন ইস্তিদরাজের ভয় করতেন যে, পার্থিব এই দৌলতই না আবার আমাদের জন্য ইস্তিদরাজের কারণ হয়ে দীড়ায়। তৃতীয় আয়াতে এই ইস্তিদরাজ তথা পর্যায়ক্রমিক অবকাশ দানের বর্ণনা দেওয়া হয়েছে ঃ 55 3০১4 3 ৪ 45 অর্থাৎ আমি গোনাহগারদের অবকাশ দিতে থাকি। আমার ব্যবস্থা বড়ই কঠিন। চতুর্থ আয়াতে রয়েছে, কাফিরদের সেই অর্থহীন ধারণা-কল্পনার খপ্ডন যে (নাউযুবিল্লাহ) মহানবী (সা) মস্তি বিকৃতিতে ভুগছেন বলা হয়েছে £ ৬৯ ১/২৯ */৪৯০-১০1১54::149| ১০254 অর্থাৎ তারা কি চিন্তাভাবনা করে দেখে না যে, যার সাথে তাদের পালা পড়েছে তার সামান্যতমও মস্তিষ্ক বিকৃতি নেই। তাঁর বুদ্ধি-বিবেচনার সামনে তো সমগ্র পৃথিবীর: বুদ্ধিজীবীর চিন্তাশীলতা পর্যন্ত অবাক ও বিশ্মিত। তার সম্পর্কে বিকৃতির ধারণা করা তো নিজেরই মস্তি বিকৃতির লক্ষণ । মহানবী (সা) তো পরিষ্কার ও প্রকৃষ্ট তথ্যসমূহ বর্ণনা করে থাকেন এবং আখিরাতে আল্লাহ্ তা'আলার কঠিন আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করেন। পঞ্চম আয়াতে এই দু*টি বিষয় সম্পর্কে মনোনিবেশ সহকারে চিন্তা করার আহবান জানানো হয়েছে। প্রথমত আল্লাহ্ তাআলার সৃষ্ট আসমান, যমীন এবং এতদুভয়ের মধ্যবর্তী অসংখ্য বি্বয়কর সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। দ্বিতীয়ত নিজের জীবনকাল আর কর্মবিকাশের প্রতি লক্ষ্য রাখা। আল্লাহ্র অসংখ্য সৃষ্টি সম্পর্কে সামান্য মনোনিবেশ সহকারে চিন্তা করলে একজন স্থুলবুদ্ধি মানুষও আল্লাহ্ তা'আলার মহা কুদরতের পরিচয় ও দর্শন লাভে সমর্থ হতে পারে । আর যারা কিছুটা সূন্ম ও গভীর দৃষ্টিসম্পন্ন তারা তো বিশ্বের প্রতিটি অণুপরমাণুকে মহা শক্তিশালী ও মহাজ্ঞানী আল্লাহ্ রাব্বুল আলামীনের তস্বীহ ও প্রশংসা-কীর্তনে নিয়োজিত দেখতে পায় । যে দর্শনের পর আল্লাহ্ তা'আলার প্রতি ঈমান আনা এবং বিশ্বাস স্থাপন করা একটি অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে যায়। ///.09119021-0017
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।