১৩২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড তফসীরশাস্ত্রের ইমাম ইবনে জারীর নিজের সনদে উদ্ধীত করেছেন৷ যে, রাসূলে করীম (সা) এ আয়াতটি -ভিলাওয়াত করার পর বললেন, এ আয়াতে যে উন্প্তের কথা বলা হয়েছে সে উম্মত হলো আমার উম্মত, যারা নিজেদের বিবাদ-বিসংবাদের মীমাংসা করবে ন্যায়ের ভিত্তিতে অর্থাৎ আল্লাহ্ তা“আলার আইন মুতাবিক। আর যাবতীয় লেনদেনের ব্যাপারে ন্যায়ের প্রতি লক্ষ্য রাখবে। | আবদ্ ইবনে হুমাইদের এক রেওয়ায়েতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (সা) সাহাবায়ে কিরাম (রা)-কে উদ্দেশ্য করে বললেন, এ আয়াতটি তোমাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আর তোমাদের পূর্বেও একটি উম্মতকে এ সমস্ত বৈশিষ্ট্য দান করা হয়েছিল। অতঃপর তিনি তিলাওয়াত করলেন ১১5: 2১ ০1 5১:4:251 ০:১০ 1৯৪ ১ অর্থাৎ হযরত মুসা (আ)-এর উম্মতের মধ্যেও একটি দল এ সমস্ত গুণ-বৈশিষ্ট্যমপ্তিত ছিল। তারাও মানুষকে সৎ পথ প্রদর্শন এবং নিজেদের বিবাদ-বিসংবাদের মীমাংসার ব্যাপারে ন্যায়ের অর্থাৎ আল্লাহ্ প্রদত্ত শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করত । বস্তুত হযরত মুহাম্মদ (সা)-এর উম্মতকেও আল্লাহ্ তাঁআলা এ সমস্ত গুণ-বৈশিষ্ট্যে অনন্য করে দিয়েছেন। এর সার-সংক্ষেপ হলো দুটি চরিত্র। একটি হলো অন্যান্য লোকের নেতৃত্ব দান, পথ প্রদর্শন কিংবা পরামর্শ দানে শরীয়তের অনুসরণ করা। দ্বিতীয়টি হলো পরস্পরের মধ্যে কোন ঝগড়া-বিবাদের সৃষ্টি হলে শরীয়তের আইন অনুসারে তার মীমাংসা করা । লক্ষ্য করলে বোঝা যায় যে, এ দুটি চরিব্রই এমন যা কোন জাতি ও সম্প্রদায়ের মঙ্গল, সুখ-সাচ্ছন্দ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের. যমীন হতে পারে যে, শাস্তি ও যুদ্ধ আর মৈত্রী ও. শক্রতা যেকোন্ অবস্থায়ই তাদের নীতি হবে ন্যায় ও সত্যনিষ্ঠ।. বন্ধু হোক আর প্রতিপক্ষ হোক, যাকেই যে পরামর্শ দেবে, যে কর্মপন্থা বাতলাবে, তাতে ন্যায়েরই অনুসরণ করবে। আর প্রতিপক্ষের সাথে বিবাদের ক্ষেত্রেও ন্যায়ের সমর্থনে নিজের যাবতীয় ধ্যান-ধারণা ও কামনা-বাসনাকে বিসর্জন দিয়ে দেবে । এরই সার-সংক্ষেপ হলো সত্যনিষ্ঠা। এই সত্যনিষ্ঠাই মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর উম্মতের মর্যাদা অন্য সমস্ত উম্মত অপেক্ষা অধিক হওয়ার রহস্য এবং তাদের বৈশিষ্ট্য ৷ যারা সত্যিকারভাবে উম্মতে মুহাম্বদী তারা নিজের সমগ্র জীবনকে ন্যায়ের অনুগামী করে দেয়। যে দল বা পার্টির নেতৃত্ব দেয় তাও একাস্ত নির্ভেজাল ন্যায় ও সত্যের ভিত্তিতেই দিয়ে থাকে । নিজের ব্যক্তিগত কোন স্বার্থ বা কামনা-বাসনা এবং বংশগত কিংবা জাতীয় আচার আচরণের কোন প্রভাব তাতে থাকতে দেয় না। আর পারস্পরিক বিবাদ-বিসংবাদের ক্ষেত্রেও সবসময় ন্যায়ের সামনে মস্তক অবনত করে দেয়। ' কাজেই সাহাবায়ে কিরাম (রা) ও তাবেঈন (রা)-এর সমগ্র ইতিহাস এই চরিত্রেরই বিকাশ । পক্ষান্তরে যখনই এ উত্মতের উল্লিখিত দুটি চরিত্রে কোন রকম ক্রুটি-বিচ্যুতি ঘটেছে, তখন থেকেই শুরু হয়েছে অবনতি ও বিপর্যয় । অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজ এই সত্য ও ন্যায়নিষ্ঠ উম্মতই নির্ভেজাল রিপুর পূজারীতে পরিণত হয়ে গেছে। তাদের কোন দল বা জামাত গঠিত হলে তা একান্ত আত্মস্বার্থ এবং নিকৃষ্ট ও তুচ্ছ পার্থিব লাভালাভের ভিত্তিতেই গঠিত হয়। একে অপরকে যে সমস্ত বিষয়ে নিয়মানুবর্তিতার আমন্ত্রণ জানায়, তাও রৈপিক কামনা-বাসনা অথবা বংশীয় আচার প্রথার ///.09119021-0017
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।