তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আ'রাফ ১২৯ প্রথমত আল্লাহ তাআলার 'জন্য এমন কোন নাম ব্যবহার করা, যা ক্লোরআন-হাদীসের দ্বারা প্রমাণিত নয়। সত্যপন্থী ওলামা এ ব্যাপারে একমত যে, আল্লাহর নাম ও গুণাবলীর ব্যাপারে কারোরই এমন কোন অধিকার নেই যে, যে যা ইচ্ছা নাম রাখবে কিংবা যে গুণে ইচ্ছা তাঁর গুণকীর্তন করবে । শুধুমাত্র সে সমস্ত শব্দ প্রয়োগ করাই আবশ্যক, ধা কোরআন ও সুন্নাহৃতে আল্লাহ তা“আলার নাম কিংবা গুণবাচক হিসাবে উল্লিখিত রয়েছে । যেমন আল্লাহকে “করীম' বলা যাবে কিন্তু “সঘী' বা দাতা" বলা যাবে না। 'নূর' বলা যাবে, কিন্তু 'জ্যোতি' বলা যাবে না। *শাফী” বলা যাবে, কিন্তু “তবীব' বা 'চিকিৎসক' বলা যাবে না। কারণ এই দ্বিতীয় শব্দগুলো প্রথম শব্দের সমার্থক হলেও কোরআন-হাদীসে বর্ণিত হয়নি। ইসলামে বিকৃতি সাধনের দ্বিতীয় পন্থা হলো আল্লাহর যে সমস্ত নাম কোরআন হাদীসে উল্লেখ রয়েছে সেগুলোর মধ্যে কোন নামকে অশোভন মনে করে বর্জন বা পরিহার করা । এতে সে নামের প্রতি বেআদবি বা অবজ্ঞা প্রদর্শন বোঝা যায়। __কোন লোককে আল্লাহ তা+আলার জন্য নির্ধারিত নামে সম্বোধন করা জায়েয নয় 8 তৃতীয় পন্থা হলো আল্লাহর জন্য নির্ধারিত নাম অন্য কোন লোকের জন্য ব্যবহার করা। তবে এতে এই ব্যাখ্যা রয়েছে যে, আসমায়ে-হুস্নাসমূহের মধ্যে কিছু নাম এমনও আছে যেগুলো স্বয়ং কোরআন ও হাদীসে অন্যান্য লোকের জন্যও ব্যবহার করা হয়েছে। আর কিছু নাম রয়েছে যেগুলো শুধুমাত্র আল্লাহ ব্যতীত অপর কারো জন্য ব্যবহার করার কোন প্রমাণ কোরআন-হাদীসে নেই। যেসব নাম আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ব্যবহার করা কোরআন-হাদীস দ্বারা প্রমাণিত সেসব নাম অন্যের জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন; রাহীম, রাশীদ, আলী, কারীম, আজীজ প্রভৃতি । পক্ষান্তরে আল্লাহ ছাড়া অপর কারো জন্য যেসব নামের ব্যবহার কোরআন-হাদীস দ্বারা প্রমাণিত নয়, সেগুলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট । আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এগুলোর ব্যবহার করাই উল্লিখিত ইলহাদ' তথা বিকৃতি সাধনের অন্তর্ভুক্ত এবং নাঙ্ছায়েয ও হারাম । যেমন, রাহ্মান, সুবহান, রাযযাক, খালেক, গাফ্ফার, কুদ্দুস প্রভৃতি। , তদুপরি এই নির্দিষ্ট নামগুলো যদি আল্লাহ ছাড়া অপর কারো ক্ষেত্রে কোন ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে হয় যে, যাকে এসব শব্দের দ্বারা সম্বোধন করা হচ্ছে তাকেই যদি খালেক কিংবা রাযযাক মনে. করা হয়, তাহলে তা সম্পূর্ণ কুফর । আর বিশ্বাস যদি ভ্রান্ত না হয়, শুধুমাত্র অমনোযোগিতা কিংবা না বোঝার দরুন কাউকে খালেক, রাষ্যাক, রাহমান কিংবা সুবহান বলে ডেকে থাকে, তাহলে তা যদিও কুফর নয়, কিন্তু শিরিকীসুলভ শব্দ হওয়ার কারণে কঠিন পাপের কাজ বটে। পরিতাপের বিষয়, ইদানীং সাধারণভাবেই মুসলমানরা এই ভুলে নিপতিত । কিছু লোক এমনও রয়েছে, যারা ইসলামী নাম রাখাই ছেড়ে দিয়েছে। তাদের আকার-অবয়ব ও স্বভাব-চরিত্রে তাদেরকে মুসলমান বলে বোঝা এমনিতেই কঠিন হয়ে পড়েছিল, যা-ও নামের দ্বারা বোঝা যাচ্ছিল, তাও ইংরেজি কায়দায় নতুন নাম রাখা হচ্ছে। মেয়েদের নাম ইসলামী মহিলাদের নাম আরো বেশি আফসোসের ব্যাপার এই যে, যাদের ইসলামী নাম আবদুর রাহমান, আবদুর রাষ্যাক, আবদুল গাফ্ফার, আবদুল কুদ্দুস প্রভৃতি রাখা হয়েছে বা হচ্ছে তাতে. সংক্ষেপনের মা'আরেফুল কুরআন (ধর্থ খণ্ড) ১৭ ///.09119021-0017

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।