তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আ'রাফ ১২৩ এতে দান ও প্রতিদানের তাৎপর্য বলে দেওয়া হয়েছে যে, তোমরা যাকে প্রতিদান এবং কোন কর্মের বিনিময় বলে ভাবছ, প্রকৃতপক্ষে তাও আমারই দান ও উপহার । কারণ তোমরা যে কর্মের বিনিময়ে এই প্রতিদান লাভ করলে সে কাজটি নিজেই ছিল আমার দান। দ্বিতীয় আয়াতেও এ বিষয়টিরই অধিকতর বিশ্লেষণ করা হয়েছে যে, হিদায়েত ও পথত্রষ্টতা উভয়টিই আল্লাহ তাআলার ক্ষমতাধীন। তিনি যাকে হিদায়েত দিতে চান, সে হিদায়েতপ্রাপ্ত হয়। যেসব কাজ সে করে তা সবই হিদায়েতের চাহিদা অনুযায়ী সংঘটিত হয় +_ ১০৮৫ ০১৮৪1 ১29৭ ০৩ ক ১৬৯ ১5৮ ব্িজা ১১৪৪১৭০1০৭৩ বস্তুত যে লোক পথত্রষ্টতায় নিপতিত হয়, তার সব কাজই সেমত হতে থাকে । কাজেই বলা হয়েছে 812 (৫ :409:54 4440 (11৩০ সি জি এ, (22১57441311) ৫ ০১৮,০৮ % 251 অর্থাৎ আমি অনেক জ্বিন ও মানুষ তৈরি করেছি জাহান্নামের জন্য, যাদের লক্ষণ হলো এই যে, উপলব্ধি করার জন্য তাদের অন্তর রয়েছে, দেখার জন্য রয়েছে চোখ এবং শোনার জন্য রয়েছে কান; এক কথায় সবই তাদের রয়েছে; সেগুলোর সম্যবহার করলে সরল-সঠিক পথ পেতে পারে এবং মঙ্গলামঙ্গল ও লাভ-ক্ষতি সবই বুঝতে পারে। কিন্তু তাদের অবস্থা এই যে, তারা না অন্তর-দিয়ে কোন বিষয়কে উপলব্ধি করে, না চোখের দ্বারা-কোন্ন কিছু দেখে; আর নাই-বা কানের দ্বারা কোন কিছু শোনে । এতে প্রসঙ্গক্রমে বলে দেওয়া হয়েছে যে, আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদীর বা নিয়তি যদিও অতি গোপন রহস্য এবং যদিও কেউ এ পৃথিবীতে তা জানতে পারে না কিন্তু লক্ষণাদির দ্বারা তার কিছুটা অনুমান করা যেতে “পারে ! যারা জাহান্নামবাসী তাদের লক্ষণ হলো এই যে, তারা রাব্বুল আলামীন যে বুদ্ধি-বিবেচনা ও চোখ-কান দিয়েছেন, সেগুলোকে তারা যথাস্থানে ব্যবহার করে না এবং প্রকৃত উদ্দেশ্য যার দ্বারা অশেষ ও চিরস্থায়ী, আনন্দ ও সম্পদ অর্জিত হতে পারে সেদিকে মনোনিবেশ করে না। ্ কাফিরদের না বোঝা, না দেখা ও না শোনার তাৎপর্য ঃ এ আয়াতে সেসব লোকের বোঝা, দেখা ও শোনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, এরা কিছুই বোঝে না, কোন কিছু দেখেও না এবং শোনেও না । অথচ বাস্তবে এরা পাগল বা উন্মাদ নয় যে, কিছুই বুঝতে 'পারেনা । অন্ধ নয় যে, কিছু দেখবে না কিংবা কালাও নয় যে, কোন কিছু শুনবে না। বরং প্রকৃতপক্ষে এরা পার্থিব বিষয়ে অধিকাংশ লোকের তুলনায় অধিক সতর্ক ও চতুর । কিন্তু কথা হলো এই যে, আল্লাহ তাআলা স্বীয় সৃষ্টিসমূহের মধ্যে প্রতিটি সৃষ্টির প্রয়োজন অনুপাতে তার জীবনের লক্ষ্য অনুযায়ী বুদ্ধি ও উপলব্ধি ক্ষমতা দান করেছেন । যেসব জিনিসকে আমরা বুদ্ধি-বিবর্জিত ও অনুভূতিহীন বলে মনে করি, প্রকৃতপক্ষে সেগুলোও জ্ঞান-বুদ্ধি ও চেতনা-অনুভূতি বিবর্জিত নয়। অবশ্য এসব বিষয় সেগুলোর মাঝে.সে অনুপাতেই দেয়া হয়েছে যেটুকু তাদের অস্তিত্বের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যথেষ্ট । সবচেয়ে কম বুদ্ধি ও //4.09119021-0017

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।