তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১২২ তফসীরে মা'আরেফুল কোরআন ৷ চতুর্থ খণ্ড এ বিষয়টি কোরআন মজীদের বহু আয়াতে বারবার আলোচিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, হিদায়ৈত ও গোমরাহী, কল্যাণ ও অকল্যাণ এবং ভাল ও মন্দের স্রষ্টা একমাত্র আল্লাহ্‌। তিনি মানুষের সামনে ভাল-মন্দ কিংবা সঠিক ও বেঠিক উভয়. পথই মুক্ত করে দিয়েছেন এবং তাদেরকে বিশেষ এক ক্ষমতাও দিয়ে দিয়েছেন। সে তার এই ক্ষমতাকে যদি ভাল ও সঠিক পথে ব্যয় করে, তবে পুণ্য ও জান্নাতের অধিকারী হবে, মন্দ ও বেঠিক-পথে ব্যয় করলে আযাব ও জাহান্নাম হবে তার বাসস্থান । এ . এ ক্ষেত্রে-একথাটিও লক্ষণীয় যে, হিদায়েতপ্রাপ্তদের একবচনে উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পথত্রষ্ট-গোমরাহ, তাদের উল্লেখ করা- হয়েছে বহুবচনে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, হিদায়েতের পথ শুধুমাত্র একটি ৷ তা*হলো সত্য-দীন, যা হযরত আদম (আ) থেকে শুরু করে খাতেমুল আম্বিয়া হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত সমস্ত নবী-রাসূল (আ)-এরই পথ ছিল। সবার সূলনীতিই.এক ও অভিন্ন। কাজেই যারা সত্যনিষ্ঠ তারা যে-যুগেই হোক না কেন, যে নবীরই উম্মত হোক না কেন এবং ঘে আসমানি ধর্ম কিংবা দীনেরই অনুসারী হোক না কেন, সবাই মূলত এক এবং একই ধর্মের অনুসারী বলে গণ্য । পক্ষান্তরে পৎত্রষ্টতার জন্য রয়েছে হাজারো ভিন্ন ভিন্ন পষ্থা। সেজন্যই পথভর্টদের উল্লেখ প্রসঙ্গে বহুবচন ব্যবহার করে বলা হয়েছে £ ১১১... ১ 47১3 এ আয়াতে আরো একটি বিষয় লক্ষণীয় যে, যারা গোমরাহী অবলম্বন করে, তাদের অশুভ পরিণতি বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, তারা ক্ষতির সম্মুখীন হবে। পক্ষান্তরে যারা হিদায়েতগ্রাপ্ত তাদের জন্য কোন বিশেষ দান-প্রতিদানের কথা বলা হয়নি; বরং এতটুকু বলেই যথেষ্ট করা হয়েছে যে, তারা হিদায়েতপ্রাপ্ত। এতে ইঙ্গিত করা হয়েছে যে, হিদায়েতই এমন এক মহান নিয়ামত যা' দীন-দুনিয়ার যাবতীয় নিয়ামত ও রহমতকে পরিবেষ্টিত করে রেখেছে। এ পৃথিবীতে সৎজীবন এবং আখিরাতে জান্নাত প্রাপ্তির মত নিয়ামতসমূহও হিদায়েতের সাথেই সম্পৃক্ত। এ দিক দিয়ে হিদায়েত নিজেই এক বিরাট নিয়ামত ও মহা দান, যার পরে অন্যান্য নিয়ামত পৃথকভাবে গণনা করার প্রয়োজন অবশিষ্ট থাকে না, যা হিদায়েতের প্রতিদানে পাওয়া যাবে। এর উদাহরণ অনেকটা এমন__ কোন বিরাট রাজ্য ও রাজক্ষমতার অধিকারী কোন লোককে যেন বলে দিলেন যে, তুমি আমার একান্ত ঘনিষ্ঠ লোক । আমরা তোমার কথা শুনব এবং মানব । এমতাবস্থায় যেকোন লোক বুঝতে পারে যে, এর চেয়ে বড় কোন পদমর্যাদা কিং কোন সম্পদই সে লোকের জন্য আর থাকতে পারে না। | তেমনিভাবে স্বয়ং আল্লাহ্‌ রাব্বুল আলামীন যদি কাউকে হিদায়েতপ্রাপ্ত বলে আখ্যায়িত বলেছেন, আল্লাহ তা'আলার ইবাদত-উপাসনা নিজেই তার প্রতিদান এবং বৃহত্তর দান। যে লোক আল্লাহর যিকিরে নিয়োজিত থাকে, সে তখনই আল্লাহর দান নগদে পেয়ে যায় । তদুপরি তার জন্য পরকালে নির্ধারিত থাকে জান্নাতের অন্যান্য নিয়ামত । এতেই কোরআন মজীদের এ আয়াতের মর্ম বোঝা যায়, যাতে বলা হয়েছে 82 ৫ ১2 21১১ এতে একই বন্তুকে প্রতিদান ও দান দুই-ই বলা হয়েছে, অথচ এ দুটি আলাদা আলাদা বিষয়। প্রতিদান হয় কোন: কিছুর বিনিময়ে, আর দান হয় বিনিময় ছাড়া ।. ///.09119021-0017

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।