তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১২০ তফসীরে মা“আরেফুল. কোরআন ॥ চতুর্থ খণ্ড সত্যতা ও সঠিকতার ব্যাপারে সামান্যতম সন্দেহের অবকাশও থাকতে পারে না, তখন তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে এবং আল্লাহ্‌ তাআলার নিদর্শন বা আয়াতসমূহকে অমান্য করতে থাকে। কোন কোন তফসীরকার মনীষী বলেছেন যে, এতে উদ্দেশ্য হলো, বনী ইসরাঈল, যারা মহানবী (সা)-এর আবির্ভাবের প্রাককালে তার নিদর্শন ও লক্ষণাদি এবং তীর গুণবৈশিষ্ট্য সম্পর্কে তওরাতে পাঠ করে মানুষকে বলতো এবং তারা নিজেরাও তার আগমন প্রতীক্ষায় ছিল। কিন্তু তার আগমনের পর তারাই সবচেয়ে বেশি বিরোধিতা ও শক্রুতায় প্রবৃত্ত হয় এবং তওরাতের বিধি-বিধান থেকে এমনভাবে বেরিয়ে যায়, যেমন করে বেরিয়ে গিয়েছিল বাল'আম ইবনে বাউরা । আয়াতের শেষাংশে বলা হয়েছে 8১5১5524142 ০:০-৪]। ১৮-১.% অর্থাৎ আপনি সে সমস্ত লোকের কাহিনী তাদেরকে শুনিয়ে দিন। হয়তো তাতে তারা কিছুটা চিন্তা করবে এবং এ ঘটনার দ্বারা শিক্ষা গ্রহণ করবে । তৃতীয় আয়াতে বলা হয়েছে__আল্লাহ্‌র নিদর্শনসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের অবস্থা একান্তই নিকৃষ্ট । আর এসব লোক নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করছে, অন্য কারোরই কিছু অনিষ্ট করছে না। উল্লিখিত আয়াতসমূহ এবং তাতে বিবৃত ঘটনায় চিন্তাশীলদের জন্য বহু জ্ঞাতব্য বিষয় এবং শিক্ষা ও উপদেশ রয়েছে। প্রথমত কারো পক্ষে নিজের জ্ঞান-গরিমা এবং ইবাদত-উপাসনার ব্যাপারে গর্ব করা উচিত নয়। কারণ সময় বদলাতে এবং বিপরীতগামী হতে দেরী হয় না। যেমন. হয়েছিল বাল্‌*আম ইবনে বাউরার পরিণতি । ইবাদত-উপাসনার সাথে সাথে আল্লাহ্র শোকরগৌযারী ও তাতে দৃঢ়তার জন্য আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করা এবং তার উপর ভরসা করা কর্তব্য । দ্বিতীয়ত এমন সব পরিবেশ ও কার্যকলাপ থেকে বেঁচে থাকা উচিত, যাতে স্বীয় ধর্মীয় ব্যাপারে ক্ষতির আশঙ্কা থাকে, বিশেষ করে ধন-সম্পদ ও সস্তান-সম্ততির ভালবাসার ক্ষেত্রে সেই অশুভ পরিণতির কথা সর্বক্ষণ স্বরণ রাখা আবশ্যক। তৃতীয়ত অসৎ ও পৎত্রষ্ট লোকদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের নিমন্ত্রণ বা. উপহার- উপটৌকন গ্রহণ করা থেকে বেঁচে থাকাও কর্তব্য । কারণ ভ্রান্ত লোকদের উপটৌকন গ্রহণ করার কারণেই বাল্‌'আম ইবনে বাউরা এই মহাবিপদের সম্মুখীন হয়েছিল। চতুর্থত অশ্লীলতা ও হারামের অনুসরণ গোটা জাতির জন্য ধ্বংস. ও বিলুত্তির কারণ হয়ে দীড়ায়। যে জাতি নিজেদেরকে বিপদাপদ থেকে বিমুক্ত রাখতে চায়, তার কর্তব্য হলো নিজ জাতিকে যথাশক্তি অশ্লীলতার প্রকোপ হতে বিরত রাখা । অন্যথায় আল্লাহ্‌ তা'আলার আযাবকেই আমন্ত্রণ জানানো হবে। পঞ্চমত আল্লাহ্র আয়াতসমূহের বিরুদ্ধাচারণ করলে মানুষ আযাবে পতিত হয় এবং এর কারণে শয়তান তার উপর প্রবল হয়ে গিয়ে আরও হাজার রকমের মন্দ কাজে উদ্বুদ্ধ করে দেয়। কাজেই যে লোককে আল্লাহ্‌ তা'আলা দীনের জ্ঞান দান করেছেন, সাধ্যমত সে জ্ঞানের সম্মান দান এবং নিজ আমল সংশোধনের চিন্তা থেকে এক মুহূর্তের জন্য বিরত না থাকা তার একান্ত কর্তব্য । ///.09119021-0017

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।