তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড সে মুহূর্তে আল্লাহ্‌র মহা কুদরতের এক আশ্চর্য বিস্বয় দেখা দেয় মুসা (আ) ও তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করতে গিয়ে সে যেসব বাক্য বলতে চাইছিল সেসবই জাব্বারীনদের বিরুদ্ধে উচ্চারিত হয়ে যাচ্ছিল। তখন সবাই চীৎকার করে উঠল__তুমি যে আমাদের জন্যই বদদোয়া করছ। বাল্'আম বলল, এটা আমার ইচ্ছকৃত নয়_আমার জিহ্বা এর বিরুদ্ধাচরণে সমর্থ নয়। ফল দাড়াল এই যে, সে সম্প্রদায়ের উপর ধ্বংস নাযিল হলো! আর বাল্*'আমের শাস্তি হলো এই যে, তার জিহ্বা বেরিয়ে এসে বুকের উপর লটকে গেল । এবার সে নিজ সম্প্রদায়কে বলল, আমার যে দুনিয়া-আখিরাত সবই শেষ হয়ে গেল। আমার দোয়া যে আর চলছে না। তবে আমি তোমাদের একটা কৌশল বলে দিচ্ছি, যার দ্বারা তোমরা মূসা (আ)-এর বিরুদ্ধে জয়ী হতে পারবে। তা হলো এই যে, তোমরা তোমাদের সুন্দরী নারীদের সাজিয়ে বনী ইসরাঈল সৈন্যদের মাঝে পাঠিয়ে দাও। তাদেরকে একথা ভাল করে বুঝিয়ে দাও যে, বনী ইসরাঈলদের লোকেরা তাদের সাথে.যা-ই কিছু করতে চায়, তারা যেন তা করতে দেয়; কোন রকম বাধ যেন না সাধে । এরা মুসাফির, দীর্ঘদিন ঘর ছাড়া, হয়তো বা এরা এ ব্যবস্থায় হারামকারীতে লিপ্ত হয়ে পড়বে । আর আল্লাহ্‌র নিকট হারামকারী অত্যন্ত ঘৃণিত কাজ । যে জাতির মাঝে তা অনুপ্রবেশ করে, অবশ্য তাতে গযব ও অভিসম্পাত নাযিল হয়, সে জাতি কখনও বিজয় কিংবা কৃতকার্যতা অর্জন করতে পারে না। বাল্‌'আমের এই পৈশাচিক চালটি তাদের বেশ পছন্দ হলো এবং সেমতেই কাজ করা হলো। বনী ইসরাঈলদের জনৈক নেতৃস্থানীয় ব্যক্তি এ চালের. শিকার হয়ে গেল। হযরত মূসা (আ) তাকে এই দু্বর্ম থেকে নিবৃত্ত হতে বললেন। কিন্তু সে বিরত হলো না; বরং পৈশার্টিক ফাদে জড়িয়ে পড়ল। ফলে বনী ইসরাঈলের মাঝে কঠিন প্লেগ ছড়িয়ে পড়ল। তাতে একই দিনে সত্তর হাজার ইসরাঈলী মৃত্যুস্থখে পতিত হলো। এমনকি যে লোরু অসৎ কর্মে লিপ্ত হয়েছিল, তাকে এবং যার সাথে লিপ্ত হয়েছিল তাকে বনী ইসরাঈলরা হত্যা করে প্রকাশ্যে টাঙিয়ে রাখল যাতে অন্যরা শিক্ষা গ্রহণ করে এবং তারা সবাই তওবাও. করল । তখন সে প্লেগ দমিত হলো । কোরআন মজীদে উল্লিখিত এ ব্যাপারে বলা হয়েছে, ৫: 21. $ অর্থাৎ আমি আমার নিদর্শনসমূহ এবং এ সম্পর্কিত জ্ঞান-পরিচয় সে লোককে দান করেছিলাম, কিন্তু সে তা থেকে বেরিয়ে গেছে ।১...। (ইন্সিলাখুন্‌) শব্দটি প্রকৃতপক্ষে পশুদের চামড়ার ভেতর থেকে কিংবা সাপের ছলমের ভেতর থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে বলা হয়। এখানেও আয়াতের জ্ঞানকে একটি পোশাক বা লেবাসের সাথে তুলনা করে বলা হয়েছে যে, এ লোকটি জ্ঞান-বিজ্ঞানের আওতা থেকে সম্পূর্ণভাবে সরে পড়েছে। ১৮2] 45:35 (শয়তান তার পেছছনে লেগে গেছে ।). অর্থাৎ যে পর্যন্ত আয়াতের জ্ঞান এবং আল্লাহ্‌র স্মরণ তার সাথে ছিল, সে পর্যন্ত তার উপর শয়তান কোন রকম প্রভাব বিস্তার করতে, পারছিল না। কিন্তু যখন তা শেষ হয়ে গেল, তখন শয়তান তাকে কাবু করে ফেলল । ১ 1 2+ $ (অতঃপর সে হয়ে গেল গোমরাহদের - অন্তর্ৃক্ত)। অর্থাৎ শয়তান কাবু করে ফেলার দরুন সে পথন্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ///.09119021-0017

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।