তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আ'রাফ ১১৭ কোরআন মজীদে সে লোকের মাম বা কোন পরিচয় উল্লেখ করা হয়নি । তফসীরবিশারদ, সাহাবী ও তাবেঈনদের কাছ থেকে এ ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ রয়েছে। সেগুলোর মধ্যে সকচেয়ে প্রসিদ্ধ এবং অধিকাংশ আলিমের নিকট গ্রহণযোগ্য রেওয়ায়েতটি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে হযরত ইবনে মারদুইয়াহ্‌ রে) উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে যে, সে লোকটির নাম ছিল বাল্‌্'আম ইবনে বাউ“রা। সে সিরিয়ায় বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী কেন্আনের অধিবাসী ছিল। অপর এক রেওয়ায়েতে আছে, সে বনী ইসরাঈল সম্প্রদায়ের লোক ছিল। আল্লাহ্র কোন কোন কিতাবের ইল্ম তার ছিল। তার গুণ-বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন করীমে যে 1 5:91 5১4 বলা হয়েছে, তাতে সে ইল্মের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। ফিরাউনের জলমগ্নতা ও মিসর বিজয়ের পর তখন হযরত মূসা (আ) ও বনী ইসরাঈলদের 'জাববারীন' সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার. হুকুম হলো এবং 'জাব্বারীন' সম্প্রদায় যখন দেখল: যে, মূসা (আ) সমগ্র বনী ইসরাঈল সৈন্যসহ পৌঁছে গেছেন__পক্ষান্তরে তাদের মুকাবিলায় ফিরাউন সম্প্রদায়ের জলমগ্নু হয়ে মরার কথা পূর্ব থেকেই তাঁদের জানা ছিল, তখন (আ) অতি কঠিন লোক, তদুপরি তার সাথে সৈন্যও বিপুল-_তারা এসেছে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য । আপনি আমাদের জন্য আল্লাহ্‌ তা“আলার দরবারে প্রার্থনা করুন, যাতে তিনি তাদেরকে আমাদের মুকাবিলা থেকে ফিরিয়ে দেন। বাল্‌'আম ইবনে বাউ'রা ইস্মে আযম জানত এবং সেই ইস্মের মাধ্যমে যে দোয়া করত তাই কবুল হতো । বাল্'আম বলল, অতি পরিতাপের বিষয়, তোমরা এ কি বলছ! তিনি হলেন আল্লাহ্র নবী। পারি? অথচ আল্লাহ্র দরবারে তার ঘষে মর্ধাদা, তাও আমি জানি! আমি যদি এহেন কাজ করি, তাহলে আমার দুনিয়া-আখিরাত সবই ধ্বংস হয়ে যাবে। জাব্বারীনরা পীড়াপীড়ি করতে থাকলে বাল“আম বলল, আচ্ছা, তাহলে আমি আমার প্রতিপালকের নিকট জেনে নেই এ ব্যাপারে দোয়া করার অনুমতি আছে কিনা । সে তার নিয়মানুষায়ী বিষয়টি জানার জন্য ইস্তেখারা কিংবা অন্য কোন আমল করল । তাতে শ্বপ্নীযোগে তাকে বলে দেওয়া হলো, সে যেন এমন" কাজ কখনও না করে । সে সম্প্রদায়কে বলল যে, বদদোয়া করতে আমাকে বারণ করা হয়েছে । তখন “জাব্বারীন' সম্প্রদায় তাকে একটা বিরাট উপটৌকন দান করল। প্রকৃতপক্ষে সেটি ছিল উৎকোচ বিশেষ । সে যখন সেই উপটৌকন গ্রহণ করে নিল, তখন সম্প্রদায়ের লোকজন তার পেছনে লেগে গেল যে, আপনি এ কাজটি করে দিন। তাদের অনুরোধ-উপরোধ আর পীড়াপীড়ির অন্ত ছিল না। কোন কোন বর্ণনা অনুযায়ী তার স্ত্রী উৎকোচ গ্রহণ করে তাদের কাজটি করে দেওয়ার পরামর্শ দেয়। তখন স্ত্রীর সন্তুষ্টি কামনা এবং সম্পদের মোহ তাকে অন্ধ করে দিল । ফলে সে মুসা (আ) এবং বনী ইসরাঈলদের বিরুদ্ধে বদদোয়া করতে আরন্ত করল । //4.09119021-0017

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।