তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ٦٧١
📝 نص 📖 PDF

১০ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড আযাব দিনের বেলাতে এসে পড়বে অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত । (৯৯) তারা কি আল্লাহর পাকড়াওয্ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে ? বস্তুত-আল্লাহ্র পাকড়াও থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে, যাদের ধ্বংস ঘনিয়ে আসে । তফসীরের সার-সংক্ষেপ . আর আমি উল্লিখিত এবং সেগুলো ছাড়াও অন্য জনপদসমূহের মধ্যে) কোন জনপদে কোন নবী পাঠাইনি। (এমতাবস্থায় যে,) সেখানকার অধিবাসীদের (প্রেরিত নবীকে অমান্য করার দরুন পূর্বাহ্ে সতর্ক করে দেওয়া হয়নি এবং সতর্কতার উদ্দেশ্যে তাদেরকে) আমি দারিদ্র্য ও ব্যাধিতে পাকড়াও করিনি যাতে তারা শিথিল হয়ে পড়ে (এবং কুফরী-কৃতস্নতা ও মিথ্যারোপ থেকে তওরা করে নেয়)। অতঃপর (যখন তারা তাতেও সতর্ক হয়নি, তখন পালাক্রমে কিংবা এ কথা বুঝতে যে, বিপদের পর যে নিয়ামত দান করা হয়, তার মূল্য অধিক হয় এবং নিয়ামতদাতার প্রতি মানুষ স্বাভাবিকভাবে আনুগত্য, প্রকাশ করতে থাকে) আমি দুরবস্থাকে সচ্ছলতায় বদলে দিয়েছি। এমন কি তাদের (এশ্বর্য ও সুস্বাস্থ্যের সাথে সাথে ধন-সম্পদ এবং সন্তান-সন্ততিতেও) বিপুল উন্নতি (সাধিত) হয়েছে। আর (তখন নিজেদের দুর্মতির দরুন) বলতে শুরু করেছে যে, (প্রথমত, সে বিপদাপদ আমাদের কুফরী-কৃতম্তা ও মিথ্যারোপের কারণে ছিল না। যদি তাই হতো, তবে সচ্ছলতা আসবে কেন ? বরং তা হলো সময়ের ঘটনা প্রবাহ । সে জন্যই) আমাদের পিতা-পিতমিহদের জীবনেও (এ দু'টি অবস্থা কখনও) অসচ্ছলতা, (কখনও) সুখ-স্বাচ্ছন্দ্য এসেছে । (তেমনিভাবে আমাদের উপর দিয়েও তাই অতিবাহিত হয়ে গেল। যখন তারা এমনি বিভ্রান্তিতে পড়ল) তখন আমি তাদের আকম্থিকভাবে পাকড়াও করেছি । (ধ্বংসাত্মক আযাবের আগমনের কোন) খবরও ছিল না। (অবশ্য নবীরা সংবাদ দিয়েছিলেন, কিন্তু যেহেতু তারা সে সংবাদকে ভূল মনে করেছিল এবং আমোদ-প্রমোদে বিভোর হয়েছিল, সেহেতু তাদের ধারণাই হয়নি ।) সার (আমি তাদের ধ্বংসাত্মক আযাবের মধ্যে পাকড়াও করেছি, তার কারণ ছিল শুধু তাদের কুফরী ও বিরোধিতা । তা না হলে) যদি সে জনপদের অধিবাসীরা (পয়গন্বরদের প্রতি) ঈমান আনত এবং (তাদের বিরোধিতা থেকে) বেঁচে থাকত, তাহলে আমি (পার্থিব ও আসমানী বিপদের স্থুলে) তাদের উপর আসমানি ও পার্থিব বরকতের ছার উন্মুক্ত করে দিতাম। (অর্থাৎ আকাশ থেকে বৃষ্টি এবং ভূমি থেকে বরকতময় উৎপাদন দান করতাম । অবশ্য এ ধ্বংসের আগে তাদেরকে সচ্ছলতাও দেয়া হয়েছিল একটা রহস্যের ভিত্তিতে । কিন্তু সে সচ্ছলতার মধ্যে বরকত না থাকার কারণে তা প্রাপ্ত নিয়ামতের পরিবর্তে জীবনের জন্য বিপদ হয়ে দীড়ায় । যেসব নিয়ামতে কল্যাণ ও বরকত থাকে, তা দুনিয়া কিংবা আখিরাত কোনখানেই বিপদরূপে গণ্য হতে পারে না। মূল কথা, তারা যদি ঈমান ও পরিহযগারী অবলম্বন করত তাহলে তাদেরকেও এসব বরকত দেওয়া হতো 1) কিন্তু তারা যে (পয়গন্বরদেরই) মিথ্যা প্রতিপন্ন করেছে। তাই আমি(-ও) তাদের (গহিত) কর্মের জন্য তাদের ধ্বংসাত্মক আযাবের মধ্যে নিপতিত করেছি! (উপরের আয়াতে একেই ₹১০3 7 ২ শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। তারপর বর্তমান কাফিরদের ভরসনামূলক ভাষায় শিক্ষা দেয়া হচ্ছে যে, এ সমস্ত কাহিনী শোনার) পরেও কি (বর্তমান) এই জনপদের অধিবাসীরা [যারা ///.09119021-0017

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.