তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

* সূরা আ'রাফ ১০৩ (বিশ্বাসের সাথে সাথে সংকর্মের ব্যাপারেও নিষ্টাবান__.কাজেই) নামাযের অনুবর্তিতা করে ।: আমি এসব লোকের সওয়াব বিনষ্ট করব না যারা, (এভাবে) নিজের সংশোধন করবে । আর সে. সময়টিও স্মরণযোগ্য-_যখন আমি পাহাড়কে. তুলে নিয়ে ছাদের মত তাদের (অর্থাৎ বনী ইসরাঈলদের) উপরে (লোলানুলিতাবে চারে দিই এবং (তাতে) তাদেরবিশ্বাস হয়ে যায় যে, এখনই তাদের উপর পড়ল । অতঃপর (সে সময়) বলি যে, যে কিতাব আমি তোমাদের দিয়েছি (অর্থাৎ তওরাত, শীঘ্ব) কবুল করে নাও (এবং একান্ত) দৃঢ়তার সাথে (কবৃল কর)। আর মনে রেখো, যেসব বিধি-বিধান ও নির্দেশ এতে রয়েছে, তাতে আশা করা যায়, তোমরা পরহেযগার হয়ে যেতে পাবে । (যদ্ধি যথারীতি তার অনুশীলন কর ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আরাডগলোতে একটি প্রতিজ্ঞা ও প্রতি সম্পর্কে আলোচনা করা হয়েছে যা বিশেষত বনী ইসরাঈলের আলিম সম্প্রদায়ের কীছ থেকে তওরাত সম্পর্কে নেয়া হয়েছিল যে, এতে কোন রকম পরিবর্তন কিংবা বিকৃতি সাধন করবে না এবং সত্য ও সঠিক বিষয় ছাড়া মহান পরওয়ারদিগারের প্রতি অন্য কোন বিষয় আরোপ করবে না। আর এ বিষয়টি পূর্বেই উল্লিখিত হয়ে গ্রিয়েছিল যে, বনী ইসরাঈলের আলিমগণ প্রতিশ্রততি ভঙ্গ করে স্বার্থাত্বেষীদের কাছ থেকে উৎকোচ নিয়ে তওরাতের বিধি-বিধানের পরিবর্তন করেছে এবং তাদের উদ্দেশ্য ও স্বার্থের সাথে সামঞ্রস্যপুর্ণ করে বাতলিয়েছে। এখন আলোচ্য এই আয়াতটিতে সে বর্ণনারই উপসংহার হিসেবে বলা হয়েছে যে, বনী ইসরাঈলের সব আলিমই এমন নয়__কোন কোন আলিম এমনও রয়েছে যারা তওরাতের বিধি-বিধানকে দৃঢ়তার সাথে ধরেছে। এবং বিশ্বাসের সঙ্গে সঙ্গে সংকাজেরও নিষ্ঠা অবলম্বন করেছে । আর যথারীতি নামাযও প্রতিষ্ঠা ক্ররেছে। এমনি লোকদের সম্পর্কে বলা হয়েছে__আল্লাহ্‌ তাদের প্রতিদান বিনষ্ট করে দেন না, যারা নিজেদের সংশোধন করে । কাজেই যারা ঈমান ও আমলের উভয় ফরয আদায়ের মাধ্যমে নিজের সংশোধন করে নিয়েছে, তাদের প্রতিদান বা প্রাপ্য বিনষ্ট হতে পারে না। এ আয়াতে কয়েকটি লক্ষণীয় ও জ্ঞাতব্য ব্ষিয় রয়েছে। প্রথমত এই যে, কিতাব বলতে এতে সে কিতাবই উদ্দেশ্য যার আলোচনা ইতিপূর্বে এসে গেছে অর্থাৎ তওরাত ৷ আর এও হতে পারে যে, এতে সমস্ত আসমানী কিতাবই উদ্দেশ্য । যেমন, তওরাত, যবুর, ইঞ্জীল ও কোরআন । দ্বিতীয়ত এ আয়াতের দ্বারা বোঝা গেছে যে, আল্লাহ্‌র কিতাবকে একান্ত আদব-ও সম্মানের সাথে অতি য্রসহকারে নিজের কাছে শুধু রেখে দিলেই তার উদ্দেশ্য সাধিত হয় না; বরং তার. বিধি-বিধান..ও নির্দেশাবলীর অনুবর্তীও হতে হবে। আর এ কারণেই হয়ত্বো এ আয়াতে কিতাৰকে গ্রহণ করা কিংবা" পাঠ করার কথা উল্লেখ করা হয়নি। অন্যথায় 2; ১1 কিংবা ১১০৯ শব্দ ব্যবহৃত হতো । কিন্তু এখানে ব্রলা হয়েছে +১-..;-__যার অর্থ হয় দৃঢ়তার সাথে পরিপূর্ণভাবে ধরা অর্থাৎ তার সমস্ত বিধি-বিধানের অনুশীলন করা । তৃতীয় লক্ষণীয় বিষয় হলো এই যে, এখানে তওরাতের বিধি-বিধানের অনুবর্তিতার কথা বলা হয়েছিল আর তওরাতের বিধিনিষেধ একটি দু'টি নয়, শত শত. সেগুলোর মধ্যে এখানে একটিমাত্র বিধান নামায প্রতিষ্ঠা করার কথা বলেই ক্ষান্ত করা হয়েছে। এতে ইঙ্গিত করা ///.09119021-0017

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।