৯৪ তফসীরে মা“'আরেফুল-কোরআন £ দ্বিতীয় খণ্ড রয়েছে। (সাহাবায়ে-কিরামের উল্লিখিত ঘটনাবলী এ মতের পক্ষে সাক্ষ্য দেয় । কেননা, তাদের দান-খয়রাত নফল শ্রেণীভুক্ত ছিল)। কাজেই আয়াতের উদ্দেশ্য এই যে, আল্লাহ্র পথে ফরয-নফল ইত্যাদি যে কোন দান-খয়রাত কর, তাতে পূর্ণ সওয়াব ও কল্যাণ পেতে হলে সর্বাপেক্ষা প্রিয় বস্তু দান করতে হবে। দান-খয়রাতকে জরিমানা মনে করে গা এড়ানোর জন্য উদ্ৃত্ত অকেজো অথবা খারাপ বস্তু দান করা উচিত নয়। কোরআনের অপর একটি আয়াতে এ বিষয়টি আরও সুস্পষ্টরূপে বর্ণিত হয়েছে। ১ ০৯০৯। (১৯১১ ৮৯০৯০ 1১52১1 15০1 9231 646 ১.5 01 9,45590505 09885 ৭5 ০০ 1$০525 9১১০1 4১৪ অর্থাৎ হে ঈমানদারগণ ! নিজেদের উপার্জন থেকে এবং যা কিছু আমি তোমাদের জন্য জমি থেকে উৎপন্ন করেছি, আল্লাহ্র পথে তা থেকে উত্তম বন্তু ব্যয় কর এবং ব্যয় করার জন্য এমন বাজে জিনিসের নিয়ত করবে না, যা প্রাপ্য হিসাবে তোমাদের দিলে তোমরাও কখনও গ্রহণ করবে না। তবে কোন কারণবশত চক্ষু বন্ধ করে গ্রহণ করলে তা ভিন্ন কথা । সারকথা এই যে, বেছে খারাপ ও অকেজো বন্তু দান করলে তা গৃহীত হবে না। বরং প্রিয়বস্তু দান করলেই গৃহীত হবে এবং তাঁর পুরোপুরি সওয়াব পাওয়া যাবে। মধ্যপস্থা অবলম্বন করা প্রয়োজন ঃ (দুই)-আয়াতে 1 শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে, সমস্ত প্রিয় বস্তু নিঃশেষ করে আল্লাহ্র পথে ব্যয় করা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য এই যে, যতটুকুই ব্যয় করবে, তার মধ্যে ভাল ও প্রিয় বস্তু দেখে ব্যয় করবে। তবেই পুরোপুরি সওয়াবের অধিকারী হতে পারবে। (তিন)-_প্রিয় বস্তু ব্যয় করার অর্থ শুধু অধিক মূল্যবান বস্তু ব্যয় করা নয় ; বরং স্বল্প এবং মূল্যের দিক দিয়ে নগণ্য-এমন কোন বস্তুও কারও দৃষ্টিতে প্রিয় হলে, তা দান করলেও পুরোপুরি সওয়াবের অধিকারী হওয়া যাবে । হযরত হাসান বসরী (র) বলেন ঃ আল্লাহ্র সন্তুষ্টির জন্য খাটি মনে যা দান করা হয়, তা একটি খেজুরের দানা হলেও তাতে দাতা আয়াতের বর্ণনা মতে বিরাট সওয়াবের অধিকারী হবে । (চার)__আয়াত থেকে বাহ্যত বোঝা যায় যে, যারা গরীব নিঃসন্বল এবং দান করার মত অর্থ-কড়ির মালিক নয়, তারা আয়াতে বর্ণিত কল্যাণ ও বিরাট পুণ্য থেকে বঞ্চিত হবে । কারণ আয়াতে বলা হয়েছে যে, প্রিয় বস্তু ব্যয় করা ব্যতীত এ পুণ্য অর্জিত হবে না। গরীব-মিসকীনদের হাতে এমন কোন আকর্ষণীয় বস্তু নেই যে, তা ব্যয় করে তারা এ পুণ্য অর্জন করতে পারে। কিন্তু চিন্তা করলে দেখা যায়, আয়াতের অর্থ এপ নয় যে, প্রিয় অর্থ-কড়ি ব্যয় করা ব্যতীত এ লক্ষ্য অর্জিত হবে না ; বরং এ পুণ্য ইবাদত, যিকর, তিলাওয়াত, অধিক নফল ইবাদত ইত্যাদি উপায়েও অর্জন করা যায়। কোন কোন হাদীসে এ বিষয়বন্তুটি পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে। প্রিয় বস্তুর অর্থ £ (পাচ)-প্রিয় বস্তু বলে কি বোঝানো হয়েছে £ কোরআনের অন্য আয়াত থেকে জানা যায়, যে বস্তু সংশ্লিষ্ট ব্যক্তির কাজে লাগছে, যা ব্যতীত সে তার অভাব বোধ করে ///.1091019021-0017
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।