তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান ৯৩ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আলোচ্য আয়াত ও সাহাবায়ে কিরামের কর্মপ্রেরণা £ সাহাবায়ে-কিরাম ছিলেন কোরআনী নির্দেশের প্রথম সম্বোধিত এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রত্যক্ষ সঙ্গী । কোরআনী. নির্দেশ পালনের জন্য তারা ছিলেন চাতক-সম । আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পর তীরা প্রত্যেকেই নিজ নিজ সহায়-সম্পত্তির প্রতি লক্ষ্য করলেন যে, কোন্টি তাদের নিকট সর্বাপেক্ষা প্রিয়। এরপর আল্লাহর পথে তা ব্যয় করার জন্য তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আবেদন করতে লাগলেন । মদীনার আনসারগণের মধ্যে সর্বাপেক্ষা ধনী ছিলেন হযরত আবু তাল্হা (রা)। মসজিদে নববী সংলগ্ন বিপরীত দিকে তার একটি বাগানে “বীরহা" নামে একটি কৃপ ছিল৷ বর্তমানে বাগানের. মদীনা যিয়ারতকারী হাজীগণ অবস্থান করেন। এর উত্তর-পূর্ব কোণে “বীরহা” কৃপটি অদ্যাবধি স্বনামে বিদ্যমান রয়েছে। রাসূলুল্লাহ (সা) মাঝে মাঝে এ বাগানে পদার্পণ করতেন এবং বীরহা কূপের পানি পান করতেন । এ কুপের পানি তিনি পছন্দও করতেন। আবূ তালহা রো)-এর এ বাগান অত্যন্ত মূল্যবান, উর্বর এবং তীর বিষয়-সম্পত্তির মধ্যে সর্বাপেক্ষা প্রিয় ছিল । আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার পর তিনি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে হাযির হয়ে আরয করলেন ঃ আমার সব বিষয়-সম্পত্তির মধ্যে বীরহা আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। আমি একে আল্লাহ্‌র পথে ব্যয় করতে চাই। আপনি যে কাজে পছন্দ করেন, একে খরচ করুন। হুযুর (সা) বললেন £ বিরাট মুনাফার এ বাগানটি আমার মতে আপনি স্বীয় আত্মীয়-স্বজনের মধ্যে বন্টন করে দিন। হযরত আরু তালহা (রা) এ পরামর্শ শিরোধার্য করে বাগানটি স্বীয় আত্মীয়-স্বজন ও চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দেন। -(বুখারী ও মুসলিম) এ হাদীস থেকে জানা গেল যে, শুধু ফকীর-মিসকীনকে দিলেই পুণ্য হয় না-স্বীয় পরিবার- পরিজন ও আত্মীয়-স্বজনকে দান করাও বিরাট পুণ্য ও সওয়াবের কাজ। হযরত যায়েদ ইবনে হারিসা (রা) তার আরোহণের প্রিয় ঘোড়াটি নিয়ে উপস্থিত হন এবং আরয করেন 8 আমার সম্পত্তির মধ্যে এটি আমার সর্বাপেক্ষা প্রিয় । একে আল্লাহ্র পথে উৎসর্গ করতে চাই । মহানবী (সা) তার ঘোড়াটি গ্রহণ করে তারই পুত্র উসমানকে দান করলেন । দান করা বস্তু স্বগৃহে ফিরে যেতে দেখে যায়েদ ইবনে হারিসা (রা) কিছুটা মনঃক্ষুগ্ন হলেন। কিন্তু মহানবী (সা) তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন ঃ তোমার দান গৃহীত হয়েছে। -(তফসীরে-মাযহারী, ইবনে জারীর, তাবারী) হযরত উমর ফারূুক (রা)-এর একটি বাদী ছিল সর্বাপেক্ষা প্রিয়। তিনি তাকে আল্লাহ্‌র ওয়াস্তে মুক্ত করে দেন। | আলোচ্য আয়াতে কয়েকটি মাস“আলা প্রণিধানযোগ্য । সব ফরয ও নফল দান আলোচ্য আয়াতের অন্তর্তৃক্ত £ (এক) কোন কোন আলিমের মতে আলোচ্য আয়াতে ফরয দান-খয়রাত, যথা যাকাতের প্রতি উৎসাহিত করা হয়েছে। আবার কারো মতে আয়াতে নফল দান-খয়রাতের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে । কিন্তু বিজ্ঞ আলিম সমাজের মতে আয়াতের অর্থে ফরয -ও নফল উভয় প্রকার দান-খয়রাতই অন্তর্ভূক্ত //4.109119021-0017

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।