সূরা আলে-ইমরান ৮৯ উম্মতকে “উম্মতে মুসলিমাহ্' বলেছেন__-একথাও কোরআন থেকে প্রমাণিত রয়েছে। শেষ নবী (সা)-এর উম্মতকে বিশেষভাবে মুসলিম বলেও কোরআনে উল্লিখিত রয়েছে । ৫: ১ ৬০১১০৬৮১০এ মোটকথা, যে কোন পয়গন্বর যে কোন খোদায়ী ধর্ম নিয়ে জগতে আগমন করেছেন, তাকেই ইসলাম" বলা হয় এবং মুহাম্মদ (সা)-এর উম্মতের বিশেষ উপাধি হিসাবেও এ শব্দটি ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হয় যে, আলোচ্য আয়াতে “ইসলাম' শব্দ দ্বারা কোন্ অর্থটি বোঝানো হয়েছে। বিশুদ্ধ অভিমত এই যে, যে কোন অর্থই বোঝানো হোক, পরিণামের দিক দিয়ে ভাতে কোন পার্থক্য হয় না, কেননা, পূর্ববর্তী পয়গন্বরগণের ইসলাম" একটি সীমিত শ্রেণীর জন্য এবং বিশেষ যমানার জন্য ছিল। এঁ শ্রেণীর উম্মত ছাড়া অন্যদের জন্য তখনও সেই ইসলাম গ্রহণযোগ্য ছিল না। সেই নবীর পর যখন অন্য নবী প্রেরিত হন, তখন সেই ইসলামও বিদায় নেয়। নতুন নবী যা নিয়ে আগমন করতেন, তাই হতো তখনকার ইসলাম। এতে অবশ্য মৌলিক কোন পরিবর্তন হতো না, শুধু শাখাগত বিধি-বিধান ভিন্ন হতো। শেষ নবী মুহাম্মদ (সা)-কে যে ইসলাম দেওয়া হয়েছে, তা অপরিবর্তনীয় এবং কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। উল্লিখিত নীতি অনুযায়ী তার আবির্ভাবের পর পূর্ববর্তী সব ধর্ম রহিত হয়ে গেছে। এখন পূর্বেকার ইসলাম আর ইসলাম নয়। বরং হুযুর (সা)-এর মাধ্যমে যা পৃথিবীতে পৌছেছে, তাই হলো ইসলাম । এ কারণেই বিভিন্ন সহীহ্ হাদীসে মহানবী (সো) বলেছেন £ আজ যদি হযরত মূসা (আ) জীবিত থাকতেন, তবে তাঁর পক্ষেও আমার অনুসরণ ছাড়া গত্যত্তর ছিল না। অন্য এক হাদীসে বলেন $ কিয়ামতের নিকটবর্তী সময়ে হযরত ঈসা (আ) যখন অবতরণ করবেন, তখন নবুয়তের পদে সমাসীন থাকা সত্ত্বেও তিনি আমার শরীয়তেরই অনুসরণ করবেন। এতএব, এ আয়াতে ইসলামের যে কোন অর্থই নেওয়া হোক, পরিণাম উভয়েরই এক। অর্থাৎ শেষ নবীর আবির্ভাবের পর একমাত্র তার আনীত ধর্মকেই ইসলাম বলা হবে । এ ধর্মই বিশ্বাসীর মুক্তির উপায় । আলোচ্য আয়াতে এ ধর্ম সম্পর্কেই বলা হয়েছে যে, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করে, তবে আল্লাহ্র কাছে তা গ্রহণীয় নয়। 0৯) 612452৩2015 ডি 40৬৫ 2 কির এ ৪ 2১334504528 4802১ 488 2 | *৫ নিযে তা তাপ ৩ পাপা তত বৃ ০০৮৫ ও ও হি 2৩ 20249 20) 9:০6 ০855৩1 টগর রি ২১ পে পে 285৯ 248 রি পু পির 2০0৫2 ৬৫-(৫5 ১$৭)695/5225৬০)042৭8০2১৯, ১১ ঠ5 425 ৫৬ হিল ঠতর্তে ঠা তে ৩16১৮১৯০৯৮6 230২৫) 1 ৮০৮5৬1১১৩ ১০1০৬ মাঁআরেফুল-কোরআন (২য় খণ্ড)__-১২. //4.09119021-0017
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।