তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ২য় খন্ড
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ তফসীরে মা*আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড উদ্দেশ্যে প্রেরণ করেন নি। এ কথোপকথনের পরই আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। অর্থাৎ কিতাব, হিকমত ও পয়গন্বরের মহান দায়িত্ব অর্পণ করেন। মানুষকে আল্লাহ্র ইবাদত থেকে সরিয়ে স্বয়ং নিজের অথবা অন্য সৃষ্ট জীবের দাসে পরিণত করার চেষ্টা পয়গন্থরের পক্ষে কিছুতেই সম্ভব নয়। কারণ, এর অর্থ হবে এই যে, আল্লাহ্‌ যাকে যে পদের যোগ্য মনে করে প্রেরণ.করেন, সে বাস্তবে সেই কাজের যোগ্য নয়। জগতের কোন সরকার কোন ব্যক্তিকে দায়িতৃশীল পদে নিযুক্ত করার পূর্বে দুটি বিষয় চিন্তা করে নেয় 8 €১) লোকটি সরকারের নীতি বোঝার ও স্বীয় কর্তব্য সম্পাদনের যোগ্যতা রাখে কি না? €২) সরকারী আদেশ পালন ও জনগণকে সরকারের আনুগত্যের গপ্তিতে আবদ্ধ রাখার ব্যাপারে তার কাছ থেকে কতটুকু দায়িত্ববোধ আশা করা যায় ? যার সম্পর্কে বিদ্রোহ অথবা সরকারী নীতি লংঘনের সামান্যতম সন্দেহ থাকে, তাকে কোন সরকারই প্রতিনিধি বা দূত নিযুক্ত করতে পারে না। তবে কোন ব্যক্তির যোগ্যতা ও আনুগত্যের সঠিক পরিমাপ করা জাগতিক সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে ; কিন্তু আল্লাহ্‌ তাআলার বেলায় এরূপ সম্ভাবনা নেই । যদি কোন মানুষ সম্পর্কে আল্লাহ্র এরূপ জ্ঞান থাকে যে, সে খোদায়ী আনুগত্যের সীমা চুল পরিমাণও লংঘন করবে না,তবে পরে এর ব্যতিক্রম হওয়া একেবারেই অসম্ভব । নতুবা আল্লাহ্‌র জ্ঞান ভ্রান্ত হয়ে যাবে (নাউুবিল্লাহ)। এখান থেকেই পয়গন্বরগণের নিষ্পাপ হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। অতএব, পয়গম্ধরগণ যখন সামান্যতম অবাধ্যতা থেকেও পবিত্র, তখন শিরক তথা আল্লাহ্‌র বিরুদ্ধে বিদ্রোহ করার সম্ভাবনা কোথায় অবশিষ্ট থাকে ? খৃষ্টানরা বলে যে, ঈসা ইবনে মারইয়ামের উপাস্য হওয়ার বিষয়টি স্বয়ং ঈসা (আ) তাদের শিক্ষা দিয়েছেন । উপরোক্ত যুক্তির পরিপ্রেক্ষিতে তাদের এ দাবি অসার প্রমাণিত হয় । কোন কোন মুসলমান রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আরয করেছিল £ আমরা সালামের পরিবর্তে আপনাকে সিজদা করলে ক্ষতি কি ? আয়াতে তাদের ভ্রান্তিও ফুটে উঠলো । এ ছাড়া আয়াতে আহ্‌লে-কিতাবদের ভ্রান্তির প্রতিও অঙ্গুলি নির্দেশ হয়েছে, যারা পাদ্রী ও সন্নযাসীর্দের আল্লাহ্‌র স্তরে পৌছিয়ে দিয়েছিল নোউযুবিল্লাহ)।__(ফাওয়ায়েদে-উসমান) 2 ৯% টা ০১৩১ ঠা ৫৬০ হুজুর রি ছক তত তু পর্বটি নি প্কিতি রি দি সিন 23১৬০৩১৮১৮৮ ০৬ পপি এ পাপা ১৩৩ 45555 ৫585৩ 2) //4.1091019021-0017

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।